এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে টাইটানিয়াম কৃত্রিম হৃদপিণ্ড নিয়ে হাসপাতাল ছাড়লেন এক অস্ট্রেলীয়
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > স্বাস্থ্য > বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে টাইটানিয়াম কৃত্রিম হৃদপিণ্ড নিয়ে হাসপাতাল ছাড়লেন এক অস্ট্রেলীয়
স্বাস্থ্য

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে টাইটানিয়াম কৃত্রিম হৃদপিণ্ড নিয়ে হাসপাতাল ছাড়লেন এক অস্ট্রেলীয়

একজন অস্ট্রেলীয় ব্যক্তি বিশ্বের প্রথম মানুষ হিসেবে BiVACOR কৃত্রিম হৃদপিণ্ড নিয়ে হাসপাতাল ছাড়েন এবঋ তিন মাস পর তার শরীরো সফল ভাবে মানব হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়। ডিভাইসটি হৃদরোগীদের জন্য অস্থায়ী সমাধান, যা আরও পরীক্ষার পর্যায়ে রয়েছে।

তাশফিয়া নুজহাত প্রজ্ঞা
তাশফিয়া নুজহাত প্রজ্ঞা
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৫
হালনাগাদ: 17 মার্চ, 2025
পড়তে 5 মিনিট লাগবে
শেয়ার
টাইটানিয়াম দিয়ে তৈরি বাইভ্যাকর (BiVACOR)।Jason Fochtman/Houston Chronicle/Getty Images
শেয়ার

একজন চল্লিশোর্ধ্ব অস্ট্রেলীয় ব্যক্তি বিশ্বের প্রথম মানুষ যিনি টাইটানিয়াম দিয়ে তৈরি কৃত্রিম হৃদপিণ্ড নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন। এই যন্ত্রটি মূলত হৃদরোগে আক্রান্ত সেইসব ব্যক্তিদের জন্য একটি অস্থায়ী সমাধান, যারা দাতা হৃদপিণ্ডের জন্য অপেক্ষা করছেন।

এই ব্যক্তি তিন মাসেরও বেশি সময় ধরে যন্ত্রটি নিয়ে বেঁচে ছিলেন, এরপর একটি মানব হৃদপিণ্ড প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচার করা হয়। অস্ট্রেলিয়ার সিডনির সেন্ট ভিনসেন্টস হাসপাতালে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং হাসপাতালের বিবৃতিতে বলা হয়েছে, তিনি ভালোভাবে সুস্থ হয়ে উঠছেন।

এই ব্যক্তি বিশ্বে ষষ্ঠ ব্যক্তি যিনি BiVACOR নামক এই ডিভাইসটি পেয়েছেন, তবে তিনিই প্রথম যিনি এক মাসের বেশি সময় এটি নিয়ে বেঁচে ছিলেন।

মোনাশ ইউনিভার্সিটির ভিক্টোরিয়ান হার্ট ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জন জুলিয়ান স্মিথ বলেছেন, “এটি নিঃসন্দেহে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।”

সিডনি বিশ্ববিদ্যালয়ের ভাসকুলার সার্জন সারাহ এইটকেন এটিকে “অত্যন্ত উদ্ভাবনী” বলে বর্ণনা করেছেন, তবে তিনি বলেন যে এখনও এটি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, বিশেষত এই ডিভাইস ব্যবহারকারীরা কতটা কার্যক্ষমতা অর্জন করতে পারেন এবং এর চূড়ান্ত খরচ কেমন হবে। “এ ধরনের গবেষণা চালানো খুবই চ্যালেঞ্জিং, কারণ এটি অত্যন্ত ব্যয়বহুল এবং অস্ত্রোপচারটিও অত্যন্ত ঝুঁকিপূর্ণ,” বলেছেন তিনি।

টেক্সাস হার্ট ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এবং হার্ট-ফেলিওর বিশেষজ্ঞ জোসেফ রজার্স বলেন, এই সাম্প্রতিক সাফল্য গবেষকদের সাহায্য করবে বোঝার জন্য যে বাস্তব জীবনে মানুষ কীভাবে এই ডিভাইসের সাথে মানিয়ে নিতে পারেন। “তারা হাসপাতালে চিকিৎসক দলের সার্বক্ষণিক পর্যবেক্ষণে ছিলেন না,” বলেন রজার্স, যিনি গত বছর যুক্তরাষ্ট্রে এই ডিভাইসের প্রথম পরীক্ষামূলক প্রয়োগ পরিচালনা করেছিলেন।

সব ক্ষেত্রে BiVACOR একটি অস্থায়ী সমাধান হিসেবে ব্যবহৃত হয়েছে, যতক্ষণ না একজন রোগীর জন্য দাতা হৃদপিণ্ড পাওয়া যায়। তবে কিছু কার্ডিওলজিস্ট মনে করেন, এটি ভবিষ্যতে স্থায়ী বিকল্প হতে পারে তাদের জন্য, যারা বয়স বা অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণে প্রতিস্থাপনের উপযোগী নন। যদিও এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। যুক্তরাষ্ট্রে প্রায় ৭ মিলিয়ন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হার্ট ফেইলিয়র রোগে ভুগছেন, কিন্তু ২০২৩ সালে মাত্র ৪,৫০০টি হৃদপিণ্ড প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে, মূলত দাতার অভাবের কারণে।

