এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: আট বছর পর বুধের কক্ষপথে পৌঁছাল বেপিকলম্বো মহাকাশযান
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > মহাকাশ > আট বছর পর বুধের কক্ষপথে পৌঁছাল বেপিকলম্বো মহাকাশযান
মহাকাশ

আট বছর পর বুধের কক্ষপথে পৌঁছাল বেপিকলম্বো মহাকাশযান

আট বছরের যাত্রা শেষে বুধের কক্ষপথে প্রবেশ করেছে ইউরোপ ও জাপানের যৌথ অভিযান বেপিকলম্বো। এর দুটি অনুসন্ধানযান আলাদা হয়ে গ্রহটির চৌম্বকক্ষেত্র, সৌরবায়ুর প্রভাব এবং পৃষ্ঠের বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করবে। এই অভিযানের মাধ্যমে বিজ্ঞানীরা বুধের গঠন ও পরিবেশ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়ার আশা করছেন।

বিজ্ঞানবার্তা
বিজ্ঞানবার্তা
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬
হালনাগাদ: 22 নভেম্বর, 2026
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
বেপিকলম্বো ২০২৫ সালের ৯ই জানুয়ারি, গ্রহটির ষষ্ঠ ও শেষ ফ্লাইবাইয়ের সময় এর সূর্যালোকিত উত্তর গোলার্ধের এই ছবিটি তুলেছে।ESA/BepiColombo/MTM
শেয়ার

দীর্ঘ আট বছরের যাত্রা শেষে অবশেষে বুধ গ্রহে পৌঁছেছে ইউরোপ ও জাপানের যৌথ মহাকাশ অভিযান বেপিকলম্বো (BepiColombo)। সৌরজগতের সূর্যের সবচেয়ে কাছের গ্রহটিকে কেন্দ্র করে কক্ষপথে প্রবেশ করা এটি দ্বিতীয় মহাকাশ অভিযান। এর আগে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত নাসার মেসেঞ্জার (MESSENGER) মহাকাশযান বুধের কক্ষপথে অবস্থান করেছিল।

🔥 Engines are firing!@BepiColombo has begun its #Mercury orbit insertion burn. 🛰️

For the next 37 minutes, MPO’s four chemical thrusters will be burning through #BepiColombo ‘s closest approach of Mercury at an altitude of 635km from the planet’s surface.#ESOC @esa @JAXA_en… pic.twitter.com/ibJZ3y7lXU

— ESA Operations (@esaoperations) November 21, 2026

গতকাল অর্থাৎ ২১ নভেম্বর ইউরোপীয় মহাকাশ সংস্থা (ESA) জানিয়েছে, ইউরোপে তৈরি বেপিকলম্বোর একটি মডিউল বুধের কক্ষপথে প্রবেশ করেছে। এর মধ্য দিয়ে শুরু হয়েছে কয়েক মাসব্যাপী একাধিক কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়া। আগামী কয়েক সপ্তাহের মধ্যে মহাকাশযানটির দুটি বৈজ্ঞানিক অনুসন্ধানযান আলাদা হয়ে যাবে। এর একটি তৈরি করেছে ESA এবং অন্যটি জাপানের মহাকাশ গবেষণা সংস্থা JAXA। আলাদা হওয়ার পর দুটি অনুসন্ধানযান ভিন্ন উচ্চতায় থেকে নিজস্ব কক্ষপথে গ্রহটিকে পর্যবেক্ষণ করবে।

বুধের উদ্দেশে দীর্ঘ যাত্রাপথে মহাকাশযানটির কয়েকটি বৈজ্ঞানিক যন্ত্র পরীক্ষা করার সুযোগ পেয়েছিলেন গবেষকেরা। এর মধ্যে ছিল মহাকাশযানে থাকা এক্স-রে ক্যামেরা মার্কারি ইমেজিং এক্স-রে স্পেকট্রোমিটার (MIXS)। পরীক্ষার সময় বিজ্ঞানীরা ক্যামেরাটির সাহায্যে ক্র্যাব নেবুলার দিকে তাক করেন। এই নেবুলাটি একটি সুপারনোভা বিস্ফোরণের অবশিষ্টাংশ, যা ১০৫৪ সালে পৃথিবী থেকে দেখা গিয়েছিল।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেস্টারের প্লাজমা পদার্থবিদ এমা বানসের মতে, আন্তঃগ্রহ অভিযানে পাঠানো প্রথম এক্স-রে ইমেজিং যন্ত্র হলো MIXS। তিনি বেপিকলম্বো অভিযানের অন্যতম প্রধান বিজ্ঞানী।

