এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: গণবিলুপ্তি থেকে বাঁচতে সাহায্য করেছে ডাইনোসরদের পালক
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীবাশ্ম বিজ্ঞান > গণবিলুপ্তি থেকে বাঁচতে সাহায্য করেছে ডাইনোসরদের পালক
জীবাশ্ম বিজ্ঞান

গণবিলুপ্তি থেকে বাঁচতে সাহায্য করেছে ডাইনোসরদের পালক

প্রায় ২০ কোটি বছর আগে বিস্তৃত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত পৃথিবীর জলবায়ুর উপর চরম প্রভাব ফেলেছিল। এর ফলে ঘটে যায় একটি গণবিলুপ্তির ঘটনা ঘটে যেটা অনেক বড় সরীসৃপ সহ পৃথিবীর মোট প্রজাতির তিন-চতুর্থাংশকে হত্যা করেছিল। তবুও ডাইনোসর কোনোরকমে সেই গণবিলুপ্তিতে বেঁচে গিয়েছিল এবং বিজ্ঞানীরা ধারণ করেছেন তাদের পালক তাদের বাঁচতে সাহায্য করেছিলো।

ফারিহা রহমান পারু
ফারিহা রহমান পারু
প্রকাশিত: ৩ জুলাই, ২০২২
হালনাগাদ: 3 জুলাই, 2022
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
প্রায় ২০ কোটি বছর আগে বিস্তৃত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত পৃথিবীর জলবায়ুর উপর চরম প্রভাব ফেলেছিল। এর ফলে ঘটে যায় একটি গণবিলুপ্তির ঘটনা যেটা অনেক বড় সরীসৃপ সহ পৃথিবীর মোট প্রজাতির তিন-চতুর্থাংশকে হত্যা করেছিল। তবুও ডাইনোসর কোনোরকমে সেই গণবিলুপ্তিতে বেঁচে গিয়েছিল এবং বিজ্ঞানীরা ধারণ করেছেন তাদের পালক তাদের বাঁচতে সাহায্য করেছিলো।Larry Felder
শেয়ার

জুরাসিক যুগে ডাইনোসররা পুরো পৃথিবীতে শাসন করেছিল। কিন্তু এর জন্য তাদেরকে আগের যুগে ঘটে যাওয়া গণবিলুপ্তি থেকে নিজেদের রক্ষা করতে হয়েছিলো।

বেশিরভাগ ভূতাত্ত্বিক ট্রায়াসিক যুগের শেষের দিকে ঘটা গণবিলুপ্তির ঘটনার জন্য বিশাল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতকে দায়ী করেন। এই বিপর্যয়ে বিপুল পরিমাণ গ্যাসের নির্গমন বিশ্ব জলবায়ু পরিবর্তন করে দিয়েছিলো এবং ধারণা করা হয় পৃথিবীর প্রায় ৮০ শতাংশ জীবন বিলুপ্তি ঘটেছিলোৈ কিন্তু ডাইনোসররা কোনভাবে বেঁচে ছিল এবং পরে তারা বিবর্তিত হয়ে উন্নতি লাভ করেছিল – জুরাসিক যুগে পৃথিবী শাসন করেছিল।

বিজ্ঞানীরা জানেন যে, তখন বেশিরভাগ বিলুপ্তি সামুদ্রিক জীবনের মধ্যে ঘটেছিল, তবে বিলুপ্তির ঘটনাটি কীভাবে ভূমিতে থাকা জীবনকে প্রভাবিত করেছিল তা এখনও ভূতাত্ত্বিক ধাঁধা। অতি সম্প্রতি সেই ধাঁধায় আরেকটি প্রশ্নটি অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশ্নটি হলো, ডাইনোসররা যে কঠিন পরিস্থিতিতে বেঁচে ছিল তখন, বৈশ্বিক জলবায়ু কেমন ছিলো? চরম ঠান্ডা নাকি অতি গরম পরিবেশ? নতুন এই প্রশ্রের উত্তরে ঔ সময়ে থাকা একটি বরফের হ্রদের (বর্তমান চীনের Junggar Basin-এ) অস্তিত্বের নতুন প্রমাণ মিলেছে অর্থাৎ বিশাল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত পরিবেশকে ‘খুব অল্প’ সময়ের ঠান্ডা করে দিয়েছিলো। শুধু তাই নয়, আরো মিলেছে – ডাইনোসরের পায়ের ছাপ এবং জীবাশ্ম। এতে এই ধারণাটিকে শক্তিশালী করে যে ডাইনোসরদের ভয়ঙ্কর আগ্নেয়গিরির পরবর্তী সংক্ষিপ্ত তুষারময় শীতের ঠান্ডাতে টিকে থাকার ক্ষমতা ছিলো।

