এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: চীনের তৈরি সুপারকন্ডাক্টিং কোয়ান্টাম প্রসেসর জুচংঝি ৩.০ উন্মোচন!
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রযুক্তি > কোয়ান্টাম কম্পিউটিং > চীনের তৈরি সুপারকন্ডাক্টিং কোয়ান্টাম প্রসেসর জুচংঝি ৩.০ উন্মোচন!
কোয়ান্টাম কম্পিউটিং

চীনের তৈরি সুপারকন্ডাক্টিং কোয়ান্টাম প্রসেসর জুচংঝি ৩.০ উন্মোচন!

চীনের জুচংঝি ৩.০ কোয়ান্টাম প্রসেসর সুপারকম্পিউটারের চেয়ে ১ কোয়াড্রিলিয়ন গুণ এবং গুগলের সাইকামোর চেয়ে ১০ লাখ গুণ দ্রুত কাজ করতে পারে। এটি কয়েক সেকেন্ডে জটিল সমস্যার সমাধান করতে পারে, যা সাধারণ সুপারকম্পিউটারের ৬.৪ বিলিয়ন বছর লাগবে।

সিরাজুর রহমান
সিরাজুর রহমান
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৫
হালনাগাদ: 14 মার্চ, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
জুচংঝি ৩.০ চিপের স্ক্যামেটিক ডায়াগ্রাম। জুচংঝি এর এই লেটেস্ট ভার্সনে ১০৫টি ট্রান্সমন কিউবিট রয়েছে, যা ট্যান্টালাম, নিওবিয়াম, এবং অ্যালুমিনিয়ামের মতো ধাতু দিয়ে তৈরি। এগুলো নয়েজের প্রতি কম সংবেদনশীল, যা কোয়ান্টাম কম্পিউটিংয়ে কার্যকারিতা বাড়ায়।USTC
শেয়ার

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না (USTC)-এর গবেষকরা একটি সুপারকন্ডাক্টিং কোয়ান্টাম প্রসেসিং ইউনিট (QPU)-এর প্রোটোটাইপ উন্মোচন করেছেন, যা পৃথিবীর সেরা সুপারকম্পিউটারের তুলনায় ১ কোয়াড্রিলিয়ন (১০১৫) গুণ দ্রুত এবং গত বছর প্রদর্শিত গুগলের সাইকামোর (Sycamore) কোয়ান্টাম প্রসেসরের তুলনায় ১০ লাখ গুণ দ্রুত কাজ করতে পারে।

তাদের তৈরি নতুন প্রোটোটাইপ ১০৫ কিউবিটের চিপ জুচংঝি ৩.০ (Zuchongzhi 3.0) সুপারকন্ডাক্টিং কিউবিটের মাধ্যমে কাজ করে যা কোয়ান্টাম কম্পিউটিংয়ের জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপের প্রতিনিধিত্ব করে।

তাদের তৈরি কোয়ান্টাম প্রসেসর জুচংঝি ৩.০ (Zuchongzhi 3.0) তে ১০৫টি কিউবিট এবং ১৮২টি কাপলার রয়েছে এবং এটি পরীক্ষামূলকভাবে র‍্যান্ডম কোয়ান্টাম সার্কিট স্যাম্পলিং (RSC) কাজে ইতোমধ্যেই এর শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছে। গুগলের Sycamore প্রসেসরে মাত্র ৬৭টি কিউবিট ছিল।

চীনের গবেষকেরা দাবি করেন যে, তাদের তৈরি জুচংঝি ৩.০ কোয়ান্টাম প্রসেসর ইতোমধ্যেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এমন একটি জটিল গাণিতিক সমস্যা সমাধান করেছে যেটা বিশ্বের অন্যতম শক্তিশালী ‘ফ্রন্টিয়ার’ সুপার কম্পিউটার এর আনুমানিক ৬.৪ বিলিয়ন বছর সময় লাগবে।

এই সুপারকন্ডাক্টিং কোয়ান্টাম প্রসেসরটির নামকরণ করা হয়েছে প্রাচীন চীনা গণিতবিদ এবং জ্যোতির্বিদ জু চংঝি এর নাম অনুসারে। যিনি চীনের বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জুচংঝি ৩.০ সুপারকন্ডাক্টিং কোয়ান্টাম প্রসেসরটি ৩২-স্তরের র‍্যান্ডম কোয়ান্টাম সার্কিট স্যাম্পলিং টাস্কের মাধ্যমে এখনো পর্যন্ত প্রায় ৮৩ কিউবিট পর্যন্ত সক্ষমতা প্রদর্শন করেছে। যা কোয়ান্টাম কম্পিউটেশনাল সুপ্রিমেসি অর্জনের ক্ষেত্রে একটি মাইলফলক অর্জন হিসেবে দেখা হচ্ছে।

হাইটেক এই কোয়ান্টাম প্রসেসর ক্লাসিক্যাল সুপার কম্পিউটারের চেয়ে ১০¹⁵ গুণ দ্রুত গতিতে গণনা করতে পারলেও বর্তমানে এটি এখনও পর্যন্ত গবেষণার একেবারে প্রাথমিক স্তরে রয়েছে। এই কোয়ান্টাম প্রসেসরের ডেভলপমেন্ট সম্পন্ন হলে অদূর ভবিষ্যতে ক্রিপ্টোগ্রাফি, মেটেরিয়াল সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং ঔষধ আবিষ্কার-এর মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ক্ষেত্রে নতুন এক বিপ্লব ঘটাতে পারে বলে আশা করা হচ্ছে।

এদিকে গুগলের উদ্ভাবিত ৫৩ কিউবিট সাইকামোর কোয়ান্টাম প্রসেসর ২০১৯ সালের দিকে একটি জটিল সমস্যা মাত্র ২০০ সেকেন্ডে সম্পন্ন করেছিল। যা সম্পন্ন করতে হয়ত একটি ক্লাসিক্যাল সুপার কম্পিউটারের ক্ষেত্রে আনুমানিক ১০ হাজার বছর পর্যন্ত সময় লেগে যেত। আর নতুন উদ্ভাবিত জুচংঝি ৩.০ সুপারকন্ডাক্টিং প্রসেসরের সাফল্যকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেছে তার কিউবিট সংখ্যা এবং উন্নত কম্পিউটেশনাল ক্ষমতার মাধ্যমে। যা অদূর ভবিষ্যতে প্রচলিত সুপার অ্যাডভান্স কম্পিউটিং এর ধারণাকে হয়ত বদলে দিতে পারে।

জুচংঝি ৩.০ নামক সুপারকন্ডাক্টিং কোয়ান্টাম চিপ বা প্রসেসর এখনো পর্যন্ত পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও, নতুন এই উদ্ভাবন ইঙ্গিত দেয় যে, চীন কোয়ান্টাম কম্পিউটিং ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

———

Establishing a New Benchmark in Quantum Computational Advantage with 105-qubit Zuchongzhi 3.0 Processor, Phys. Rev. Lett. (2025).
DOI: 10.1103/PhysRevLett.134.090601

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ কোয়ান্টাম নেটওয়ার্কের জন্য বিশ্বের প্রথম অপারেটিং সিস্টেম
পরবর্তী প্রবন্ধ বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে টাইটানিয়াম কৃত্রিম হৃদপিণ্ড নিয়ে হাসপাতাল ছাড়লেন এক অস্ট্রেলীয়
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?