BiVACOR ডিভাইসটি তৈরি করেছেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার ড্যানিয়েল টিমস, যিনি ডিভাইসটির নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছেন, যার কার্যালয় ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচ এবং অস্ট্রেলিয়ার সাউথপোর্টে অবস্থিত।

ল্যাবের বেঞ্চটপে পরীক্ষা করা হচ্ছে BiVACOR এর টোটাল আর্টিফিশিয়াল হার্ট, ব্যাকগ্রাউন্ডে আছেন উদ্ভাবক টিমস।ক্রেডিট: BiVACOR
ল্যাবের বেঞ্চটপে পরীক্ষা করা হচ্ছে BiVACOR এর টোটাল আর্টিফিশিয়াল হার্ট, ব্যাকগ্রাউন্ডে আছেন উদ্ভাবক টিমস।
ক্রেডিট: BiVACOR

এই যন্ত্রটি সম্পূর্ণ হৃদপিণ্ড প্রতিস্থাপন করে এবং এটি একটি নিরবচ্ছিন্ন পাম্প হিসেবে কাজ করে, যেখানে চুম্বকের সাহায্যে ভাসমান (magnetically suspended) একটি রোটর রক্ত সঞ্চালন করে। এটি ত্বকের নিচ দিয়ে সংযুক্ত একটি তারের মাধ্যমে একটি বহিরাগত পোর্টেবল কন্ট্রোলারের সাথে যুক্ত থাকে, যা দিনের বেলা ব্যাটারিতে চলে এবং রাতে বৈদ্যুতিক সংযোগে সংযুক্ত করা যায় চার্জ হবার জন্য এবং রাতে চলার জন্য।

বেশিরভাগ যান্ত্রিক হৃদপিণ্ড ডিভাইস কেবল হৃদযন্ত্রের বাম অংশের জন্য সহায়ক হিসেবে কাজ করে। তবে এই ডিভাইসগুলোতে অনেক যান্ত্রিক অংশ থাকায় সেগুলো প্রায়ই বিকল হয়ে যায়। BiVACOR-এর মাত্র একটি চলমান অংশ থাকায় এটি তাত্ত্বিকভাবে দীর্ঘস্থায়ী হবে বলে আশা করা হচ্ছে।

অস্ট্রেলীয় ব্যক্তি, যিনি BiVACOR গ্রহণ করেছিলেন, তিনি গুরুতর হার্ট ফেইলিয়রে আক্রান্ত ছিলেন এবং গত নভেম্বরে ছয় ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের মাধ্যমে তার দেহে এই ডিভাইস সংযোজন করা হয়। তিনি ফেব্রুয়ারিতে হাসপাতাল থেকে ছাড়া পান, এরপর কাছাকাছি একটি বাসায় থেকে স্বাভাবিক জীবনযাপন করেন। মার্চ মাসে তিনি একজন দাতার হৃদপিণ্ড গ্রহণ করেন।

যুক্তরাষ্ট্রে রজার্সের নেতৃত্বে পরিচালিত পরীক্ষায় গত বছর ৪৫ থেকে ৬৫ বছর বয়সী পাঁচজন ব্যক্তি ডিভাইসটির একটি প্রাথমিক সংস্করণ পেয়েছিলেন। এটি তাদের হাসপাতালে এক মাস পর্যন্ত টিকিয়ে রাখতে পেরেছিল, তবে এটি তখনও বাসায় ব্যবহারের জন্য উপযোগী ছিল না। পরে তাদের সবাইকে দাতা হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়। রজার্স আগামী এপ্রিলে এই গবেষণার ফলাফল একটি বৈজ্ঞানিক সম্মেলনে উপস্থাপন করবেন।

এরপর থেকে BiVACOR দল ডিভাইসটি আরও উন্নত করেছে, যাতে ব্যর্থতার ঝুঁকি কমানো যায় বলে জানিয়েছেন টেক্সাস হার্ট ইনস্টিটিউটের সার্জন উইলিয়াম কোহেন, যিনি একইসাথে BiVACOR-এর প্রধান চিকিৎসা কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) পরীক্ষাটি আরও ১৫ জন রোগীর ওপর সম্প্রসারণের অনুমতি দিয়েছে। তবে সারাহ এইটকেন বলেন, এটি সাধারণ জনগণের জন্য সহজলভ্য হওয়ার আগে আরও অনেক ধাপ বাকি রয়েছে।

ফেব্রুয়ারিতে, FDA প্রথমবারের মতো শূকর থেকে সংগৃহীত অঙ্গ প্রতিস্থাপনের একটি পরীক্ষারও অনুমোদন দিয়েছে, যা দাতা অঙ্গের ঘাটতির একটি বিকল্প সমাধান হতে পারে।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ চীনের তৈরি সুপারকন্ডাক্টিং কোয়ান্টাম প্রসেসর জুচংঝি ৩.০ উন্মোচন!
পরবর্তী প্রবন্ধ আধুনিক মানুষের পূর্বপুরুষ ছিল অন্তত দুটি ভিন্ন জনগোষ্ঠী, একটি নয়
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?