এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ক্যান্সার কোষ স্নায়ু কোষ থেকে মাইটোকন্ড্রিয়া চুরি করে
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > স্বাস্থ্য > ক্যান্সার কোষ স্নায়ু কোষ থেকে মাইটোকন্ড্রিয়া চুরি করে
স্বাস্থ্য

ক্যান্সার কোষ স্নায়ু কোষ থেকে মাইটোকন্ড্রিয়া চুরি করে

গবেষণায় দেখা গেছে, স্তন ক্যান্সার কোষ স্নায়ু থেকে মাইটোকন্ড্রিয়া গ্রহণ করে নিজেদের শক্তি ও মেটাস্ট্যাসিস ক্ষমতা বাড়ায়। এই আবিষ্কার ক্যান্সার চিকিৎসায় নতুন পথ খুলে দিতে পারে।

সুলতানা লাবিবা
সুলতানা লাবিবা
প্রকাশিত: ২ জুলাই, ২০২৫
হালনাগাদ: 2 জুলাই, 2025
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
ক্যান্সার কোষ কালচারে মধ্যে বেড়ে ওঠা একটি স্নায়ু কোষ (সবুজ রঙ)।Simon Grelet & Gustavo Ayala
শেয়ার

দীর্ঘদিন ধরে আমরা জানি, ক্যান্সার কোষেরা নিজেদের রূপ বদলাতে ও ছড়িয়ে পড়তে বেশ দক্ষ। তবে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য—ক্যান্সার কোষ নিজেদের শক্তি বাড়াতে আশ্রয় নিচ্ছে আমাদের স্নায়ুর! এই বিষয়ক গবেষণাটি গত ২৫ জুন, ২০২৫ Nature-এ প্রকাশিত হয়।

যুক্তরাষ্ট্রের সাউথ আলাবামা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা দেখিয়েছেন, ক্যান্সার কোষ স্নায়ুকোষ থেকে মাইটোকন্ড্রিয়া (কোষের পাওয়ার হাউজ) চুরি করছে। গবেষণায় দেখা যায়, স্তন ক্যান্সারের কোষগুলো আশেপাশের স্নায়ুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে এবং সেখান থেকে কার্যকরী মাইটোকন্ড্রিয়া নিজের মধ্যে টেনে নিয়ে শক্তিশালী হয়ে ওঠে।

এই প্রক্রিয়ার প্রমাণ মেলে MitoTRACER নামের এক অভিনব প্রযুক্তি ব্যবহার করে, যেটি কোষে স্থানান্তর হওয়া মাইটোকন্ড্রিয়াগুলিকে স্থায়ীভাবে চিহ্নিত করতে পারে। গবেষকরা দেখতে পান, এই মাইটোকন্ড্রিয়া গ্রহণকারী ক্যান্সার কোষগুলো শুধু বেশি শক্তিশালীই নয়, বরং আরও বেশি প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সক্ষম, এমনকি শরীরের দূরবর্তী অঙ্গেও সহজে ছড়িয়ে পড়ে—অর্থাৎ মেটাস্ট্যাসিসের হার বাড়ে।

বিশেষত, পরীক্ষাগারে ও ইঁদুরের শরীরে দেখা যায়, যেসব ক্যান্সার কোষ স্নায়ুর মাইটোকন্ড্রিয়া পেয়েছে, সেগুলোর মস্তিষ্ক ও যকৃতে মেটাস্ট্যাসিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এমনকি মানব স্তন ক্যান্সার রোগীর নমুনাতেও এ ধরণের সম্পর্ক পাওয়া গেছে।

গবেষণাটি আমাদের ক্যান্সার বোধে একটি বড় ধাক্কা দেয়। আগে ভাবা হতো, স্নায়ু ও ক্যান্সার আলাদা দুনিয়া। এখন বোঝা যাচ্ছে, স্নায়ু শুধু ক্যান্সার কোষের আশপাশে ঘোরাফেরা করে না, বরং তাদের সরাসরি শক্তি জোগায়! ক্যান্সার কোষ যেন স্নায়ুর কাছ থেকে ব্যাটারি ধার করে নিচ্ছে।

এই আবিষ্কার ভবিষ্যতে ক্যান্সার থেরাপিতে নতুন দিগন্ত খুলে দিতে পারে। যদি আমরা এই স্নায়ু-ক্যান্সার ‘শক্তির লেনদেন’ বন্ধ করতে পারি, তবে হয়তো মেটাস্ট্যাসিস ঠেকানো সম্ভব হবে।

———

Nerve-to-cancer transfer of mitochondria during cancer metastasis. Nature (2025).
DOI: 10.1038/s41586-025-09176-8

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ একটিমাত্র ব্রেইন স্ক্যানেই বয়সের গতি নির্ণয় সম্ভব!
পরবর্তী প্রবন্ধ এক নতুন রহস্যময় ডাইনোসরের খোঁজ মিলল যুক্তরাষ্ট্রে
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?