এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্বে পৌঁছাতে যাচ্ছে ভয়েজার ১
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > মহাকাশ > পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্বে পৌঁছাতে যাচ্ছে ভয়েজার ১
মহাকাশ

পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্বে পৌঁছাতে যাচ্ছে ভয়েজার ১

১৯৭৭ সালে যাত্রা শুরু করা ভয়েজার ১ প্রায় ৪৯ বছর ধরে মহাকাশে ছুটে চলেছে। ১৮ নভেম্বর, ২০২৬ তারিখে বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৬ মিনিটে এটি পৃথিবী থেকে এক আলোকদিন বা প্রায় ২৫৯০ কোটি কিলোমিটার দূরত্বে পৌঁছানোর কথা।

বিজ্ঞানবার্তা
বিজ্ঞানবার্তা
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬
হালনাগাদ: 18 নভেম্বর, 2026
পড়তে 7 মিনিট লাগবে
শেয়ার
নাসার ভয়েজার ১ মহাকাশযানের ইলাস্ট্রেটেড ছবি।NASA/JPL-Caltech
শেয়ার

মহাকাশ গবেষণার ইতিহাসে নতুন এক রেকর্ড গড়তে যাচ্ছে নাসার মহাকাশযান ভয়েজার ১। আজ অর্থাৎ ১৮ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৬ মিনিটে পৃথিবী থেকে এর দূরত্ব দাঁড়াবে এক আলোকদিন বা প্রায় ২৫৯০ কোটি কিলোমিটার। মানুষের তৈরি আর কোনো বস্তু এখন পর্যন্ত পৃথিবী থেকে এত দূরে পৌঁছাতে পারেনি। এর অর্থ, পৃথিবীর পৃষ্ঠ থেকে আলোর গতিতে পাঠানো কোনো সংকেত ভয়েজার ১-এর কাছে পৌঁছাতে পুরো ২৪ ঘণ্টা সময় নেবে।

পৃথিবী থেকে যাত্রা শুরুর পর ৪৯ বছরেরও বেশি সময় ধরে মহাকাশে ছুটে চলেছে এই অনুসন্ধানী যান। যুক্তরাষ্ট্রের মিশিগানের অ্যালেনডেলে অবস্থিত গ্র্যান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটির নৃবিজ্ঞানী ডিয়ানা উইবেল মহাকাশ অনুসন্ধান নিয়ে গবেষণা করেন। তাঁর মতে, একজন মানুষের গড় আয়ুর অর্ধেকেরও বেশি সময় লেগেছে ভয়েজার ১-এর এই দূরত্বে পৌঁছাতে। সেই বিবেচনায় ঘটনাটি সত্যিই বিস্ময়কর। তবে একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টরির দিকে যাত্রার তুলনায় ভয়েজার ১ এখনো খুব সামান্য পথ পাড়ি দিয়েছে। প্রক্সিমা সেন্টরি পৃথিবী থেকে প্রায় ৪.২ আলোকবর্ষ দূরে। দূরত্বের হিসাবে এটি প্রায় ১.৩ পারসেক বা এক হাজার ৫০০ আলোকদিনেরও বেশি।

১৯৭৭ সালে সৌরজগতের বাইরের অঞ্চল অনুসন্ধানের উদ্দেশ্যে পৃথিবী থেকে যাত্রা শুরু করে ভয়েজার ১ ও এর যমজ মহাকাশযান ভয়েজার ২। কয়েক বছর আগেই মহাকাশযান দুটি হেলিওস্ফিয়ার অতিক্রম করেছে। হেলিওস্ফিয়ার হলো সূর্যের চারপাশের বিশাল অঞ্চল, যেখানে সূর্যের প্রভাব পৃথিবীসহ সৌরজগতের অন্যান্য মহাজাগতিক বস্তুকে গভীর মহাকাশের বিভিন্ন প্রভাব থেকে কিছুটা সুরক্ষা দেয়। বর্তমানে মহাকাশযান দুইটি আন্তনাক্ষত্রিক বা ইন্টারস্টেলার মহাকাশে ছুটে চলেছে। সেখানে তাপমাত্রা প্রায় মাইনাস ৮০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

মহাকাশযান দুটির শক্তির উৎস প্লুটোনিয়ামভিত্তিক জেনারেটরের শক্তি ক্রমেই কমে আসছে। ফলে যতটা সম্ভব শক্তি সাশ্রয় করতে মিশন নিয়ন্ত্রকদের একে একে বৈজ্ঞানিক যন্ত্রপাতি বন্ধ করে দিতে হচ্ছে। ধারণা করা হচ্ছে, ২০২৯ সালে ভয়েজার ১-এর সঙ্গে পৃথিবীর যোগাযোগ বন্ধ হয়ে যাবে। এর যমজ ভয়েজার ২-এর ক্ষেত্রে এমনটি ঘটবে ২০৩১ সালে। তখন মহাকাশযান দুটির শক্তি পুরোপুরি শেষ হয়ে যাবে।

