এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ভয়েজার ১ এবং ভয়েজার ২ মহাকাশযান বন্ধ করে দিচ্ছে নাসা
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > মহাকাশ > ভয়েজার ১ এবং ভয়েজার ২ মহাকাশযান বন্ধ করে দিচ্ছে নাসা
মহাকাশ

ভয়েজার ১ এবং ভয়েজার ২ মহাকাশযান বন্ধ করে দিচ্ছে নাসা

শীঘ্রই নাসার প্রশংসিত মহাকাশযান ভয়েজার ১ এবং ভয়েজার ১ আন্তঃনাক্ষত্রিক যাত্রার মহাকাব্য শেষ হতে চলেছে। সায়েন্টিফিক আমেরিকান করা এক রিপোর্টে বলা হয়েছে মহাকাশযান দুটিকে ২০৩০ পর্যন্ত রাখতে নাসা অনবোর্ডে কিছু সিস্টেম বন্ধ করে দেবে।

জান্নাত শেখ
জান্নাত শেখ
প্রকাশিত: ২২ জুন, ২০২২
হালনাগাদ: 19 মার্চ, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
শিল্পির ছাপে ভয়েজার মহাকাযান।NASA/JPL-Caltech
শেয়ার

আজ থেকে ৪৫ বছর আগে, ১৯৭৭ সালে যাত্র শুরু করেছিলো ভয়েজার ১ ও ২। তখন থেকেই মহাকাশ অনুসন্ধানের সীমানা ঠেলে দিয়েছে তারা। ভয়েজার মিশন মুলত চার বছরের ছিলো; বৃহস্পতি এবং শনিকে পর্যবেক্ষণের লক্ষ্যে। সমস্ত প্রত্যাশা ছাড়িয়ে এখনও এগিয়ে চলছে এরা। ভয়েজান পৃথিবী থেকে সবচেয়ে দূরে (২৩.৩৩ বিলিয়ন কিলোমিটার) থাকা মানবসৃষ্ট কোনো বস্তু। এই রেকর্ডটি সম্ভবত কয়েক দশক ধরে অবিচ্ছিন্ন থাকবে।

সায়েন্টিফিক আমেরিকানের দেয়া তথ্য মতে, মহাকাশযানটির চালিকা শক্তি কমানো বা কিছু সিস্টেম বন্ধের সিদ্ধান্তের অর্থ হল তাদের আয়ু আরও কয়েক বছর বাড়ানো। নাসার উদ্দেশ্য এদের আয়ু ২০৩০-এ নিয়ে যাওয়া।

মহাকাশযানদুটি তেজস্ক্রিয় প্লুটোনিয়াম দ্বারা চালিত, যা কয়েক দশক ধরে ছোট অনবোর্ড কম্পিউটারগুলিকে চলমান রেখেছে। ভয়েজরকে এক বছর চালাতে ৪ ওয়াট শক্তির প্রয়োজন পরে কিন্তু এর প্লুটনিয়াম চালিত শক্তি উৎসের বেশি শক্তি অবশিষ্ট নেই যার ফরে ২০৩০ পর্যন্ত বর্ধিত করতে শক্তির ব্যবহার কমাতে হবে।

নাসা জেট প্রপালশন ল্যাবরেটরির একজন বিজ্ঞানী লিন্ডা স্পিলকার সায়েন্টিফিক আমেরিকানকে বলেছেন,

“যদি সবকিছু সত্যিই সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে হয়তো আমরা ২০৩০-এর দশকে মিশন বাড়ানোর সুযোগ পেতে পারি। এটা শুধু শক্তির উপর নির্ভর করে। তবে এটিই সীমাবদ্ধ বিন্দু। এর থেকে বেশি সম্ভব হবে না।“

১৯৯০ সালে, ভয়েজার ১ সেই বিখ্যাত “Pale Blue Dot” ছবি তুলেছিল। সূর্য থেকে ৫ বিলিয়ন কিলোমিটার দূর থেকে পৃথিবীর কত ছোট এবং তুচ্ছ।

