এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: এক নতুন রহস্যময় ডাইনোসরের খোঁজ মিলল যুক্তরাষ্ট্রে
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীবাশ্ম বিজ্ঞান > এক নতুন রহস্যময় ডাইনোসরের খোঁজ মিলল যুক্তরাষ্ট্রে
জীবাশ্ম বিজ্ঞান

এক নতুন রহস্যময় ডাইনোসরের খোঁজ মিলল যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে জুরাসিক যুগের এক নতুন ছোট আকারের ডাইনোসর Enigmacursor mollyborthwickae-এর সন্ধান মিলেছে। এটি ছিল দুই পায়ে চলা ছোট উদ্ভিদভোজী প্রজাতি, যা আগে পরিচিত ন্যানোসরাস থেকে ভিন্ন। এই আবিষ্কার ছোটখাটো ডাইনোসরদের বৈচিত্র্য নিয়ে নতুন ধারণা দিচ্ছে।

ইসরাত জাহান
ইসরাত জাহান
প্রকাশিত: ২ জুলাই, ২০২৫
হালনাগাদ: 2 জুলাই, 2025
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
ডিজিটালি রিকন্সট্রাকশন করা নতুন আবিষ্কৃত Enigmacursor mollyborthwickae। Bob Nicholls
শেয়ার

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের মরিসন ফর্মেশন থেকে এক অসাধারণ নতুন গণ এবং প্রজাতির ডাইনোসরের সন্ধান পেয়েছেন জীবাশ্মবিদরা। এই নতুন ডাইনোসরের নাম রাখা হয়েছে Enigmacursor mollyborthwickae। এটি ছিল একটি ছোটখাটো কুকুরের সমান উদ্ভিদভোজী ডাইনোসর, যার জীবাশ্ম ত্রি-মাত্রিক অবস্থায় ভালোভাবে সংরক্ষিত ছিল।

এই ডাইনোসরটি বসবাস করত জুরাসিক যুগের শেষভাগে, আনুমানিক ১৫০ থেকে ১৪৫ মিলিয়ন বছর আগে। এটি ছিল দুই পায়ে চলাচলকারী একটি উদ্ভিদভোজী প্রজাতি। উচ্চতায় মাত্র ০.৫ মিটার এবং দৈর্ঘ্যে প্রায় ১ মিটার। সে সময়কার ডিপ্লোডোকাস বা স্টেগোসরাসের মতো বিশালাকৃতির ডাইনোসরের ছায়ায় কলোরাডোর বন্যপ্রান্তরে এরা ঘোরাঘুরি করত।

ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, লন্ডনের জীবাশ্মবিদ সুজান্না মেইডমেন্ট ও পল ব্যারেট জানিয়েছেন, কঙ্কালের কিছু অংশ এখনো পুরোপুরি জোড়া লাগেনি — বিশেষ করে কশেরুকার উপরের অংশ, যা সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিচের অংশের সঙ্গে যুক্ত হয়ে যায়। এর মানে সম্ভবত এই এনিগমাকার্সর এখনও পুরোপুরি বড় হয়ে ওঠেনি, অর্থাৎ এটি একটি ইয়াং ডাইনোসর ছিল।

এই জীবাশ্মটি ২০২১ এবং ২০২২ সালে মরিসন ফর্মেশনের একটি বাণিজ্যিক খনিতে খননের মাধ্যমে পাওয়া যায়। প্রাথমিকভাবে, এটি একটি ন্যানোসরাস (Nanosaurus) ডাইনোসর বলে মনে করা হয়েছিল যার নামকরণ হয়েছিল ১৮৭০-এর দশকে। কিন্তু পরে বিশ্লেষণে দেখা যায়, ন্যানোসরাসের আগের জীবাশ্মগুলো এতটাই খারাপ অবস্থায় ছিল যে তা সঠিকভাবে পরিচিতির জন্য উপযুক্ত নয়।

নতুন এই জীবাশ্মটি অনেক ভালো সংরক্ষিত ছিল এবং এতে এমন অনেক ভিন্নতা ছিল, যা এটিকে একটি সম্পূর্ণ নতুন গণ ও প্রজাতি হিসেবে চিহ্নিত করতে সাহায্য করেছে।

গবেষকদের মতে, “Enigmacursor mollyborthwickae ডাইনোসরদের স্পেকট্রামে নতুন বৈচিত্র্য যোগ করেছে এবং মরিসন ফর্মেশনের ডাইনোসরদের শারীরবৃত্তীয় গঠনের ব্যাপারে নতুন তথ্য দিয়েছে। এটি আরও প্রমাণ করে, মরিসন অঞ্চলে ছোটখাটো দেহের অরনিথিসকিয়ান ডাইনোসরের বৈচিত্র্য ছিল অনেক বেশি, যা আগে বোঝা যায়নি।”

এই আবিষ্কার প্রমাণ করে, জুরাসিক যুগে শুধুমাত্র বিশালাকৃতির ডাইনোসরই রাজত্ব করত না, বরং তাদের পাশে ঘোরাফেরা করত ছোট, চটপটে, রহস্যময় ডাইনোসরের দল, যাদের সম্পর্কে আমরা এখন ধীরে ধীরে জানতে পারছি।

———

Enigmacursor mollyborthwickae, a neornithischian dinosaur from the Upper Jurassic Morrison Formation of the western USA. R. Soc. Open Sci (2025)
DOI: 10.1098/rsos.242195

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ক্যান্সার কোষ স্নায়ু কোষ থেকে মাইটোকন্ড্রিয়া চুরি করে
পরবর্তী প্রবন্ধ কৃত্রিম রক্ত: যে আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসকে নতুন করে লিখতে পারে
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?