এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: বিজ্ঞানীরা মস্তিষ্কে লুকিয়ে থাকা নতুন এক ধরণের সিন্যাপস খুঁজে পেয়েছেন
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীববিজ্ঞান > স্নায়ুবিজ্ঞান > বিজ্ঞানীরা মস্তিষ্কে লুকিয়ে থাকা নতুন এক ধরণের সিন্যাপস খুঁজে পেয়েছেন
স্নায়ুবিজ্ঞান

বিজ্ঞানীরা মস্তিষ্কে লুকিয়ে থাকা নতুন এক ধরণের সিন্যাপস খুঁজে পেয়েছেন

বিজ্ঞানীরা প্রাইমারি সিলিয়া নামক নিউরনের পৃষ্ঠের ক্ষুদ্র লোমের মধ্যে নতুন এক ধরণের সিন্যাপস আবিষ্কার করেছেন। এতে রয়েছে বিশেষ জংশন যা কোষের নিউক্লিয়াসে দ্রুত এবং সরাসরি সংকেত পাঠানোর জন্য একটি শর্টকাট হিসাবে কাজ করে। এটি কোষের ক্রোমোজোম গঠনকারী ক্রোমাটিনে পরিবর্তনেে সংকেত পাঠানোর জন্যও ব্যবহৃত হয়। মস্তিষ্কের কীভাবে দীর্ঘমেয়াদী পরিবর্তনের জন্য যোগাযোগ করে তার ব্যাপারে বিষদ জানার ক্ষেত্রে নতুন আবিষ্কারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

জারা জাইন্ড
জারা জাইন্ড
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২২
হালনাগাদ: 16 সেপ্টেম্বর, 2022
পড়তে 5 মিনিট লাগবে
শেয়ার
এই অ্যানিমেশনটিতে সেরোটোনার্জিক অ্যাক্সো-সিলিয়ারি সিন্যাপসের একটি মডেল দেখানো হয়েছে। সেরোটোনার্জিক অ্যাক্সন সিগনাল ব্রেনস্টেম (নীল) থেকে আসে এবং প্রাইমারি সিলিয়া (হলুদ)-র সাথে যোগাযোগ স্থাপন করে। প্রথমে অ্যাক্সনে, তারপরে সিলিয়ামে এবং সবশেষে নিউক্লিয়াসে।Sheu et al./Cell
শেয়ার

পূর্বে অজানা এক ধরণের সিন্যাপ্স মস্তিষ্কের অদ্ভুত, চুলের মতো একটি উপাঙ্গে লুকিয়ে আছে বলে মনে করা হচ্ছে Cell জার্নালে প্রকাশিত এক নতুন গবেষণাপত্রে।

ইঁদুরের উপর করা এই গবেষণা প্রস্তাব করে যে, প্রাইমারি সিলিয়া নামক কাঠামো নিউরোনাল সিগন্যালিংয়ে ভূমিকা পালন করে; বিশেষত, তারা ক্রোমাটিন (যা ক্রোমোজোম গঠন করে)-এ পরিবর্তন ঘটাতে সরাসরি নিউক্লিয়াসে সংকেত প্রেরণের শর্টকাট হিসেবে কাজ করে।

এই আবিষ্কারটি বিজ্ঞানীদের অন্যান্য কোষে এই রহস্যময় কাঠামোর ভূমিকা উন্মোচন করতে সাহায্য করতে পারে, সেইসাথে আমাদের মস্তিষ্কের জটিল কার্যকারিতা সম্পর্কে গভীরভাবে উপলব্ধি করতেও সাহায্য করতে পারে।

হাওয়ার্ড হিউজেস মেডিক্যাল ইনস্টিটিউটের জেনেলিয়া রিসার্চ ক্যাম্পাসের ডাক্তার ডেভিড ক্ল্যাফাম বলেছেন,

“এই বিশেষ সিনাপ্সটি নিউক্লিয়াসে যা প্রতিলিপি বা তৈরি করা হচ্ছে তা পরিবর্তন করার একটি উপায় উপস্থাপন করে এবং এটি পুরো প্রোগ্রামকে পরিবর্তন করে। এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ক্রোমাটিন কোষের অনেক দিক পরিবর্তন করতে সক্ষম।”

প্রাইমারি সিলিয়া প্রায় সমস্ত স্তন্যপায়ী কোষের পৃষ্ঠ থেকে বেরিয়ে আসা অবস্থায় পাওয়া যায় – তাদের মধ্যে কিছু ভূমিকা ভালভাবে বোঝা যায়, যেমন আমাদের ফুসফুসে শ্লেষ্মা ঘোরাফেরা করতে সাহায্য করে – কিন্তু অনেক কোষে তাদের অনেক কাজ সম্পর্কে খুব একটা বেশি জানা যায় না।

কিছু ক্ষেত্রে, তারা বাহ্যিক উদ্দীপনা থেকে সংকেত গ্রহণকারী অ্যান্টেনা হিসাবে কাজ করতে পারে। উদাহরণস্বরূপ, ফটোরিসেপ্টর কোষ, যারা আলো প্রক্রিয়াকরণে ভূমিকা পালন করে।

