এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ইঞ্জিনিয়ারিং বায়োলজি: পরিবেশ রক্ষার নতুন হাতিয়ার
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জৈবপ্রযুক্তি > ইঞ্জিনিয়ারিং বায়োলজি: পরিবেশ রক্ষার নতুন হাতিয়ার
জৈবপ্রযুক্তি

ইঞ্জিনিয়ারিং বায়োলজি: পরিবেশ রক্ষার নতুন হাতিয়ার

রামিছা আলী সালওয়া
রামিছা আলী সালওয়া
প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৫
হালনাগাদ: 8 ডিসেম্বর, 2025
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
প্রকৌশল জীববিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং বায়োলজি এর অনেক প্রয়োগ জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত পণ্যগুলিকে জৈব-ভিত্তিক বিকল্প দিয়ে প্রতিস্থাপনের উপর দৃষ্টি নিবদ্ধ করে, যেমন বর্জ্য থেকে টেকসই বিমান জ্বালানি তৈরি করা বা কম কার্বন ফুটপ্রিন্ট সহ শিল্প রাসায়নিক তৈরি করা। Peachaya Tanomsup/Dreamstime.com
শেয়ার

একবার ভেবে দেখুন তো, যদি ব্যাকটেরিয়াই হয়ে যায় পৃথিবী বাঁচানোর সুপারহিরো! ব্যাপারটা অবিশ্বাস্য শোনালেও বিজ্ঞানীরা ঠিক এই দিকেই এগোচ্ছেন।

ইঞ্জিনিয়ারিং বায়োলজি (Engineering Biology) কে সহজভাবে বললে দাঁড়ায় “জীবকে নিজের মতো করে সাজিয়ে পরিবেশের সমস্যা সমাধান করা।” বিজ্ঞানীরা এমন মাইক্রোব (ক্ষুদ্র জীবাণু) তৈরি করছেন যারা নিজেরাই প্লাস্টিক, PFAS (দূষণকারী রাসায়নিক), তেল, ভারী ধাতুুর মতো ভয়ংকর দূষণকারীকে ভেঙে ফেলতে পারে। তাই বর্তমানে অনেক দেশ আর বড় বড় কোম্পানি এখন এই প্রযুক্তিতে প্রচুর বিনিয়োগ করছে।

কিন্তু বিষয়টা শুধু দূষণ পরিষ্কারের মধ্যে আটকে নেই। CO₂–এর মতো গ্রিনহাউস গ্যাসও কাজে লাগানো যায়। যেটা আমরা সাধারণত ক্ষতিকর ভেবে থাকি, ইঞ্জিনিয়ার করা ব্যাকটেরিয়া ও শেওলা সেই গ্যাসকে বায়োপ্লাস্টিক বা জ্বালানিতে পরিণত করতে পারে। যদিও এখনো এই পদ্ধতিগুলো খুব লাভজনক নয়।

আরেকটা চমৎকার দিক হলো বর্জ্যকে সম্পদে বদলে ফেলা যা থেকে আমরা সুফল পেতে পারি । উদ্ভিদ থেকে পাওয়া চিনিকে ব্যবহার করে এখন রঙ, কাপড়, প্লাস্টিক, এমনকি শিল্প রাসায়নিকও তৈরি করা হচ্ছে। এমনকি খুবই পরিবেশবান্ধব biosurfactant (প্রাকৃতিক সাবান) বানানো সম্ভব, যা তেল ছড়িয়ে পড়া পরিস্কারের কাজে দুর্দান্ত কার্যকরী। তবে বড় পরিসরে এগুলো সস্তায় তৈরি করা এখনো চ্যালেঞ্জ।

এই পুরো প্রযুক্তি আরও শক্তিশালী হয় যখন AI, সেন্সর, রোবট আর IoT এর সঙ্গে যুক্ত হয়। ধরুন, কোনো জায়গায় দূষণ হলো, একটা biosensor সঙ্গে সঙ্গে সেটা শনাক্ত করল। সেই তথ্য AI–র কাছে গেল, আর AI হিসাব করে ঠিক করে দিল, “এখন মাইক্রোবদের টক্সিন পরিষ্কার মোডে কাজ করতে হবে।”

