
বিজ্ঞানবার্তা (BigganBarta) সারা বিশ্বের বিজ্ঞান সম্প্রদায়ের সাম্প্রতিক সংবাদ বাংলা ভাষায় সরবরাহ করে থাকে। আমরা নিয়মিত বিজ্ঞানের প্রতিটি বিষয়েই সাম্প্রতিক গবেষণা, অগ্রগতির সংবাদ এবং বিজ্ঞান জনপ্রিয়করণে বিভিন্ন প্রবন্ধ, রিপোর্ট প্রকাশ করে থাকি। বিজ্ঞানবার্তা একটি স্বাধীনভাবে পরিচালিত অনলাইন সংবাদের মাধ্যম যেখানে কারও কিংবা কোনো প্রতিষ্ঠানের হস্তক্ষেপ নেই। আমাদের রয়েছে অভিজ্ঞ এবং তরুন বিজ্ঞান সাংবাদিক, লেখক, অবদানকারী যারা সময়ের গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিষয়গুলির পাশাপাশি বিশ্বজুড়ে নতুন আবিষ্কার, রহস্য এবং বিস্ময় নিয়ে সহজ এবং সহজবোধ্য ভাষায় লিখেন এবং অনুবাদ করে থাকেন।
বিজ্ঞানবার্তা-য়, আমাদের লক্ষ্য হল সকলের মাঝে বিদ্যমান কৌতূহলকে উদ্দীপিত করা এবং মাতৃভাষায় বিজ্ঞানের আলো ছড়িয়ে দেয়া। আমরা পাঠকদের প্রতিদিন বিজ্ঞান চর্চা করে নতুন-নতুন দৃষ্টিভঙ্গি অর্জনের আমন্ত্রণ জানাই। তারা বিজ্ঞানের বিভিন্ন অগ্রগতির সাথে নিজেদের কৌতুহল বাড়াতে বিজ্ঞানবার্তা-কে ব্যবহার করতে পারে।
বিজ্ঞানবার্তা ম্যাগাজিন
বিজ্ঞানবার্তা (বিজ্ঞানবার্তা.অর্গ দ্বারা প্রকাশিত) হল একটি তথ্যবহুল ও মনোগ্রাহী বিজ্ঞান ম্যাগাজিন, যেখানে আমরা প্রতিনিয়ত তুলে ধরছি বিশ্বের সর্বশেষ বিজ্ঞান সংবাদ, গবেষণার অগ্রগতি, নতুন আবিষ্কার, সহ বিজ্ঞান বিষয়ক সর্বশেষ তথ্য। আমাদের লক্ষ্য বিজ্ঞানকে সহজ, বোধগম্য ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া। বিজ্ঞানপ্রেমী পাঠকদের জন্য আমরা তৈরি করি নির্ভরযোগ্য, সংক্ষিপ্ত ও আকর্ষণীয় কনটেন্ট।
বিজ্ঞানবার্তা ম্যাগাজিনের যাত্রা শুরু হয় ২০২৫ সালের মার্চ মাসে। বিজ্ঞানবার্তা (মার্চ ২০২৫) অর্থাৎ প্রথম সংখ্যার প্রথম ইস্যু প্রকাশিত হয় ১৬ এপ্রিল, ২০২৫ তারিখে। বিজ্ঞানবার্তা প্রতিমাসে ফ্রি ই-বুক হিসেবে প্রকাশিত হয়। এখান থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।
ম্যাগাজিনের জন্য আমরা আপনাদের নিকট থেকে ছোট অনুদান আশা করি। অনুদান প্রদান করতে যোগাযোগ করুন info@bigganbarta.org ঠিকানায়।
সংবাদের সম্পাদকীয় মান
বাংলায় সামাজিক যোগাযোগ সহ বিভিন্ন মাধ্যমে বিজ্ঞানের নামে বিভিন্ন সিউডোসায়েন্স বা ছদ্মবিজ্ঞানে ভরপুর তথ্য ছড়ানোর ভিড়-কোলাহলপূর্ণ জগতে, পাঠকদের জন্য বিজ্ঞানবার্তা-র প্রতিটি নিবন্ধ কঠোর সম্পাদকীয় মান বজায় রেখে এবং প্রতিটি তথ্য যথাযথ যাঁচাই করে প্রকাশ করা হয়।
নির্ভরতা: সর্বোচ্চ স্তরের নির্ভুলতা নিশ্চিত করতে বিজ্ঞানবার্তা-এর সকল নিবন্ধ পুঙ্খানুপুঙ্খভাবে ফ্যাক্টচেক বা সত্য-পরীক্ষা করা হয়। আমরা সেকেলে এবং নিম্নমানের বৈজ্ঞানিক জার্নালকে কখনও রেফারেন্স হিসেবে ব্যবহার করি না। সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানীদের দাবি খুব ভালোভাবে ক্রেস-চেক করা হয়ে থাকে এবং তাদের দাবিকে শুধু দাবি হিসাবেই উল্লেখ করা হয়।
