বিজ্ঞানবার্তা (এপ্রিল ২০২৫)

সংখ্যা: ১
ইস্যু: ২
তারিখ: ২ মে, ২০২৫
পৃষ্ঠা সংখ্যা: ৪৬
সাইজ: ৮.০ মেগাবাইট
কভার: বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে শিল্পীর কল্পনায় এক্সোপ্ল্যানেট K2-18 b যেমন দেখতে হতে পারে। বিজ্ঞনীদের দাবি তারা এই গ্রহের বায়ুমণ্ডলে এমন একটি বা একাধিক অণু পাওয়া গেছে, যেগুলো জীবের উপস্থিতির কারণে সৃষ্টি হতে পারে।

সম্পাদকীয়

বিজ্ঞানবার্তা ম্যাগাজিনের এপ্রিল ২০২৫ সংখ্যায় স্বাগত। আমরা আবারও হাজির হয়েছি বিজ্ঞানের বিস্ময়কর জগৎ থেকে খুঁটে আনা সবশেষ গবেষণা ও আবিষ্কারের গল্প নিয়ে। এই সংখ্যায় আপনারা জানতে পারবেন কীভাবে থ্যালামাস মস্তিষ্কে চেতনার সূচনা করে, আর কীভাবেই বা বিজ্ঞানীরা ইউরেনাস গ্রহের দিনের দৈর্ঘ্য পুনরায় নির্ণয় করলেন। এছাড়াও জানতে পারবেন মাটির গভীরে পাওয়া এক নতুন অণুজীব সম্পর্কে, যা ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণে বড় ভূমিকা রাখতে পারে।

আর নাসার সঙ্গে বাংলাদেশের মহাকাশ চুক্তি কিংবা ফিনিক্স গ্যালাক্সি ক্লাস্টারের কেন্দ্রের বিশাল ব্ল্যাকহোল—এসবই তো বিজ্ঞানের সীমাহীন জগতের নতুন জানালা খুলে দিবে।

আমরা বিশ্বাস করি, বিজ্ঞানের চর্চা কেবল গবেষণাগারে নয়—পাঠকের চিন্তায়, প্রশ্নে, কৌতূহলে। তাই বিজ্ঞানবার্তা শুধু তথ্য নয়, উৎসাহেরও বাহক হতে চায়।

আপনাদের পাঠ, মতামত ও অংশগ্রহণই আমাদের পথচলার অনুপ্রেরণা। চলুন, একসাথে আবিষ্কারের পথে এগিয়ে যাই।

— তানভীর রানা রাব্বি
সম্পাদক