এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: শুধু রক্ত খেয়েই বেঁচে থাকে ভ্যাম্পায়ার বাদুড়, হজম করে কীভাবে?
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রাণী > শুধু রক্ত খেয়েই বেঁচে থাকে ভ্যাম্পায়ার বাদুড়, হজম করে কীভাবে?
প্রাণীবিবর্তন

শুধু রক্ত খেয়েই বেঁচে থাকে ভ্যাম্পায়ার বাদুড়, হজম করে কীভাবে?

ভ্যাম্পায়ার বাদুড়ের পাকস্থলী সাধারণ খাবার হজমের বদলে রক্ত জমা রাখার উপযোগী হয়ে উঠেছে। রক্ত পান করার পর অতিরিক্ত পানি দ্রুত বের করে দেওয়া, রক্তের প্রোটিন থেকে প্রয়োজনীয় চর্বি ও শর্করা তৈরি করা এবং আয়রন পুনর্ব্যবহারের মতো নানা শারীরবৃত্তীয় প্রক্রিয়া তাদের রক্তনির্ভর জীবনযাপনে সাহায্য করে। এসব পরিবর্তনের পেছনে রয়েছে দীর্ঘ বিবর্তনের ইতিহাস।

সাফিয়া তাবাসসুম রুমু
সাফিয়া তাবাসসুম রুমু
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬
হালনাগাদ: 26 নভেম্বর, 2026
পড়তে 7 মিনিট লাগবে
শেয়ার
ভ্যাম্পায়ার বাদুড়ের স্প্লিনে লোহিত রক্তকণিকা তৈরির সঙ্গে যুক্ত জিনগুলো বেশ সক্রিয়।Joel Sartore/Photo Ark/Nature Picture Library
শেয়ার

খাবারের সন্ধানে বেরিয়ে ঘুমন্ত প্রাণীর শরীরে দাঁত বসায় ভ্যাম্পায়ার বাদুড়। ধারালো দাঁত দিয়ে চামড়ায় ছোট্ট একটি ক্ষত তৈরি করে সেখান থেকে রক্ত জিভ দিয়ে চেটে খায়। একবারে নিজের শরীরের ওজনের প্রায় অর্ধেক পরিমাণ রক্ত পান করতে পারে এরা। এত রক্ত খাওয়ার পর স্বাভাবিকভাবেই পেট ফুলে ওঠে। কিন্তু শুধু রক্ত খেয়েই কীভাবে বেঁচে থাকে এই বাদুড়? কীভাবেই বা হজম করে এমন অস্বাভাবিক খাবার?

সম্প্রতি ভ্যাম্পায়ার বাদুড়ের জিনোম ও বিভিন্ন অঙ্গ বিশ্লেষণ করে এসব প্রশ্নের কিছু উত্তর খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের গবেষণায় উঠে এসেছে, রক্ত খেয়ে বেঁচে থাকার উপযোগী করে তুলতে বাদুড়গুলোর শরীরে বিবর্তনের ধারায় বেশ কিছু পরিবর্তন ঘটেছে।

গবেষণাটি ৭ নভেম্বর, ২০২৬ অনলাইন প্রি-প্রিন্ট সার্ভার bioRxiv-এ প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে অবস্থিত স্টোয়ার্স ইনস্টিটিউট ফর মেডিক্যাল রিসার্চের বিজ্ঞানী জেসমিন কামাচোর মতে, গবেষণাটি ভ্যাম্পায়ার বাদুড়ের শরীরের গঠন ও রক্তনির্ভর জীবনযাপনের পেছনের জৈবিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছে। রক্ত খেয়ে বেঁচে থাকা প্রাণীর শরীরে কী ধরনের আণবিক পরিবর্তন ঘটে, এত সূক্ষ্মভাবে তা আগে খুব কমই দেখা গেছে।

রক্তকে একমাত্র খাবার হিসেবে গ্রহণ করা মোটেও সহজ নয়। রক্তের বেশির ভাগই পানি। এতে চর্বি ও শর্করার পরিমাণ খুব কম। অন্যদিকে, রক্তে প্রচুর আয়রন থাকে। অতিরিক্ত আয়রন শরীরে জমলে তা বিষাক্ত হয়ে উঠতে পারে। অথচ ভ্যাম্পায়ার বাদুড়ের তিনটি প্রজাতিই প্রাপ্তবয়স্ক হওয়ার পর বেঁচে থাকার জন্য পুরোপুরি রক্তের ওপর নির্ভর করে।