একটি অভিযান, দুটি অনুসন্ধানযান

আপাতত দুটি অনুসন্ধানযান একসঙ্গে যুক্ত থাকবে। ৯ ডিসেম্বর জাপানের অনুসন্ধানযানটির জন্য নির্ধারিত কক্ষপথে পৌঁছানোর পর তারা আলাদা হবে। জাপানে তৈরি এই অনুসন্ধানযানটির নাম MIO। এটি বুধের পৃষ্ঠ থেকে প্রায় ৫০০ থেকে ১১ হাজার কিলোমিটার উচ্চতায় উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে। এ সময় গ্রহটির চৌম্বকক্ষেত্র এবং সোলার উইন্ডের ইন্টার‌্যাকশন পর্যবেক্ষণ করবে।

অন্যদিকে, ইউরোপে তৈরি অনুসন্ধানযানটির নাম মার্কারি প্ল্যানেটারি অরবিটার (MPO)। এতে MIXS-সহ বেশ কয়েকটি বৈজ্ঞানিক যন্ত্র রয়েছে। এটি ধীরে ধীরে নিজের কক্ষপথের উচ্চতা কমাবে। ২০২৭ সালের মার্চ নাগাদ বুধের পৃষ্ঠ থেকে ৪০০ থেকে ১ হাজার ৫০০ কিলোমিটার উচ্চতার নির্ধারিত কক্ষপথে পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে এর বিভিন্ন যন্ত্র নিয়মিতভাবে গ্রহটির পৃষ্ঠ পর্যবেক্ষণ করবে।

বেপিকলাম্বো মহাকাশযান (ইলাস্ট্রশন)।ক্রেডিট: ESA/P. Carril
বেপিকলাম্বো মহাকাশযান (ইলাস্ট্রশন)।
ক্রেডিট: ESA/P. Carril

বেপিকলম্বো অভিযানের অন্যতম বিজ্ঞানী এমা বানসের মতে, সৌরজগতের সবচেয়ে ভেতরের অঞ্চলে পৌঁছানো বেশ দীর্ঘ ও জটিল একটি প্রক্রিয়া। তাঁর ভাষায়, শক্তির হিসাব বিবেচনা করলে সৌরজগতের বাইরের দিকে যাওয়ার তুলনায় বুধে পৌঁছাতে বেশি শক্তির প্রয়োজন হয়।

২০১৮ সালের অক্টোবর মাসে যাত্রা শুরু করে বেপিকলম্বো। সূর্যের এত কাছে পৌঁছেও যেন অতিরিক্ত গতি অর্জন করে বুধকে অতিক্রম করে না যায়, সে জন্য মহাকাশযানটিকে ধীরে ধীরে নিজের গতি ও কক্ষপথ নিয়ন্ত্রণ করতে হয়েছে।

জ্বালানির পরিমাণ কম রাখার জন্য প্রচলিত রকেট থ্রাস্টারের পরিবর্তে যাত্রাপথের বেশির ভাগ সময় সৌরবিদ্যুৎচালিত বৈদ্যুতিক ইঞ্জিন ব্যবহার করেছে মহাকাশযানটি। তবে এই ব্যবস্থা পরিকল্পনা অনুযায়ী পুরোপুরি কাজ করেনি। ফলে অভিযানে ১১ মাসের বিলম্ব ঘটে।

এ ছাড়া সূর্যকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে নয়টি কক্ষপথ পরিক্রমার সময় মহাকাশযানটি কয়েক দফা মহাকর্ষের সাহায্য নিয়েছে। পৃথিবী ও চাঁদ, শুক্র এবং বুধের মহাকর্ষীয় আকর্ষণ কাজে লাগিয়ে নিজের গতি কমিয়ে আনে এটি। এভাবে ধাপে ধাপে বুধের কাছাকাছি পৌঁছানোর উপযোগী কক্ষপথ তৈরি করে মহাকাশযানটি।

বেপিকলম্বোর তোলা বুধের প্রথম ছবি।ক্রেডিট: ESA
বেপিকলম্বোর তোলা বুধের প্রথম ছবি।
ক্রেডিট: ESA

২০২১ সালে বুধের ছয়টি ফ্লাইবাইয়ের প্রথমটির সময় মহাকাশযানটির ক্যামেরায় প্রথমবারের মতো কাছ থেকে ধরা পড়ে গ্রহটির ছবি।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্বে পৌঁছাতে যাচ্ছে ভয়েজার ১
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • আট বছর পর বুধের কক্ষপথে পৌঁছাল বেপিকলম্বো মহাকাশযান
  • পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্বে পৌঁছাতে যাচ্ছে ভয়েজার ১
  • সঙ্গী না পেলে নিজেরাই বংশবিস্তার করে সামুদ্রিক শৈবাল
  • ডেঙ্গুর দ্বিতীয় সংক্রমণ কেন বেশি বিপজ্জনক, জানাচ্ছে নতুন গবেষণা
  • হাড় থেকে নিঃসৃত প্রোটিন কি বার্ধক্য ধীর করে আয়ু বাড়াতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?