এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: দক্ষিণ আমেরিকায় আবিষ্কৃত নতুন পাখির প্রজাতি
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রকৃতি > দক্ষিণ আমেরিকায় আবিষ্কৃত নতুন পাখির প্রজাতি
প্রকৃতিপ্রাণী

দক্ষিণ আমেরিকায় আবিষ্কৃত নতুন পাখির প্রজাতি

পক্ষীবিদরা দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণতম সীমা ডিয়েগো রামিরেজ দ্বীপপুঞ্জ থেকে Aphrastura গণের পাখির একটি নতুন প্রজাতির সন্ধান পেয়ছেন।

ফাইজাহ্ সুলতানা
ফাইজাহ্ সুলতানা
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২২
হালনাগাদ: 4 সেপ্টেম্বর, 2022
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
নতুন শনাক্তকৃত সুবান্টার্কটিক রায়ডিটো (Aphrastura subantarctica)।Omar Barroso/CHIC/University of Magallanes (UMAG)
শেয়ার

দক্ষিণ আমেরিকার হিমশীতল প্রান্তে একটি বিরল, বায়ুপ্রবাহিত চারণভূমিতে এক ছোট পাখির বাসবাস যার শান্ত জীবন বিশ্বের সবচেয়ে দুর্গম স্থানগুলি অধ্যয়নের গুরুত্বের উপর আলোকপাত করছে।

দক্ষিণ চিলির কেপ হর্ন থেকে ১০০ কিলোমিটার দূরে দিয়েগো রামিরেজ দ্বীপপুঞ্জে বিজ্ঞানীরা কালো এবং হলুদ ব্যান্ড যুক্ত একটি ১৬ গ্রাম ওজনের বাদামী পাখি সনাক্ত করেছেন।

Aphrastura হল ওভেনবার্ড পরিবার Furnariidae-এর স্থলচর প্যাসারিন পাখির একটি ছোট প্রজাতি (গণ)। সাধারণত রায়ডিটো (rayadito) নামে পরিচিত এই পাখিগুলি দক্ষিণ-পশ্চিম দক্ষিণ আমেরিকায় স্থানীয়। Aphrastura গণের দুটি পূর্ব পরিচিত প্রজাতি রয়েছে: কাঁটা-লেজ রায়ডিটো (Aphrastura spinicauda) এবং মাসাফুয়েরা রায়ডিটো (Aphrastura masafuerae)।

নতুন শনাক্তকৃত প্রজাতির নাম সুবান্টার্কটিক রায়ডিটো এবং এর বৈজ্ঞানিক নাম Aphrastura subantarctica.

পূর্ববর্তী প্রজাতিগুলি দক্ষিণ আমেরিকা মহাদেশের নাতিশীতোষ্ণ বন বায়োমে বাস করে এবং এর বিচরণ আলেজান্দ্রো সেলকির্ক দ্বীপের কুয়াশাযুক্ত ফার্ন গাছের বনের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু নতুন প্রজাতিটি জীববিজ্ঞানীদের বিভ্রান্ত করছে।

এর কারণ হল সুবান্টার্কটিক রায়ডিটো (Aphrastura subantarctica) যেখানে করে সেখান কোনো গাছ নেই যেখানে একই গণের অনান্য প্রজতি দক্ষিণ প্যাটাগোনিয়ার বনে বাস করে এবং কাণ্ডের গহ্বরে বাসা বাঁধে।

দ্বীপ থেকে পাওয়া নতুন প্রজাতি A. subantarctica এর ছবি। ক্রেডিট: Omar Barroso
দ্বীপ থেকে পাওয়া নতুন প্রজাতি A. subantarctica এর ছবি।
ক্রেডিট: Omar Barroso

চিলির ম্যাগালানেস ইউনিভার্সিটি এবং নর্থ টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একজন এবং কেপ হর্ন ইন্টারন্যাশনাল সেন্টার ফর গ্লোবাল চেঞ্জ স্টাডিজ অ্যান্ড বায়োকালচারাল কনজারভেশন (CHIC)-এর পরিচালক Ricardo Rozzi বলেছেন,

“কোনও ঝোপঝাড় বা বনভূমির প্রজাতি সেখানে নেই, আক্ষরিক অর্থে সমুদ্রের মাঝখানে একটি ‘গাছহীন’ বনের পাখি বেঁচে থাকতে পেরেছে।”

গত শুক্রবার (২৬শে আগস্ট) Scientific Reports জার্নালে প্রকাশিত এই গবেষণাপত্রটি ছয় বছরের তদন্তের পরে তৈরি করা হয়েছিল। জেনেটিক স্টাডিজ নিশ্চিত করেছে যে, নতুন আবিষ্কৃত প্রজাতিটি অনান্য রেয়াডিটো প্রজাতির থেকে আলাদা মিউটেশন ঘটেছে।

সাব্যান্টার্কটিক রায়ডিটোর মোট দৈর্ঘ্য ১৪.৫ সেমি এবং ওজন প্রায় ১৫ গ্রাম। বৃহত্তর চঞ্চু, লম্বা টারসি, খাটো লেজ এবং বৃহত্তর দৈহিক ভরে প্রজাতিটি তার নিকট আত্নীয় কাঁটা-লেজ রায়ডিটো (Aphrastura spinicauda) থেকে অনেকটাাই আলাদা।

এটি স্থল স্তর থেকে স্বল্প দূরত্বে চলে এবং গাছের গহ্বরে বাসা বাঁধার পরিবর্তে এটি মাটির গহ্বরে বংশবৃদ্ধি করে, যা পাখির বিভিন্ন জীবন-ইতিহাসকে প্রতিফলিত করে।

সাব্যান্টার্কটিক রায়ডিটো জনসংখ্যার একই গণের অনান্য প্রজাতি থেকে জিনগত, রূপগত এবং পরিবেশগত বিচ্যুতি কারণ সম্ভবত এর বিচ্ছিন্ন দ্বীপের স্বতন্ত্র আবাসস্থলের ফলে চলা চলমান বিবর্তনীয় প্রক্রিয়া।

ডিয়েগো রামিরেজ দ্বীপপুঞ্জের ছোট আকার এবং এখানে বহিরাগত স্তন্যপায়ী শিকারী প্রাণীর সম্ভাব্য আগমনের কারণে, নতুন আবিষ্কৃত নতুন এই স্থানীয় প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা চ্যালেঞ্জিং হবে বলে ধারণ গবেষকদের।

অনুসন্ধানের প্রধান গবেষক Ricardo Rozzi-র কাছে, প্রজাতিটি একটি প্রতীক … যেটি স্বল্প পরিচিত ডিয়েগো রামিরেজ দ্বীপপুঞ্জ সম্পর্কে জ্ঞানার্জনে অবদান রাখবে।

———

The Subantarctic Rayadito (Aphrastura subantarctica), a new bird species on the southernmost islands of the Americas. Scientific Reports 12, 13957 (2022). DOI: 10.1038/s41598-022-17985-4

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ পরবর্তী Artemis I উৎক্ষেপণের প্রচেষ্টা ৩রা সেপ্টেম্বর
পরবর্তী প্রবন্ধ বিজ্ঞানীরা মস্তিষ্কে লুকিয়ে থাকা নতুন এক ধরণের সিন্যাপস খুঁজে পেয়েছেন
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?