বিজ্ঞানবার্তা ম্যাগাজিনের প্রথম সংখ্যায় আপনাকে আন্তরিক শুভেচ্ছা। আমরা এই সংখ্যায় মার্চ মাসের গুরুত্বপূর্ণ বিজ্ঞান সংবাদ ও আবিষ্কারগুলোকে সহজ ও বোধগম্যভাবে তুলে ধরার চেষ্টা করেছি। বাংলা ভাষায় নির্ভরযোগ্য বিজ্ঞান সংবাদ পৌঁছে দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য। এই ছোট প্রয়াসকে এগিয়ে নিতে আপনার মতামত, সমালোচনা ও উৎসাহ একান্ত প্রয়োজন। পাঠক-পাঠিকাই আমাদের শক্তি—চলুন একসাথে বিজ্ঞানের পথে হাঁটি।
– তানভীর রানা রাব্বি
সম্পাদক, বিজ্ঞানবার্তা


