এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: কৃত্রিম বুদ্ধিমত্তায় পারকিনসন শনাক্তের নতুন দিগন্ত
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রযুক্তি > কৃত্রিম বুদ্ধিমত্তায় পারকিনসন শনাক্তের নতুন দিগন্ত
প্রযুক্তিস্বাস্থ্য

কৃত্রিম বুদ্ধিমত্তায় পারকিনসন শনাক্তের নতুন দিগন্ত

গবেষকরা একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পদ্ধতি তৈরি করেছেন যা মানুষের কণ্ঠস্বর বিশ্লেষণ করে পারকিনসন রোগ শনাক্ত করতে পারে। সেল্ফ-সুপারভাইজড স্পীচ এম্বেডিং ও ফিউশন মডেল ব্যবহার করে এই প্রযুক্তি প্রাথমিক স্ক্রিনিংয়ে সহায়ক হতে পারে, বিশেষ করে চিকিৎসক-স্বল্প দেশগুলোতে।

অরুণিমা তানহা
অরুণিমা তানহা
প্রকাশিত: ২৪ জুন, ২০২৫
হালনাগাদ: 24 জুন, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
এই থ্রিডি ইলাস্ট্রেশনে নিউরনের মধ্যে লেউই বডি দেখা যাচ্ছে। ছোট লাল বলের মতো এই লেউই বডি আসলে প্রোটিনের সঞ্চিত স্তর। এই প্রোটিন জমা মস্তিষ্কের কোষে ধীরে ধীরে ক্ষয় সৃষ্টি করে, যা পারকিনসন রোগের কারণ হয়।Kateryna Kon/Shutterstock
শেয়ার

মানুষের কণ্ঠস্বর শুধু আবেগ প্রকাশেই নয়, লুকিয়ে থাকতে পারে শারীরিক রোগের আভাসও। সম্প্রতি একদল গবেষক এক অভিনব পদ্ধতি তৈরি করেছেন, যা কণ্ঠ বিশ্লেষণ করে পারকিনসন রোগ শনাক্ত করতে সক্ষম। এই গবেষণা মূলত ‘সেল্ফ-সুপারভাইজড স্পীচ এম্বেডিং (Self-supervised Speech Embedding)’ ব্যবহার করে কণ্ঠের অদৃশ্য সংকেত বিশ্লেষণ করে থাকে। এতে ব্যবহৃত হয়েছে Wav2Vec 2.0, WavLM এবং ImageBind নামক আধুনিক প্রযুক্তি, যা মূলত কথা বলার ধরন, স্বরের কম্পন, স্থিরতা ও শব্দের সূক্ষ্ম বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারে।

গবেষণায় ১,৩০৬ জন অংশগ্রহণকারী (যার মধ্যে ৩৯২ জন পারকিনসন রোগে আক্রান্ত এবং ৯১৪ জন সুস্থ) একটি নির্দিষ্ট বাক্য পাঠ করেছিলেন—“The quick brown fox jumps over the lazy dog।” এ বাক্যটি ইংরেজি ভাষার সব বর্ণকে অন্তর্ভুক্ত করে, যা কণ্ঠ বিশ্লেষণে সহায়ক হয়। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত ফিউশন মডেল এই ভয়েস ক্লিপ বিশ্লেষণ করে কে পারকিনসনে আক্রান্ত, তা নির্ণয় করে।

ফলাফল ছিল অত্যন্ত আশাব্যঞ্জক—৮৮.৯% AUROC (Area Under ROC Curve) এবং ৮৫.৭% নির্ভুলতা পাওয়া গেছে। এই স্কোর আগের যেকোনো ভয়েস-ভিত্তিক পারকিনসন শনাক্তকরণ পদ্ধতির তুলনায় উন্নত। গবেষকরা বলেছেন, এই মডেল বয়স, লিঙ্গ ও জাতিগত বৈচিত্র্যকেও বিবেচনায় নিয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই নির্ভুলভাবে কাজ করেছে।

