এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: কিছু শস্য খামারের প্রচলিত চাষের তুলনায় শহরে বেশি ফলন দেয়
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রকৃতি > কিছু শস্য খামারের প্রচলিত চাষের তুলনায় শহরে বেশি ফলন দেয়
প্রকৃতি

কিছু শস্য খামারের প্রচলিত চাষের তুলনায় শহরে বেশি ফলন দেয়

নতুন এক গবেষণায় দেখা গেছে শসা, আলু, লেটুস সহ বেশ কয়েকটি শস্যের ফলন গ্রামীণ অঞ্চলের চেয়ে শহর অঞ্চলে চার গুণ বেশি হতে পারে। এটিকে কৃষির ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অরুণিমা তানহা
অরুণিমা তানহা
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২২
হালনাগাদ: 31 আগস্ট, 2022
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
একটি নতুন সমীক্ষায় দেখা গেছে শহর-উৎপাদিত কিছু ফসল (যেমন: টমেটো, লেটুস, আলু)-এর ফলন প্রচলিত, গ্রামীণ খামারে চাষের চেয়ে তুলনামূলক বেশি ফলন দেয়।Roots in the City Community Garden, Liverpool
শেয়ার

এই মুহূর্তে, ধারণা করা হয় যে বিশ্বব্যাপী খাদ্যের ১৫-২০ শতাংশ শহরে উৎপাদিত হয়, যার মধ্যে ৫-১০ শতাংশ শাকসবজি। কিন্তু বড়-বড় শহরগুলি নিজেদের সম্পূর্ন চাহিদা মেটাতে সক্ষম কী-না তা বের করার জন্য আমাদের আরও অনেক তথ্যের প্রয়োজন।

যেহেতু সারা বিশ্বে শহরের বসবাস করা মানুষের সংখ্যা বেড়ে চলেছে, তাই নতুন দলটি খাদ্য নিরাপত্তা, সহনশীলতা এবং ধারণক্ষমতা উন্নত করার উপায় হিসাবে শহুরে কৃষির কার্যকারিতা অনুসন্ধান করতে গবেষণার পরিচালনা করছিলো।

যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞানী Florian Payen এক বিবৃতিতে বলেন,

“শহরে বসবাসের ক্রমবর্ধমান জনপ্রিয়তা সত্ত্বেও, শহুরে কৃষি সম্পর্কে আমরা এখনও অনেক কিছু জানি না, যেমন ফলনগুলি প্রচলিত কৃষির অনুরূপ কিনা, এমনকি কোন ফসল সাধারণত জন্মায় সেসবও অজানা।”

২০০টি পূর্ববর্তী গবেষণার বিশ্লেষণের মাধ্যমে – ৫৩টি ভিন্ন দেশ এবং ২,০০০ টিরও বেশি ডেটা পয়েন্ট কভার করে – দলটি কিছু নির্দিষ্ট উত্তর পেতে সক্ষম হয়। গুরুত্বপূর্ণভাবে, বিশ্লেষণে ‘ধূসর‘ স্থানগুলি (যেমন রাস্তা এবং ছাদের মতো) সেইসাথে ‘সবুজ’ স্থানগুলি (যেমন পার্ক এবং খোলা মাঠ) অন্তর্ভুক্ত ছিল।

শহুরে বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কোন শস্য সর্বোত্তম কাজ করে তার কোন স্পষ্ট বিজয়ী ছিল না। তবে, গবেষণায় দেখা গেছে কিছু ধরণের ফসল বিশেষভাবে বৃদ্ধির নির্দিষ্ট উপায়ের জন্য উপযুক্ত।

উদাহরণস্বরূপ, টমেটো-র মতো সবজি এবং শাক জাতীয় সবজির হাইড্রোপনিক পরিবেশে উচ্চ ফলন দেয়, যেখানে মাটির পরিবর্তে পানি ব্যবহার করা হয়।

শহুরে কৃষি বাগানের মতো সবুজ স্থান এবং "ধূসর" স্থান যেমন ছাদ এবং উল্লম্ব দেয়াল উভয়ই খাদ্য উৎপাদন করতে ব্যবহার করতে পারে। ক্রেডিট: Roots in the City Community Garden in Liverpool
শহুরে কৃষি বাগানের মতো সবুজ স্থান এবং “ধূসর” স্থান যেমন ছাদ এবং উল্লম্ব দেয়াল উভয়ই খাদ্য উৎপাদন করতে ব্যবহার করতে পারে।
ক্রেডিট: Roots in the City Community Garden, Liverpool

লেটুস, ব্রকোলির মতো শস্যগুলি প্রাকৃতিকভাবে জন্মানোর জন্য উপযুক্ত। গবেষণায় আরও দেখা গেছে যে শহুরে কৃষিকাজ নির্দিষ্ট ধরণের শস্য অন্যদের তুলনায় আরও ভাল ফলন দেয়।

শহুরে কৃষির উন্নয়ন বিভিন্ন উপায়ে উপকারী হতে পারে – পরবর্তী মহামারী থেকে বাঁচতে আরও ভালভাবে সজ্জিত হওয়া থেকে শুরু করে খাদ্য উৎপাদনের পরিবেশগত খরচ কমানো পর্যন্ত – এবং এখন আমাদের কাছে এটি কতটা কার্যকর তার কিছু শক্ত তথ্য রয়েছে।

আরও গবেষণা দেখা যেতে পারে যে কত সহজে নির্দিষ্ট শহুরে চাষের কৌশলগুলি স্কেলআপ করা যেতে পারে এবং কীভাবে শহরের দূষণ ফসলের গুণমানকে প্রভাবিত করতে পারে। গবেষণা করার জন্য এখনও অনেক কিছু আছে, কিন্তু এটি শুরু করার জন্য একটি শক্ত ভিত্তি।

———

How much food can we grow in urban areas? Food production and crop yields of urban agriculture: A meta‐analysis. Earth’s Future, 2022; DOI: 10.1029/2022EF002748

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:American Geophysical Union
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ৬টি স্পেস মিথ যা আপনার কখনই বিশ্বাস করা উচিত নয়
পরবর্তী প্রবন্ধ ইঞ্জিনিয়াররা নাসার ভয়েজার ১-এর ডেটা সমস্যা সমাধান করতে সক্ষম হয়েছে
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?