এই অস্বাভাবিক খাদ্যাভ্যাসের সঙ্গে বাদুড়গুলো কীভাবে মানিয়ে নিয়েছে, তা জানতে জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত সেনকেনবার্গ রিসার্চ ইনস্টিটিউটের বিবর্তনীয় জিনোমবিজ্ঞানী মাইকেল হিলার ও তাঁর সহকর্মীরা তিন প্রজাতির ভ্যাম্পায়ার বাদুড়ের জিনোম বিশ্লেষণ করেন। প্রজাতিগুলো হলো Desmodus rotundus, Diaemus youngii এবং Diphylla ecaudata। তুলনার জন্য আরও তিন প্রজাতির অন্য বাদুড়ের জিনোমও বিশ্লেষণ করা হয়।

পাশাপাশি ভ্যাম্পায়ার বাদুড়ের দুটি প্রজাতি এবং রক্ত পান করে না এমন চার প্রজাতির বাদুড়ের ছয়টি করে অঙ্গের জিনের সক্রিয়তা পরীক্ষা করেন গবেষকেরা। এর মাধ্যমে কোন অঙ্গে কোন জিন কীভাবে কাজ করছে, সে সম্পর্কে ধারণা পান তাঁরা।

ভ্যাম্পায়ার বাদুড়ের পাকস্থলী তাদের খাওয়া রক্ত ধারণ করার জন্য ব্যাপকভাবে প্রসারিত হতে পারে।ক্রেডিট: Jon Flanders
ভ্যাম্পায়ার বাদুড়ের পাকস্থলী তাদের খাওয়া রক্ত ধারণ করার জন্য ব্যাপকভাবে প্রসারিত হতে পারে।
ক্রেডিট: Jon Flanders

গবেষণায় সবচেয়ে বেশি নজর কেড়েছে ভ্যাম্পায়ার বাদুড়ের পাকস্থলী। সাধারণত স্তন্যপায়ী প্রাণীদের পাকস্থলীতে অ্যাসিড তৈরি হয়। খাবার ভেঙে হজম করতে এই অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু ভ্যাম্পায়ার বাদুড়ের পাকস্থলী যেন অন্য কাজের জন্যই তৈরি হয়েছে।

গবেষকেরা দেখেছেন, বাদুড়গুলোর পাকস্থলী অনেকটা রক্ত জমা রাখার থলির মতো কাজ করে। এর ভেতরের দেয়ালে রয়েছে পুরু কালেকটিভ টিস্যুর স্তর। ফলে একসঙ্গে প্রচুর রক্ত পান করলেও পাকস্থলী সহজেই প্রসারিত হতে পারে। এ ছাড়া পাকস্থলীর ভেতরের পরিবেশ প্রায় নিরপেক্ষ। অর্থাৎ সাধারণ পাকস্থলীর মতো সেখানে শক্তিশালী অ্যাসিড তৈরি হয় না।

রক্ত পান করার পর বাদুড়ের শরীরে প্রচুর পানি জমা হয়। এই অতিরিক্ত পানি দ্রুত বের করে দেওয়ার ব্যবস্থাও রয়েছে তাদের শরীরে। গবেষকেরা দেখেছেন, তরল পরিবহনে সাহায্যকারী একটি জিনের সক্রিয়তা ভ্যাম্পায়ার বাদুড়ের পাকস্থলীতে স্বাভাবিকের তুলনায় ৯০০ গুণেরও বেশি বেড়ে যায়। সাধারণত এই জিন লালাগ্রন্থি ও ঘর্মগ্রন্থিতে সক্রিয় থাকে। এর ফলে রক্ত থেকে পাওয়া অতিরিক্ত পানি দ্রুত শরীর থেকে বেরিয়ে যায়। বাদুড়ের পক্ষে উড়ে আশ্রয়ে ফিরে যাওয়াও সহজ হয়।

হিলারের মতে, ভ্যাম্পায়ার বাদুড়ের পাকস্থলী অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর পাকস্থলী থেকে এতটাই আলাদা হয়ে গেছে যে অঙ্গটির জন্য আলাদা একটি নামের প্রয়োজন হতে পারে।

রক্তে চর্বির পরিমাণ কম হলেও ভ্যাম্পায়ার বাদুড়ের শরীরে চর্বি হজমে সাহায্যকারী কিছু জিন এখনো রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর এসব জিনের সক্রিয়তা কমে যায়। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের শারীরবৃত্তিবিদ কেন ওয়েলচ জুনিয়রের ধারণা, ছোট বাদুড়ছানাদের জন্য এসব জিন গুরুত্বপূর্ণ। কারণ, মায়ের দুধে প্রচুর চর্বি থাকে। দুধ খাওয়ার সময় এই জিনগুলো বাদুড়ছানাদের চর্বি হজমে সাহায্য করে। পরে দুধ খাওয়া বন্ধ করে রক্ত পান করা শুরু করলে এসব জিনের প্রয়োজন কমে যায়।

বিবর্তনের ধারায় বাদুড়গুলো কিছু জিন পুরোপুরি হারিয়েও ফেলেছে। এসব জিনের মধ্যে রয়েছে এমন কিছু জিন, যেগুলো সাধারণত প্রাণীদের মিষ্টি ও তেতো স্বাদ চিনতে সাহায্য করে।