রোবট আর স্বয়ংক্রিয় বায়োরিয়্যাক্টর আবার এসব মাইক্রোবকে ঠিকমতো বড় হওয়ার জন্য সবকিছু নিয়ন্ত্রণ করে রাখে, তাপমাত্রা থেকে খাবার পর্যন্ত।

কিন্তু ল্যাব থেকে বাস্তবে পাঠানো এতটা সহজ নয়। বড় স্কেলে উৎপাদন মানেই contamination-এর ভয়, জিন ঠিকমতো স্থির থাকবে কি-না সেই দুশ্চিন্তা, আর পণ্য আলাদা করতেও ঝামেলা আছে। তার সঙ্গে প্রতিটি দেশে ভিন্ন ভিন্ন নিয়ম, কোথাও জিএমও খুব কঠোরভাবে নিয়ন্ত্রিত, আবার কোথাও কিছুটা শিথিল।

নিরাপত্তা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কেউই চাইবে না ইঞ্জিনিয়ার্ড করা মাইক্রোব পালিয়ে গিয়ে পরিবেশে সমস্যা তৈরি করুক। তাই kill switch, auxotrophy, genetic firewall, এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা তৈরি হচ্ছে। কিন্তু এগুলো বড় স্কেলে ঠিকমতো কাজ করানো কঠিন।

এই কারণে বিজ্ঞানীরা এখন মাইক্রোবের মধ্যে জেনেটিক বারকোড লাগাচ্ছেন, ঠিক যেন জীবন্ত QR কোড। কোনো ঝামেলা হলে সহজেই বোঝা যাবে কোন জীব কোথা থেকে এসেছে।

এ ছাড়া সামাজিক ও রাজনৈতিক দিকও খুব গুরুত্বপূর্ণ। শুধু প্রযুক্তি থাকলেই হবে না, মানুষের গ্রহণযোগ্যতা, পরিবেশের ভারসাম্য, স্থানীয় অর্থনীতি, সবকিছুই বিবেচনা করতে হয়। অনেক সময় দেখা যায়, একটা সমস্যা ঠিক করতে গিয়ে আরেকটা বিপদ ডেকে আনা হয়, যেমন বায়োফুয়েল নীতির (গাছ বা অন্য জীব থেকে তৈরি জ্বালানির নিয়ম) কারণে জমির ব্যবহার বাড়ায় ইউরোপে বন-জঙ্গল কমে গিয়েছিল।

সব মিলিয়ে ইঞ্জিনিয়ারিং বায়োলজি ভবিষ্যতে পরিবেশের জন্য বড় ধরনের পরিবর্তন আনতে পারে। কোয়ান্টাম কম্পিউটিং, উন্নত উপাদান প্রযুক্তি, এসব যুক্ত হলে প্রযুক্তিটি আরও শক্তিশালী হবে। তবে এতে সময় লাগবে, হয়তো কয়েক দশক। বিজ্ঞান, নীতি, আর মানুষের গ্রহণযোগ্যতা, সবই মিলেই ঠিক করবে ভবিষ্যতের পথ ঠিক কী হবে।

যদি ভবিষ্যতে দূষণ পরিষ্কার করা, বায়ু বিশুদ্ধ করা, এমনকি নতুন পণ্য তৈরি করাও “জীবদের দায়িত্ব” হয়ে যায় তাহলে ভবিষ্যতের পৃথিবীতে মানুষের ভূমিকা কীভাবে বদলে যেতে পারে।

———

Engineering biology applications for environmental solutions: potential and challenges. Nat Commun (2025).
DOI: 10.1038/s41467-025-58492-0

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ পরিচিত এক গ্যালাক্সিতে পাওয়া গেলো আশ্চর্যজনক ‘লেজ’
পরবর্তী প্রবন্ধ পার্সিভারেন্স রোভারের মাস্কট‍্যমা-জেড যন্ত্রে তোলা চোয়াভা ফলসের ছবি। ক্রেডিট: NASA/JPL-Caltech/ASU/MSSS ২০২৫ সালে জ্যোতির্বিজ্ঞানের সেরা পাঁচ আবিষ্কার
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?