সবার জন্য উন্মুক্ত: বিজ্ঞানবার্তা-র বিজ্ঞান সাংবাদিকরা জটিল বিষয়গুলিও ভেঙে সহজ করে উপস্থাপন করে যাতে করে সব স্তরের পাঠকরা সাম্প্রতিক বিজ্ঞানের খবর বুঝতে এবং উপভোগ করতে পারে। আমরা আমাদের নিবন্ধ সকলের জন্য বিনামূল্যে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা কখনও ‘টাকার বিনিময়ে নিবন্ধ পড়তে হবে’ এমন মডেল নিয়ে আসবো না। আমাদের প্রকাশিত প্রবন্ধ যেমন প্রাথমিক স্তরের পাঠকদের কাছে সহজবোধ্য তেমনি মাধ্যমিক পর্যায়ের পাঠকদের কাছে কৌতুহলের উৎস বলে আমরা মনে করি।
সংশোধন নীতি
যদিও আমরা আমাদের বিজ্ঞান সংবাদ প্রকাশের প্রক্রিয়া নিয়ে গর্ব করি, তবুও আমরা মানুষ। আমাদেরও ভূল হতে পারে। আপনি যদি কোনো তথ্যগত ভুল কিংবা লেখায় ত্রুটি খুঁজে পান, তাহলে আমাদের ই-মেইল info@bigganbarta.org বা bartabiggan@gmail.com-এ প্রবন্ধের লিঙ্ক এবং ভুল সহ জানানোর অনুরোধ রইলো। আপনি চাইলে আমাদের সহযোগী সম্পাদকে সাথে যোগাযোগ করতে পারেন যেকোনো বিষয় nilimaafrinprakriti@gmail.com ঠিকানায়।
পুনঃপ্রকাশ নীতি
আমরা তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাস করি এবং তাই আমাদের সকল নিবন্ধ পুনঃপ্রকাশের জন্য উন্মুক্ত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
আমাদের গল্প
বিজ্ঞানবার্তা (BigganBarta, Inc) ২০২১ সালের আগষ্ট মাসে অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার নেপথ্যে ছিলো তানভীর রানা রাব্বি, সাদিয়া ইসলাম এবং নীলিমা আফরিন প্রকৃতি। তানভীর-র উদ্দেশ্য ছিলো বাংলাতে যাতে কোনো পূর্ণাঙ্গ এক বিজ্ঞান সংবাদ ভিত্তিক ওয়েবসাইট থাকে, অন্যদিকে প্রকৃতি-র প্রাথমিক উদ্দেশ্য ছিলো বাংলাতে বিজ্ঞান মহলে পুরুষের পাশাপাশি যাতে নারীদের উল্লেখযোগ্য পদচারণা থাকে। তারই ধারাবাহিকতায় মূল দলের সাথে মাত্র তিনজন নারী সদস্য নিয়ে, ২০২২ সালের মার্চ মাসের ১৫ তারিখ থেকে ফেসবুক পেইজে পরিক্ষমূলক শুরু হয় বিজ্ঞানবার্তা-র যাত্রা। একই বছর জুন মাসের ১৫ তারিখ থেকে চুরান্ত ভাবে যাত্রা শুরু করে বিজ্ঞানবার্তা-র কার্যক্রম। বিজ্ঞানবার্তা ম্যাগাজিনের যাত্রা হয় ২০২৫ এর মার্চ মাসে তানভীর রানা রাব্বি-এর হাত ধরে ফ্রি ই-বুক হিসেবে। বর্তমানে সে ম্যাগাজিনটির প্রধান সম্পাদকের দায়িত্ব আছে।
বিজ্ঞানবার্তা টিম
আমাদের বিজ্ঞানবার্তা-র পুরো দল সম্পর্কে জানতে ‘বিজ্ঞানবার্তা টিম’ পেইজটি দেখুন।
অর্থায়ন
বিজ্ঞানবার্তা ওয়েবসাইটে কোনো বিজ্ঞাপন দেখায় না। বিজ্ঞানবার্তা-র সকল কর্মী স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করে এবং বিজ্ঞানবার্তা-র ওয়েবসাইট এর সাপোর্ট Last Coin Standing Interactive নামের একটি প্রতিষ্ঠান (যারা মালিকানা বিজ্ঞানবার্তা-র কোর টিমেরই একজন) প্রদান করা। আমরা কোনো স্পন্সর নিবন্ধ কিংবা পোস্ট প্রকাশ করি না। তবে আমরা ডোনেশন আশা করি। ডোনেট করতে চাইলে যোগাযোগ করতে পারেন info@bigganbarta.org ঠিকানায়।


