বিজ্ঞানবার্তা (মে ২০২৫)

সংখ্যা: ১
ইস্যু: ৩
তারিখ: ২৪ জুন, ২০২৫
পৃষ্ঠা সংখ্যা: ৫৫
সাইজ: ৯.৮৭ মেগাবাইট
কভার: evoCAST নামের একটি নতুন CRISPR-ভিত্তিক প্রযুক্তি উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা যা মানব DNA-তে সম্পূর্ণ জিন নির্ভুলভাবে প্রবেশ করাতে সক্ষম হয়েছে। এতে DNA কাটার দরকার পড়ে না। ফলে এই প্রযুক্তি নিরাপদ ও কার্যকর জিন থেরাপির নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

সম্পাদকীয়

বিজ্ঞানের নতুন সব তথ্য সহজ ভাষায়, সত্য কৌতূহলের সাথে পাঠকের দরজায় পৌঁছে দেওয়ার চেষ্টা বিজ্ঞানবার্তা-র শুরু থেকেই। মে ২০২৫ সংখ্যায় আমরা তুরে ধরেছি ধলেশ্বরী নদীতে থাকা জলজ পোকার দেহের মাইক্রোপ্লাস্টিকের কথা, যা বেশ বড় চিন্তার কারণ। অন্যদিকে, নতুন যুক্ত “বিজ্ঞান ব্লগ” সেকশনে থাকছে মানুষের মস্তিষ্ক-সদৃশ প্রযুক্তি অর্গানয়েড ইন্টেলিজেন্স নিয়ে।

নিউরোসায়েন্সে গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে থ্যালামাসে চেতনার উৎপত্তি বোঝার মাধ্যমে, আর চিকিৎসায় আশার আলো জেলেছে বহু প্রজাতির সাপের বিষ প্রতিরোধে তৈরি শক্তিশালী অ্যান্টিভেনম। এছাড়া evoCAST প্রযুক্তি এসেছে অঙ্গসংস্থান রচনায় বিপ্লব ঘটাতে। মর্ডান আলকেমি আর সৌরজগতের নতুন বামুন গ্রহের কথা তো থাকছেই।

বিজ্ঞানবার্তার লক্ষ্য একটাই—বিজ্ঞানকে সহজ, জীবন্ত আর স্পর্শযোগ্য করে তোলা। জানুন, ভাবুন, প্রশ্ন করুন—এই পথেই ভবিষ্যৎ।

— তানভীর রানা রাব্বি
সম্পাদক