তবে তত দিন পর্যন্ত সচল থাকা অল্প কয়েকটি যন্ত্রের সাহায্যে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করে যাবে মহাকাশযান দুইটি। আন্তনাক্ষত্রিক মহাকাশ সম্পর্কে এখন পর্যন্ত মানুষের পাওয়া একমাত্র সরাসরি পর্যবেক্ষণমূলক তথ্য আসছে এই ভয়েজারগুলোর কাছ থেকেই। প্রতিদিনই নক্ষত্রগুলোর মধ্যবর্তী বিশাল অঞ্চলে কী ঘটছে, তা পরিমাপ করছে তারা। এর মধ্যে রয়েছে সূর্য থেকে বাইরের দিকে ছড়িয়ে পড়া কণার ঝড়ের অপ্রত্যাশিত প্রভাবও।

ইতিহাস গড়ার পথে

১৯৭৯ থেকে ১৯৮৯ সালের মধ্যে বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুনের পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় সৌরজগত সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা আমূল বদলে দেয় ভয়েজার মহাকাশযান দুটি। তাদের পাঠানো তথ্য থেকে উঠে আসে একের পর এক গুরুত্বপূর্ণ আবিষ্কার।

এসব আবিষ্কারের মধ্যে রয়েছে বৃহস্পতির উপগ্রহ আইওতে সক্রিয় আগ্নেয়গিরির সন্ধান। পৃথিবীর বাইরে অন্য কোনো মহাজাগতিক বস্তুর ওপর আগ্নেয়গিরির সক্রিয়তার এটিই ছিল প্রথম শনাক্তকরণের রেকর্ড। বৃহস্পতির আরেক উপগ্রহ ইউরোপার পৃষ্ঠেও পানির বরফে তৈরি ফাটলযুক্ত একটি জটিল স্তর দেখতে পান বিজ্ঞানীরা। বর্তমানে ধারণা করা হয়, বরফের এই স্তরের নিচে বিশাল এক মহাসাগর লুকিয়ে রয়েছে। সেখানে প্রাণের অস্তিত্বের উপযোগী পরিবেশ থাকার সম্ভাবনাও রয়েছে।

ভয়েজার ১, ভয়েজার ২-এর তুলনায় দ্রুতগতিতে চলেছে। ২০১২ সালে এটি হেলিওস্ফিয়ার অতিক্রম করে আন্তনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে। এর ছয় বছর পর একই পথ অনুসরণ করে ভয়েজার ২।

আন্তনাক্ষত্রিক মহাকাশে প্রবেশের পরও মহাকাশযান দুটি সূর্যের প্রভাব পর্যবেক্ষণ করে চলেছে। তাদের পর্যবেক্ষণে দেখা গেছে, সূর্য থেকে নির্গত পদার্থের প্রবল বিস্ফোরণ বা প্রবাহ কখনো কখনো হেলিওস্ফিয়ারের পুরো অঞ্চল পেরিয়ে আরও দূরে পৌঁছে যায়। এর ফলে সাধারণত শান্ত আন্তনাক্ষত্রিক মহাকাশেও শকওয়েভ বা অভিঘাত তরঙ্গ তৈরি হয়।

ভয়েজার মহাকাশযান দুটি নিজেদের যন্ত্রপাতির সাহায্যে চৌম্বকক্ষেত্র, উচ্চশক্তির কণা এবং আশপাশের পরিবেশের অন্যান্য পরিবর্তন পরিমাপ করে এসব অস্থিরতা শনাক্ত করেছে। উদাহরণ হিসেবে, ২০২০ সালের দিকে একটি চাপসৃষ্টিকারী তরঙ্গ মহাকাশযান দুটির দিকে এগিয়ে আসতে শুরু করে। এর প্রভাবে ভয়েজার দুটির আশপাশের চৌম্বকক্ষেত্রের শক্তি ব্যাপকভাবে বেড়ে যায়। এরপর ছয় বছর পর তা আবার কমে আসে। কেন এমন পরিবর্তন ঘটেছে, তা জানার চেষ্টা করছেন গবেষকেরা।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের মহাকাশ পদার্থবিজ্ঞানী এবং ভয়েজার মিশনের উপপ্রধান বিজ্ঞানী জেমি র‍্যাঙ্কিন বলেন, সূর্যের প্রভাব এত দূর পর্যন্ত অনুভূত হতে পারে, বিজ্ঞানীরা আগে তা পুরোপুরি ধারণা করতে পারেননি। তাঁর মতে, সূর্যের বাইরের অন্যান্য নক্ষত্রও আন্তনাক্ষত্রিক মহাকাশের পরিবেশে আগের ধারণার চেয়ে বেশি প্রভাব ফেলতে পারে। বিষয়টি গবেষণার নতুন সম্ভাবনা তৈরি করেছে। র‍্যাঙ্কিনের ভাষায়, এখান থেকেই গবেষণার সবচেয়ে আকর্ষণীয় দিকগুলো সামনে আসতে শুরু করে।