২০ কোটিরও বেশি বছর আগে ডাইনোসররা যে আবহাওয়ার মুখোমুখি হয়েছিল তা পরিমাপ করার কোনও সরাসরি উপায় নেই। তবে ধারণ করা সম্ভব।

তখন আগ্নেয়গিরি থেকে একই সময়ে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড এবং সালফার পরিবেশে উন্মুক্ত হচ্ছিলো। সমস্ত কার্বন ডাই অক্সাইড সমুদ্রকে অম্লীয় করে দিয়ে সমুদ্রের বাসিন্দাদের হত্যা করেছিলো। এটা সামুদ্রিক জীবের খোলস এবং হাড়ের রাসায়নিক পরিবর্তন দ্বারা প্রমাণিত।

ট্রায়াসিক-জুরাসিক বিলুপ্তির অল্প আগে, ২০ কোটি ২০ লক্ষ বছর আগে প্যাঞ্জিয়ার সুপারমহাদেশ। নির্দেশিত এলাকায় আদি ডাইনোসরের প্রমাণ পাওয়া গেছে; বেশিরভাগ প্রজাতি উচ্চ অক্ষাংশের মধ্যে সীমাবদ্ধ ছিল। গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের কাছের কিছু প্রজাতি আকারে ছোট ছিলো। শীর্ষে লাল এলাকা হল জুংগার অববাহিকা, এখন উত্তর-পশ্চিম চীন। ক্রেডিট: Olsen et al., Science Advances, 2022
ট্রায়াসিক-জুরাসিক বিলুপ্তির অল্প আগে, ২০ কোটি ২০ লক্ষ বছর আগে প্যাঞ্জিয়ার সুপারমহাদেশ। নির্দেশিত এলাকায় আদি ডাইনোসরের প্রমাণ পাওয়া গেছে; বেশিরভাগ প্রজাতি উচ্চ অক্ষাংশের মধ্যে সীমাবদ্ধ ছিল। গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের কাছের কিছু প্রজাতি আকারে ছোট ছিলো। শীর্ষে লাল এলাকা হল জুংগার অববাহিকা, এখন উত্তর-পশ্চিম চীন।
ক্রেডিট: Olsen et al., Science Advances (2022)

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে সালফার বায়ুমণ্ডলে ক্ষুদ্র প্রতিফলিত ফোঁটা তৈরি করেছিলো যা সূর্যালোক তথা তাপ আবার মহাকাশে বাউন্স করে দিতো। এতে পৃথিবী শীতল হয়ে যায় এবং স্বল্পস্থায়ী ‘volcanic winter’ সময় তৈরি হয়।

ট্রায়াসিকের শেষের দিকে জীবিত ডাইনোসর, পরবর্তীকালে ডাইনোসর, টেরোসর এবং পালকযুক্ত আধুনিক পাখির মধ্যে বিবর্তনীয় সংযোগের ভিত্তিতে, গবেষকরা বলেন যে সেই সময়ের তীব্র শীতের মধ্যে বেঁচে থাকা ডাইনোসরদেরও নিরোধক পালক এবং ফিলামেন্ট ছিল। এর এই অর্থ দাড়ায় ডাইনোসরের পালকের ধারণার চেয়ে আরো আগের বিবর্তিত হয়েছিলো।

ডাইনোসরের পালকের ‘উষ্ণ’ আবরণ তুলনামূলকভাবে সংক্ষিপ্ত কিন্তু তীব্র ’volcanic winter’-এর শীতের সাথে তীব্র লড়াইয়ে সাহায্য করতে পারে সে ব্যাপারে গত শুক্রবার (১ জুলাই) Science Advances-এ প্রকাশিত এক গবেষণায় বিস্তারিত আলোচনা করা হয়েছে।

———

Arctic ice and the ecological rise of the dinosaurs, 2022, Science Advances.
DOI: 10.1126/sciadv.abo6342

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ BirdNET: শব্দ দ্বারা পাখির প্রজাতি শনাক্ত করার ফ্রি অ্যাপ
পরবর্তী প্রবন্ধ CERN পদার্থবিদরা তিনটি নতুন কণা খুঁজে পেয়েছেন
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?