বিজ্ঞানবার্তা (জুন ২০২৫)

সংখ্যা: ১
ইস্যু: ৪
তারিখ: ১২ জুলাই, ২০২৫
পৃষ্ঠা সংখ্যা: ৪৬
সাইজ: ৯.৬৮ মেগাবাইট
কভার: চিলির রুবিন অবজারভেটরি বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরা দিয়ে আকাশের প্রথম ছবি তুলেছে। প্রথম ছবিতে ৬৭৮টি আলাদা ছবি থেকে তৈরি, যা ভেরা সি. রুবিন অবজারভেটরি মাত্র সাড়ে সাত ঘণ্টার পর্যবেক্ষণ সময়ে তুলেছে। এতে নিচের দিকে ট্রিফিড নেবুলা এবং লাগুন নেবুলা দেখা যাচ্ছে।

সম্পাদকীয়

বিজ্ঞান কখনো থেমে থাকে না, প্রতিনিয়ত তার পথ বদলায়, নতুন দিগন্ত উন্মোচিত হয়। বিজ্ঞানবার্তা-র এ সংখ্যায় আমরা এমন কিছু আবিষ্কারের কথা তুলে ধরেছি, যা ভবিষ্যতের বিজ্ঞানকে আরও বিস্ময়কর করে তুলবে। মহাকাশে সবচেয়ে বড় ক্যামেরায় তোলা বিশাল এক চিত্র আমাদের স্থান-সময় ভাবনায় নতুন আলো ফেলেছে। মহাবিশ্বের সবচেয়ে বড় বিস্ফোরণের সন্ধান মিলেছে যা সুপারনোভাকেও ছাপিয়ে গেছে। শুকরের ভ্রূণে মানব হৃদপিণ্ড তৈরি করে গড়েছে নতুন দিগন্ত, যা অঙ্গপ্রতিস্থাপনের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আর ওষুধশিল্পে, প্লাস্টিক থেকেই তৈরি হবে প্যারাসিটামল!

আমাদের লক্ষ্য, বিজ্ঞানকে জটিলতা নয়, গল্পের মতো সহজ ভাষায় পাঠকের হাতে তুলে দেওয়া।

“বিজ্ঞানবার্তা”-র লক্ষ্য সবসময়ই ছিল বিজ্ঞানের জটিলতাকে সহজ ভাষায় সবার কাছে পৌঁছে দেওয়া। প্রশ্ন, কৌতূহল আর গল্প, এই হোক জ্ঞানের আসল পথ।

— তানভীর রানা রাব্বি,
সম্পাদক