বিদায়ের ক্ষণ ঘনিয়ে আসছে

মহাকাশযান দুটির শক্তি ক্রমেই কমে আসছে। তাই এগুলোকে যত দিন সম্ভব সচল রাখতে প্রকৌশলীরা নিয়মিত নতুন নতুন উপায় বের করছেন। প্রতিটি মহাকাশযানে শুরুতে ১০টি করে বৈজ্ঞানিক যন্ত্র ছিল। বর্তমানে ভয়েজার ২-এ মাত্র তিনটি এবং ভয়েজার ১-এ দুটি যন্ত্র সচল রয়েছে।

চলতি বছরের শুরুর দিকে প্রকৌশলীরা দুটি মহাকাশযানেরই বেশি শক্তি খরচ করে এমন কিছু ব্যবস্থা বন্ধ করে দেন। সেগুলোর পরিবর্তে কম শক্তি ব্যবহার করে এমন বিকল্প ব্যবস্থা চালু করা হয়। এভাবে শক্তি সাশ্রয়ের মাধ্যমে মহাকাশযান দুটির কার্যক্রম আরও কিছুদিন চালিয়ে নেওয়ার চেষ্টা করছেন তাঁরা।

এর মধ্যে গত ১৮ অক্টোবর অপ্রত্যাশিতভাবে ভয়েজার ১-এর সঙ্গে পৃথিবীর যোগাযোগ দুই দিনের জন্য বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অবশ্য যোগাযোগ পুনরুদ্ধার করা সম্ভব হয়। নাসার ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনায় অবস্থিত জেট প্রপালশন ল্যাবরেটরির মিশন প্রকল্প ব্যবস্থাপক সুজান ডডের ধারণা, মহাকাশে নিজের অবস্থান ও গতিপথ ঠিক রাখতে সাহায্যকারী একটি থ্রাস্টারের সমস্যার কারণে এমনটি হয়ে থাকতে পারে।

কী কারণে সমস্যাটি হয়েছিল, তা খুঁজে বের করার চেষ্টা করছেন প্রকৌশলীরা। তাঁদের লক্ষ্য, ভবিষ্যতে যেন একই ধরনের সমস্যা আবার না ঘটে। সুজান ডড বলেন, তাঁদের মূল উদ্দেশ্য মহাকাশযানটিকে যত দিন সম্ভব সুস্থ ও সচল রাখা।

ভয়েজার দুটি বর্তমানে যে ধরনের তথ্য সংগ্রহ করছে, অন্য কোনো মহাকাশ অভিযান থেকে তেমন তথ্য পাওয়া যাচ্ছে না। ২০১৫ সালে প্লুটোর পাশ দিয়ে উড়ে যাওয়া নাসার নিউ হরাইজনস মহাকাশযানটিও এখন পর্যন্ত পৃথিবী থেকে ভয়েজার ১-এর অর্ধেক দূরত্বেও পৌঁছাতে পারেনি। ফলে আন্তনাক্ষত্রিক মহাকাশের সরাসরি পর্যবেক্ষণের ক্ষেত্রে ভয়েজার মিশনের গুরুত্ব এখনো অপরিসীম।

দীর্ঘ বিদায়ের শেষ উপহার

একসময় ভয়েজার দুটি পুরোপুরি অচল হয়ে যাবে। তাদের সঙ্গে পৃথিবীর যোগাযোগও চিরতরে বন্ধ হয়ে যাবে। তবে মহাকাশযান দুটির যাত্রা সেখানেই শেষ হবে না। পৃথিবীর কক্ষপথ ও সৌরজগতের সীমানা পেরিয়ে তারা মহাকাশে ভেসে চলতে থাকবে।

ভয়েজার ১ ও ২-এর সঙ্গে রয়েছে বিশেষ দুটি সোনালি রেকর্ড। এতে পৃথিবীর বিভিন্ন দৃশ্য, শব্দ, সংগীত এবং মানবসভ্যতার নানা পরিচয় ধারণ করা হয়েছে। এগুলো মূলত সম্ভাব্য ভিনগ্রহের প্রাণীদের জন্য তৈরি এক আন্তপ্রজাতিক বার্তা। ভবিষ্যতে কোনো ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণী মহাকাশযান দুটির সন্ধান পেলে এসব রেকর্ডের মাধ্যমে পৃথিবী ও মানবসভ্যতা সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ পাবে।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ বিষয়বস্তুর সমৃদ্ধ সামুদ্রিক শৈবাল জঙ্গল দৃশ্য, জলের নীচে ঘন প্রাকৃতিক খোলা-চিত্র. সঙ্গী না পেলে নিজেরাই বংশবিস্তার করে সামুদ্রিক শৈবাল
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্বে পৌঁছাতে যাচ্ছে ভয়েজার ১
  • সঙ্গী না পেলে নিজেরাই বংশবিস্তার করে সামুদ্রিক শৈবাল
  • ডেঙ্গুর দ্বিতীয় সংক্রমণ কেন বেশি বিপজ্জনক, জানাচ্ছে নতুন গবেষণা
  • হাড় থেকে নিঃসৃত প্রোটিন কি বার্ধক্য ধীর করে আয়ু বাড়াতে পারে?
  • ময়মনসিংহের চাষের মাছেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি মিলেছে

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?