আরও চমকপ্রদ বিষয় হলো, এই মডেল শুধু রেকর্ড করা ভয়েসই নয়, বাস্তব সময়ের কথোপকথন থেকেও রোগ শনাক্ত করতে পারে। দুইটি স্বতন্ত্র ক্লিনিক্যাল ডেটাসেট এবং একটি স্পন্টেনিয়াস ভয়েস ডেটাসেটে পরীক্ষার সময় যথাক্রমে ৮২.১%, ৭৮.৪% এবং ৭৭.৪% AUROC স্কোর পাওয়া গেছে।

এই উদ্ভাবনের সবচেয়ে বড় সম্ভাবনা লুকিয়ে আছে প্রাথমিক রোগ শনাক্তকরণ ব্যবস্থায়। বিশেষ করে বাংলাদেশের মতো দেশে, যেখানে একজন নিউরোলজিস্টের পেছনে লাখ লাখ মানুষ নির্ভরশীল, সেখানে এমন সহজলভ্য, স্বয়ংক্রিয় ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা বিপ্লব ঘটাতে পারে। শুধু একটি মাইক্রোফোন বা মোবাইল ডিভাইস ব্যবহার করেই ঘরে বসে সম্ভাব্য রোগ শনাক্ত করা যাবে।

যুক্তরাষ্ট্রের রোচেস্টার বিশ্ববিদ্যালয়ের ডেটা সায়েন্টিস্ট হিসেবে কর্মরত বাংলাদেশি গবেষক একরাম হোসেন বলেন, “আমরা একটি এন্ড-টু-এন্ড মেশিন লার্নিং পাইপলাইন তৈরি করেছি, যা আমাকে প্রকৃত রোগীর ডেটার ওপর সম্পূর্ণভাবে কাজ করার সুযোগ দেয়, একদম র (raw) কথোপকথনের সিগন্যাল প্রিপ্রসেসিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের এমবেডিং একত্রিত করার জন্য ফিউশন আর্কিটেকচার তৈরি পর্যন্ত। এই প্রক্রিয়ায় বেশ কিছু পদ্ধতিগত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে — সীমিত ডেটার সঙ্গে মডেলের জটিলতার ভারসাম্য বজায় রাখা, আমাদের পূর্বাভাসে ডেমোগ্রাফিক পক্ষপাত কমানো, এবং আমাদের পদ্ধতি কোথায় সফল বা ব্যর্থ হচ্ছে তা বোঝার জন্য নিবিড়ভাবে কোর্টভিত্তিক ত্রুটিবিশ্লেষণ করা।”

তবে গবেষকরা সতর্ক করেছেন, এই মডেল এখনও চিকিৎসকের বিকল্প নয়—বরং চিকিৎসকের সহায়ক একটি স্ক্রিনিং টুল হিসেবে ব্যবহারের উপযোগী। ভবিষ্যতে স্থানীয় ভাষার ওপর ভিত্তি করে এর প্রশিক্ষণ বাড়ানো হলে আরও নিখুঁত ও সার্বজনীন মডেল তৈরি সম্ভব।

এই গবেষণা শুধু পারকিনসন নয়, আরও অনেক স্নায়বিক ও ভাষা-ভিত্তিক রোগ নির্ণয়ে কণ্ঠের সম্ভাবনা উন্মোচন করেছে—যা আগামী দিনের ডিজিটাল স্বাস্থ্যসেবায় এক যুগান্তকারী অধ্যায় রচনা করতে পারে।

———

A novel fusion architecture for detecting Parkinson’s Disease using semi-supervised speech embeddings. npj Parkinsons Dis. (2025).
DOI: 10.1038/s41531-025-00956-7

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ নতুন রক্তের গ্রুপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা, যা এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বিরল রক্ত
পরবর্তী প্রবন্ধ বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরা দিয়ে তোলা প্রথম ছবি প্রকাশ
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?