এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: বিরল ভাইরাস আবিষ্কারে সহায়তা করেছে এক বিজ্ঞানীর বিড়াল
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > ভাইরাস > বিরল ভাইরাস আবিষ্কারে সহায়তা করেছে এক বিজ্ঞানীর বিড়াল
ভাইরাস

বিরল ভাইরাস আবিষ্কারে সহায়তা করেছে এক বিজ্ঞানীর বিড়াল

পিপার নামের একটি বিড়াল আবিষ্কার করে ফেললো একটি নতুন ভাইরাস। তার শিকারের মাধ্যমে বিজ্ঞানীরা পেলেন Orthoreovirus-এর এক নতুন স্ট্রেইন, যা এখনও ভালোভাবে বোঝা যায়নি, তবে আগাম সতর্কতার জন্য এই ধরনের গবেষণা গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সুমাইয়া আক্তার রিয়া
সুমাইয়া আক্তার রিয়া
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫
হালনাগাদ: 11 জুলাই, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
পেপার ফ্লোরিডার গেইনসভিলে তার বাড়ির উঠোনে।John Lednicky/UFHealth
শেয়ার

আমেরিকার ফ্লোরিডার এক সাধারণ গৃহপালিত বিড়াল, যার নাম পিপার, আবারও খবরের শিরোনামে। এর আগে সে যুক্তরাষ্ট্রে প্রথম চিহ্নিত jeilongvirus-এর আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এবার সে আবারও নিয়ে এলো একটি মৃত ছোট প্রাণী, যার দেহে পাওয়া গেল একেবারে নতুন এক ভাইরাস!

এই নতুন ভাইরাসটি পাওয়া গেছে Everglades short-tailed shrew (Blarina peninsulae) নামে একটি ছোট স্তন্যপায়ীর মৃতদেহে, যেটা পিপার তার শিকারের পর বাড়িতে নিয়ে আসে। বিড়ালের মালিক ইউনিভার্সিটি অব ফ্লোরিডার একজন ভাইরোলজিস্ট ড. জন লেডনিকি তখনই সুযোগটি কাজে লাগিয়ে প্রাণীটিকে গবেষণাগারে নিয়ে যান। ফলাফল ছিল চমকে দেওয়ার মতো—একটি সম্পূর্ণ নতুন Orthoreovirus-এর উপস্থিতি ধরা পড়ে যা আগে কখনও দেখা যায়নি।

গত ১০ জুলাই, ২০২৫ এ Microbiology Resource Announcements জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে এই আবিষ্কারের কথা তুলে ধরা হয়। নতুন চিহ্নিত এই ভাইরাসের নাম রাখা হয়েছে “Gainesville shrew mammalian orthoreovirus type 3 strain UF-1″।

Orthoreovirus একটি এমন ভাইরাস গণ, যা পাখি ও স্তন্যপায়ী প্রাণীদের সংক্রমিত করে এবং এটি মানুষের মধ্যেও ছড়াতে পারে। যদিও ১৯৫০-এর দশকে এই ধরণের ভাইরাস প্রথম আবিষ্কৃত হয়েছিল। শুরুতে একে “orphan virus” বলা হত কারণ তখন মনে করা হত এটি কোনো রোগ সৃষ্টি করে না।

তবে সাম্প্রতিক গবেষণাগুলো বলছে, এই ভাইরাস শিশুদের ক্ষেত্রে মেনিনজাইটিস, এনসেফেলাইটিস এবং অন্ত্রের প্রদাহ ঘটাতে পারে। এছাড়াও এটি মূলত শ্বাসতন্ত্র বা পরিপাকতন্ত্রে সংক্রমণ ঘটায় এবং পায়খানা বা হাঁচি-কাশির মাধ্যমে ছড়াতে পারে।

ড. লেডনিকি বলেন, “আমরা যত খুঁজি, ততই নতুন ভাইরাস খুঁজে পাই।” অর্থাৎ প্রকৃতিতে এরকম অসংখ্য অজানা ভাইরাস আছে, যা আমাদের চোখের আড়ালে ঘুরে বেড়াচ্ছে।

গবেষকরা এখন নতুন এই ভাইরাসটি বিভিন্ন প্রাণীর রক্তরসের সঙ্গে পরীক্ষা করে দেখতে চান যে এটি কাদের সংক্রমিত করতে পারে, কতটা ভয়ানক হতে পারে এবং কীভাবে ছড়াতে পারে।

তবে আপাতত চিন্তার কিছু নেই বলে জানান গবেষণার প্রধান গবেষক এমিলি ডেরুইটার, যিনি ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার পিএইচডি ছাত্রী। “এখনো এই ভাইরাস সম্পর্কে যথেষ্ট কিছু জানা যায়নি, তাই আতঙ্কিত হওয়ার দরকার নেই,” তিনি বলেন।

ল্যাবে প্রধান গবেষণা এমিলি ডিরুইটার।ক্রেডিট: Andy Williams/UFHealth
ল্যাবে প্রধান গবেষণা এমিলি ডেরুইটার।
ক্রেডিট: Andy Williams/UFHealth

পিপার একেবারে সুস্থ আছে এবং তার শিকারের প্রতিভা যেন বিজ্ঞানের জন্য আশীর্বাদ। “এটা একেবারেই সুযোগের ভিত্তিতে হওয়া গবেষণা,” বলেন লেডনিকি। “একটা মৃত প্রাণী যদি খুঁজে পাওয়া যায়, সেটা কবর দেওয়ার আগে পরীক্ষাও করা যায়—কারণ, সেটার ভেতর লুকিয়ে থাকতে পারে ভবিষ্যতের এক মহামূল্যবান তথ্য।”

———

Coding complete sequences of the 10 genomic segments of a mammalian orthoreovirus type 3 isolated from a Blarina peninsulae shrew. Microbiol Resour Announc (2025).
DOI: 10.1128/mra.00219-25

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ প্রায় সব জীব কেন অক্সিজেন গ্রহণ করে?
পরবর্তী প্রবন্ধ জেমস ওয়েব টেলিস্কোপে মিলল ১১ বিলিয়ন আলোকবর্ষ দূরের ‘কসমিক আউল’
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?