এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ঘরে বসেই তৈরি করে ফেলুন রেডিও টেলিস্কোপ
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > ঘরে বসেই তৈরি করে ফেলুন রেডিও টেলিস্কোপ
জ্যোতির্বিজ্ঞান

ঘরে বসেই তৈরি করে ফেলুন রেডিও টেলিস্কোপ

এখন আপনি চাইলেই ঘরে বসে রেডিও টেলিস্কোপ তৈরি করে মিল্কিওয়ের হাইড্রোজেন গ্যাসের মেঘ শনাক্ত করতে পারবেন।

ইসরাত জাহান
ইসরাত জাহান
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৪
হালনাগাদ: 10 নভেম্বর, 2024
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
১ মিটার ডিশ বিশিষ্ট একটি ঘরোয়া রেডিও টেলিস্কোপ।Jack Phelps
শেয়ার

যদি আমি আপনাকে একটি রেডিও টেলিস্কোপের ছবি কল্পনা করতে বলি, সম্ভবত আপনি আকাশের দিকে তাক করা একটি বড় ডিশ অথবা Karl G. Jansky Very Large Array (VLA) এর মতো অনেকগুলো ডিশ অ্যান্টেনার একটি সজ্জা কল্পনা করবেন। তবে আপনি নিশ্চয়ই এমন কিছু কল্পনা করবেন না যা আপনার প্রতিবেশীর বাড়ির পাশে থাকা আকাশ ডিটিএইচ টিভি ডিশের মতো। আধুনিক ইলেকট্রনিক্সের কল্যাণে এখন নিজের রেডিও টেলিস্কোপ বানানো তুলনামূলকভাবে সহজ। কীভাবে এটি সম্ভব, তা জানতে জ্যাক ফেল্পসের একটি সাম্প্রতিক গবেষণাপত্র দেখতে পারেন।

তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন কিভাবে ১ মিটার স্যাটেলাইট ডিশ, একটি রাস্পবেরি পাই, এবং কিছু সাধারণ ইলেকট্রনিক উপকরণ, যেমন এনালগ-টু-ডিজিটাল কনভার্টার ব্যবহার করে একটি ছোট রেডিও টেলিস্কোপ তৈরি করা যায়। অসাধারণ ব্যাপার, তাই না? তবে জ্যাকের তৈরি টেলিস্কোপের অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এটি এমন ফ্রিকোয়েন্সিতে (১৪২০.৪০৫ মেগাহার্জ) টিউন করা, যা নিষ্ক্রিয় হাইড্রোজেন থেকে নির্গত হয়। এর তরঙ্গদৈর্ঘ্য প্রায় ২১ সেন্টিমিটার, এবং তাই একে প্রায়শই “২১-সেন্টিমিটার লাইন” বলা হয়। নিউট্রাল হাইড্রোজেন মহাবিশ্বের অধিকাংশ পদার্থের মূল উপাদান। যদিও ২১-সেন্টিমিটার ইমিশন তেমন একটা উজ্জ্বল নয়, তবুও প্রচুর পরিমাণে হাইড্রোজেন থাকার কারণে এই সংকেতটি সহজেই শনাক্ত করা যায়। যেখানে পদার্থ আছে, সেখানেই এই হাইড্রোজেন লাইনও আছে।

মিল্কিওয়ে গ্যালাক্সিতে হাইড্রোজেন পর্যবেক্ষণ (লাল ডট)।ক্রেডিট: Jack Phelps
মিল্কিওয়ে গ্যালাক্সিতে হাইড্রোজেন পর্যবেক্ষণ (লাল ডট)।
ক্রেডিট: Jack Phelps

এই ইমিশন হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের স্পিন পরিবর্তনের কারণে ঘটে। একে বলা হয় হাইপারফাইন ইমিশন, যার মানে হল এই লাইনটি খুবই তীক্ষ্ণ। যদি আপনি এই লাইনে সামান্য শিফট লক্ষ্য করেন, তবে আপনি বুঝবেন এর আপেক্ষিক গতির কারণে ঘটছে। জ্যোতির্বিজ্ঞানীরা এই লাইনটি ব্যবহার করে মিল্কিওয়ে গ্যালাক্সির পদার্থের ডিসট্রিবিউশন ম্যাপ করেছেন। এমনকি আমাদের গ্যালাক্সির রোটেশনও পরিমাপ করেছেন। এই লাইনটির প্রাথমিক পর্যবেক্ষণই আমাদের গ্যালাক্সিতে ডার্ক ম্যাটারের অস্তিত্বের ইঙ্গিত দিয়েছে। এখন আপনি ঘরেই এই কাজ করতে পারবেন। হাউ ক্যুল ইজ দ্যাট!

আকাশে অন্যান্য রেডিও অবজেক্টও রয়েছে, যা আপনি পর্যবেক্ষণ করতে পারেন। এর মধ্যে সূর্য একটি, এর রেডিও সংকেত খুব শক্তিশালী। বৃহস্পতিও একটি উৎস। এরকম অনেক আছে। রেজিও অবজেক্ট অবজার্ভা করা একটি মজার শখ হতে পারে। এমনকি আপনি যদি নিজে রেডিও টেলিস্কোপ বানানোর পরিকল্পনা না করেন, তবুও কাগজটি পড়ে দেখা উচিত, যাতে রেডিও জ্যোতির্বিজ্ঞান এখন কতটা সহজলভ্য হয়ে উঠেছে তা জানতে পারেন।

———

Galactic Neutral Hydrogen Structures Spectroscopy and Kinematics: Designing a Home Radio Telescope for 21 cm Emission. arXiv preprint arXiv:2411.00057 (2024).
DOI: 10.48550/arXiv.2411.00057

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ বিজ্ঞান কথা: পরম শূন্য তাপমাত্রা
পরবর্তী প্রবন্ধ প্রথমবারের মতো প্রাণী কোষে সফল সালোকসংশ্লেষণ!
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?