এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তিতে যুগান্তকারী সাফল্য, পক্ষাঘাতগ্রস্তদের জন্য নতুন আশার আলো
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রযুক্তি > ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তিতে যুগান্তকারী সাফল্য, পক্ষাঘাতগ্রস্তদের জন্য নতুন আশার আলো
প্রযুক্তি

ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তিতে যুগান্তকারী সাফল্য, পক্ষাঘাতগ্রস্তদের জন্য নতুন আশার আলো

গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (BCI) প্রযুক্তি ব্যবহার করে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির জন্য এমন একটি রোবোটিক বাহু তৈরি করেছেন, যা মস্তিষ্কের সংকেতের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এটি দীর্ঘমেয়াদে কার্যকর থাকার নতুন রেকর্ড গড়েছে, সাত মাস ধরে সফলভাবে ব্যবহার হয়েছে। গবেষকরা আশা করছেন, ভবিষ্যতে এই প্রযুক্তি মেডিক্যাল, মহাকাশ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যবহৃত হবে।

সিরাজুর রহমান
সিরাজুর রহমান
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৫
হালনাগাদ: 11 মার্চ, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
ইউসি সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (BCI) ব্যবহার করে এক পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে রোবোটিক বাহু নিয়ন্ত্রণ করতে সক্ষম করেছেন, যা রেকর্ড সাত মাস ধরে কার্যকর ছিল। এই কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত ব্যবস্থা প্রতিদিনের মস্তিষ্কের কার্যকলাপের পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারত, ফলে তিনি বস্তু তুলতে এবং ক্রমশ বেশি নিখুঁতভাবে বিভিন্ন কাজ সম্পাদন করতে সক্ষম হন।Noah Berger/UCSF
শেয়ার

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো (UCSF)-র একদল গবেষক সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমান প্রযুক্তি নির্ভর একটি রোবোটিক বাহু ডিজাইন ও তৈরি করেছে। এই বাহুটি ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (BCI) প্রযুক্তির সাহায্যে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির মস্তিষ্কের সংকেত ব্যবহার করে নিয়ন্ত্রণ করা যায়। যাকে একবিংশ শতাব্দীর একটি যুগান্তকারী আবিষ্কার হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাদের গবেষণার ফলাফল গত ৬ মার্চ, ২০২৫ তারিখে Cell জার্নালে প্রকাশিত হয়।

এই প্রযুক্তির মাধ্যমে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি শুধু নিজে কল্পনা বা চিন্তা করেই রোবোটিক বাহু দ্বারা কোন বস্তু ধরা, সরানো এবং ফেলে দেওয়ার মতো কাজ করতে পারেন। ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (BCI) প্রযুক্তির এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটিক আর্ম উন্নত এআই অ্যালগরিদম এবং মস্তিষ্কের সংকেতকে আরও সঠিকভাবে অনুধাবন করে নিয়ন্ত্রণ করা হয়।

গবেষক দলটির তৈরি ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (BCI)।ক্রেডিট: UCSF
গবেষক দলটির তৈরি ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (BCI)।
ক্রেডিট: UCSF

গবেষকেরা দীর্ঘ পরিশ্রমের পর মস্তিষ্কের সংকেতকে ডিকোড করে সেগুলোকে রোবোটিক হাতের নির্দেশে রূপান্তরিত করতে সক্ষম হয়েছেন। আসলে ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (BCI) হচ্ছে প্রযুক্তিগতভাবে অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। তার মূল কারণ হলো যে, মানুষের মস্তিষ্কের সংকেত অত্যন্ত সূক্ষ্ম হয়ে থাকে এবং প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে তা কিন্তু অনেকটাই আলাদা হতে পারে।

এই অভাবনীয় প্রযুক্তি উদ্ভাবন যে শুধু পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের জন্য উপযোগী হবে বিষয়টি তা কিন্তু মোটেও নয়। বিশেষ করে অদূর ভবিষ্যতে হয়ত মেডিক্যাল, স্পেস সায়েন্সেের মতো আরো জটিল এবং স্পর্শকাতর ক্ষেত্রগুলোতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি নির্ভর ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস, রোবটিক্স ইঞ্জিনিয়ারিং কে আরো কার্যকরভাবে ব্যবহার শুরু হয়ে যেতে পারে।

প্রথম দিকের ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস টেকনোলজির ডিভাইসগুলো সাধারণত বেশ কয়েকবার কিংবা কিছুদিন পরীক্ষামূলক ব্যবহারের পর তার কার্যকারিতা হারাত কিংবা তা নিয়ন্ত্রণ করা সম্ভব হতো না। কারণ মস্তিষ্কের সংকেতের পরিবর্তন এবং প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে এই প্রযুক্তি খুব একটা সফল হয়নি। তবে নতুন উদ্ভাবিত এই ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস টেকনোলজির রোবটিক্স বাহুর একাধিক পরীক্ষামূলক ব্যবহার এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীলভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

তাছাড়া ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া,সান ফ্রান্সিসকোর (UCSF) গবেষণাগারে বিজ্ঞানীরা এই রোবোটিক বাহুটিকে প্রায় সাত মাস যাবত কোনো পরিবর্তন ছাড়াই পরীক্ষামূলকভাবে বিভিন্ন কাজে ব্যবহার করে সফল হয়েছেন। যা কিনা এই ধরনের এআই নির্ভর ব্রেন কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তির ডিভাইসের জন্য একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

নতুন আবিস্কার নিয়ে বিজ্ঞানীরা আশাবাদী। তবে ভবিষ্যতে এই প্রযুক্তি কিন্তু সামরিক ও প্রতিরক্ষা খাতে ব্যবহারের অশুভ সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যায় না। কৃত্রিম বুদ্ধিমত্তার এই প্রযুক্তি দ্বারা বিমান নিয়ন্ত্রণের পাশাপাশি শিল্প কল কারখানায় পণ্য উৎপাদন, মহাকাশ গবেষণা এবং এমনকি অদূর ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রেও হয়ত এই ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস টেকনোলজির ভয়ংকর ব্যবহার শুরু হয়ে যেতে পারে। তবে যুদ্ধকে পরিহার করে মানব জাতির কল্যাণে আমাদের সকলের বিজ্ঞান ও প্রযুক্তির ইতিবাচক উদ্ভাবন ও ব্যবহার নিশ্চিত করা উচিত।

———

Sampling representational plasticity of simple imagined movements across days enables long-term neuroprosthetic control, Cell (2025).
DOI: 10.1016/j.cell.2025.02.001

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ বিজ্ঞান কথা: অবাস্তব সংখ্যা
পরবর্তী প্রবন্ধ বিজ্ঞানীরা নতুন ভারী-ধাতব অণু ‘বার্কেলোসিন’ আবিষ্কার করেছেন
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?