"Pale Blue Dot" হল পৃথিবীর একটি ছবি যা ১৪ ফেব্রুয়ারী, ১৯৯০ তারিখে প্রায় ৫ বিলিয়ন কিলোমিটার দূরত্বে নাসার ভয়েজার ১ দ্বারা তোলা হয়েছিল জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগানের অনুরোধে। ছবিটি ২০২০ সালে রি-রিলিজকৃত। NASA/JPL-Caltech
“Pale Blue Dot” হল পৃথিবীর একটি ছবি যা ১৪ ফেব্রুয়ারী, ১৯৯০ তারিখে প্রায় ৫ বিলিয়ন কিলোমিটার দূরত্বে নাসার ভয়েজার ১ দ্বারা তোলা হয়েছিল জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগানের অনুরোধে। ছবিটি ২০২০ সালে রি-রিলিজকৃত। ক্রেডিট: NASA/JPL-Caltech

ঠিক এ মূহুর্তে ভয়েজার পৃথিবী থেকে কতদূরে আছে সেটা এই লিঙ্কে গিয়ে দেখতে পারবেন।

ভয়েজার যান দুটি এখন যেখানে আছে সেটা সাধারণত আমাদের সৌরজগতের সীমার বাইরে হিসাবে বিবেচিত হয়। ভয়েজার ১ ২০১২ সালে এবং ভয়েজার ২ ২০১৮ সালে “ইন্টারস্টেলার স্পেস (সূর্যের মহাকর্ষ বলের বাইরে)”-এ পৌঁছেছে।

ভয়েজারে এত বছর আগের পুরোনো ইলেকট্রনিক্স যন্ত্র থাকা সত্ত্বেও সময়ের পরীক্ষায় অসাধারণভাবে টিকে আছে। যানদুটিতে থাকা আদিম (!) কম্পিউটার চালানোর জন্য খুব বেশি শক্তির প্রয়োজন হয় না। ভয়েজারে যন্ত্র দ্বারা সংগৃহীত সমস্ত ডেটা একটি এইট-ট্র্যাক টেপ রেকর্ডারে সংরক্ষণ করা হয় এবং একটি মেশিন ব্যবহার করে ভেতরের তথ্য পৃথিবীতে পাঠানো হয়। পাঠানোর কাজে ব্যবহৃত যন্ত্রটি একটি রেফ্রিজারেটরের আলোর বাল্বের মতোই সীমিত শক্তি ব্যবহার করে।

মিশনের ডেটা এই এইট-ট্র্যাক ডেটা টেপ রেকর্ডারে সংরক্ষণ করা হয়, ঔ সময় এটাই ছিলো কাটিং-এজ প্রযুক্তি। ক্রেডিট: NASA/JPL
মিশনের ডেটা এই এইট-ট্র্যাক ডেটা টেপ রেকর্ডারে সংরক্ষণ করা হয়, ঔ সময় এটাই ছিলো কাটিং-এজ প্রযুক্তি।
ক্রেডিট: NASA/JPL

যেহেতু শক্তি হ্রাস পাচ্ছে, নাসাকে সিদ্ধান্ত নিতে হবে কোন যন্ত্রগুলি চালু থাকবে আর কোনগুলি বন্ধ করবে যাতে একে ২০৩০ পর্যন্ত টিকিয়ে রাখা যায়।

২০৩০ সালের পর ভয়েজার সম্ভবত পৃথিবীর সাথে যোগাযোগ করার ক্ষমতা হারাবে। কিন্তু এর মানে এই নয় যে, এর মিশন শেষ হয়ে যাবে।

উভয় ভয়েজারেই “Golden Record” নামের একটি ১২-ইঞ্চি সোনার ধাতুপট্টাবৃত রেকর্ড আছে। এই ডিক্সে ১১৫টি ছবি, বাংলা সহ ৫৫ টি ভাষায় শুভেচ্ছাবণী, বৃষ্টি এবং মানুষের হৃদস্পন্দন সহ আরো ৯০ মিনিটের সাউন্ড সংরক্ষণ করা আছে।

নাসার ভয়েজার ১ এবং ভয়েজার ২-এ থাকা Golden Record. ক্রেডিট: NASA/JPL-Caltech
নাসার ভয়েজার ১ এবং ভয়েজার ২-এ থাকা Golden Record.
ক্রেডিট: NASA/JPL-Caltech

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:Scientific American
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ জ্যোতির্বিজ্ঞানীরা কাছাকাছি পৃথিবীর সদৃশ দুটি গ্রহের খোঁজ পেয়েছেন
পরবর্তী প্রবন্ধ বিশ্বের প্রথম কোয়ান্টাম ইন্টিগ্রেটেড সার্কিট
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?