গবেষকেরা ভ্যাম্পায়ার বাদুড়ের প্লীহা বা স্প্লিনেও কিছু অস্বাভাবিক বৈশিষ্ট্য খুঁজে পেয়েছেন। প্লীহা হলো রক্তের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। বাদুড়গুলোর এই অঙ্গে লোহিত রক্তকণিকা তৈরির সঙ্গে যুক্ত জিনগুলো বেশ সক্রিয়।

সাধারণত প্রাপ্তবয়স্ক স্তন্যপায়ী প্রাণীদের শরীরে নতুন লোহিত রক্তকণিকা তৈরির প্রধান দায়িত্ব পালন করে অস্থিমজ্জা। কিন্তু ভ্যাম্পায়ার বাদুড়ের ক্ষেত্রে প্লীহাও এই কাজে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।

হিলারের ধারণা, প্লীহা হয়তো পুরোনো লোহিত রক্তকণিকা ভেঙে সেখান থেকে আয়রন পুনর্ব্যবহারের পাশাপাশি নতুন রক্তকণিকা তৈরির কাজেও সাহায্য করে। তবে এখনো পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা যায়নি। জেসমিন কামাচোর মতে, শারীরিক বা মানসিক চাপও প্লীহার জিনের সক্রিয়তায় প্রভাব ফেলতে পারে।

রক্তে চর্বি ও শর্করার পরিমাণ কম থাকায় ভ্যাম্পায়ার বাদুড়কে শক্তির জন্য বিকল্প ব্যবস্থার ওপর নির্ভর করতে হয়। গবেষকেরা দেখেছেন, এদের শরীরে বিপাকীয় প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কিছু জিন বেশি সক্রিয়। এসব জিনের সাহায্যে রক্তের প্রোটিন ভেঙে শরীরের প্রয়োজনীয় চর্বি ও শর্করা তৈরি হয়। অর্থাৎ রক্তে সরাসরি পর্যাপ্ত চর্বি ও শর্করা না থাকলেও প্রোটিন থেকে প্রয়োজনীয় শক্তির উপাদান তৈরি করে নিতে পারে বাদুড়গুলো।

ভ্যাম্পায়ার বাদুড়ের কিছু জিনগত পরিবর্তনের সঙ্গে মানুষের বিভিন্ন রোগের সম্পর্কও রয়েছে। এসব পরিবর্তন মানুষের শরীরে বিপাকীয় প্রক্রিয়া, বিশেষ করে ইনসুলিনের সংকেত আদানপ্রদানের ব্যবস্থাকে প্রভাবিত করে। কিন্তু একই ধরনের জিনগত পরিবর্তন থাকা সত্ত্বেও বাদুড়গুলো সুস্থভাবে বেঁচে থাকে।

ওয়েলচের মতে, বাদুড়ের শরীর কীভাবে এসব পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিয়েছে, তা বুঝতে পারলে মানুষের বিপাকীয় প্রক্রিয়া সম্পর্কেও নতুন ধারণা পাওয়া যেতে পারে।

গবেষণাটি ভ্যাম্পায়ার বাদুড়ের রক্তনির্ভর জীবনযাপনের পেছনে বেশ কিছু জৈবিক পরিবর্তনের সন্ধান দিয়েছে। তবে তাদের পূর্বপুরুষেরা ঠিক কীভাবে প্রথম রক্ত খাওয়ার অভ্যাস গড়ে তুলেছিল, সে প্রশ্নের উত্তর এখনো মেলেনি।

কামাচোর মতে, বিজ্ঞানীরা এক শতাব্দীরও বেশি সময় ধরে ভ্যাম্পায়ার বাদুড় নিয়ে গবেষণা করছেন। এত দীর্ঘ সময় গবেষণার পরও প্রাণীগুলোর অনেক বৈশিষ্ট্য সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা এখনো অসম্পূর্ণ।

———

Integrated genomics and transcriptomics reveal molecular insights into extreme dietary adaptation in vampire bats, bioRxiv (2026).
DOI: 10.64898/2026.07.24.740446

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ আট বছর পর বুধের কক্ষপথে পৌঁছাল বেপিকলম্বো মহাকাশযান
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • শুধু রক্ত খেয়েই বেঁচে থাকে ভ্যাম্পায়ার বাদুড়, হজম করে কীভাবে?
  • আট বছর পর বুধের কক্ষপথে পৌঁছাল বেপিকলম্বো মহাকাশযান
  • পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্বে পৌঁছাতে যাচ্ছে ভয়েজার ১
  • সঙ্গী না পেলে নিজেরাই বংশবিস্তার করে সামুদ্রিক শৈবাল
  • ডেঙ্গুর দ্বিতীয় সংক্রমণ কেন বেশি বিপজ্জনক, জানাচ্ছে নতুন গবেষণা

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?