চিত্র দুটি, FIB-SEM ডেটা থেকে তৈরি করা হয়েছে যেখানে অ্যাক্সো-সিলিয়ারি সিন্যাপ্স দেখায়। বাম পাশের চিত্রটি প্রাইমারি সিলিয়াম (হলুদ), যা বাম থেকে উৎপন্ন হয় এবং অ্যাক্সন (নীল) এর সাথে যোগাযোগ স্থাপন করে। সিনাপটিক ভেসিকল সাদা গোলক হিসাবে চিহ্নিত করা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লাল এবং মাইটোকন্ড্রিয়া সবুজ রঙে দেখানো হয়েছে। বাম পাশের চিত্রে থাকা সাদা তীর দ্বারা দেখানো এলাকাটি ডান পাশের চিত্রে বিবর্ধিত করে দেখানো হয়েছে, যেখানে সিলিয়ামের অ্যাক্সোনাল এনশেথমেন্ট দেখা যায় সেইসাথে প্রাইমারি সিলিয়ামের ঝিল্লির সাথে অ্যাক্সোনাল ভেসিকলের নৈকট্য দেখা যায়। ক্রেডিট: Sheu et al./Cell
চিত্র দুটি, FIB-SEM ডেটা থেকে তৈরি করা হয়েছে যেখানে অ্যাক্সো-সিলিয়ারি সিন্যাপ্স দেখায়। বাম পাশের চিত্রটি প্রাইমারি সিলিয়াম (হলুদ), যা বাম থেকে উৎপন্ন হয় এবং অ্যাক্সন (নীল) এর সাথে যোগাযোগ স্থাপন করে। সিনাপটিক ভেসিকল সাদা গোলক হিসাবে চিহ্নিত করা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লাল এবং মাইটোকন্ড্রিয়া সবুজ রঙে দেখানো হয়েছে। বাম পাশের চিত্রে থাকা সাদা তীর দ্বারা দেখানো এলাকাটি ডান পাশের চিত্রে বিবর্ধিত করে দেখানো হয়েছে, যেখানে সিলিয়ামের অ্যাক্সোনাল এনশেথমেন্ট দেখা যায় সেইসাথে প্রাইমারি সিলিয়ামের ঝিল্লির সাথে অ্যাক্সোনাল ভেসিকলের নৈকট্য দেখা যায়।
ক্রেডিট: Sheu et al./Cell

মনে করা হয় যে বিলিয়ন বছর আগে প্রাইমারি সিলিয়া আমাদের এককোষী উৎপত্তির একটি ভেস্টিজ, কিন্তু তারা নিউরনে কী কাজ করে তা একটি রহস্যের বিষয়। এর একটি আংশিক কারণ তারা এত ছোট যে তারা ট্র্যাডিশনাল ইমেজিং টেকনিক ব্যবহার করে পর্যবেক্ষণ করা কঠিন।

তবে, সাম্প্রতিক বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি; ছোট এবং সূক্ষ্ম কাঠামোগুলি পর্যবেক্ষণ করা সহজ করেছে, জেনেলিয়ার ক্ল্যাফাম ল্যাবের স্নায়ুবিজ্ঞানী Shu-Hsien Sheu-এর নেতৃত্বে একটি দলকে সেই কাজটিই করেছে।

গবেষকরা জীবিত প্রাপ্তবয়স্ক ইঁদুর এবং স্থির মস্তিষ্কের নমুনা; উভয়ের উপর তাদের গবেষণা করেছেন। তারা উচ্চ রেজোলিউশনে নিউরন অধ্যয়ন করতে ফোকাসড আয়ন বিম-স্ক্যানিং ইলেক্ট্রন মাইক্রোস্কোপি ব্যবহার করেন। এতে তারা দেখতে পান যে, সিলিয়া একটি সিন্যাপস গঠন করতে পারে – যা এমন একটি কাঠামো যা নিউরনকে কোষের মধ্যে সংকেত বিনিময় করতে দেয় – নিউরন অ্যাক্সন সহ।

গবেষণার দ্বিতীয় পর্যায়ের জন্য, গবেষকরা জীবন্ত ইঁদুরের সিলিয়ার অভ্যন্তরে জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলি পর্যবেক্ষণ করার জন্য ফ্লুরোসেন্স লাইফটাইম ইমেজিং (FLIM) নামক একটি প্রযুক্তির সাথে একটি নতুন উন্নত বায়োসেন্সর প্রয়োগ করেন। কাজটি দলটিকে ধাপে ধাপে প্রক্রিয়া ভেঙে ফেলার অনুমতি দেয়। যেখানে দেখা যায়, নিউরোট্রান্সমিটার সেরোটোনিন অ্যাক্সন থেকে সিলিয়ার রিসেপ্টরগুলিতে নির্গত হয়। সেখান থেকে, সংকেতের একটি ক্যাসকেড নিউরনের নিউক্লিয়াসে ক্রোমাটিন খুলে দেয়, যা ভিতরে জেনেটিক উপাদানের পরিবর্তনের অনুমতি দেয়।

দলটি তাদের আবিষ্কারকে একটি “অ্যাক্সো-সিলিয়ারি সিন্যাপস (axo-ciliary synapse)” বা “অ্যাক্সন-সিলিয়াম (axon-cilium)” সিন্যাপ্স বলে অভিহিত করছে এবং বলেছে যে, যেহেতু সংকেতগুলি কোষের নিউক্লিয়াসে পরিবর্তন আনে, তাই তারা অ্যাক্সন-ডেনড্রাইটের সিনাপটিক সংযোগের চেয়ে দীর্ঘমেয়াদী পরিবর্তনগুলি বাস্তবায়নের জন্য দায়ী হতে পারে। সিলিয়ারি সিন্যাপ্স তাই দীর্ঘমেয়াদী জিনোমিক পরিবর্তনের একটি শর্টকাট হতে পারে।

গবেষণার পরবর্তী ধাপটি হবে নিউরোনাল প্রাইমারি সিলিয়ার অন্যান্য রিসেপ্টরগুলির উপর নজর দেওয়া। এই গবেষণাটি শুধুমাত্র সেরোটোনিনের উপর সীমাবন্ধ ছিলো, তবে গবেষকদের মতে এ জাতীয় আরও অন্তত সাতটি নিউরোট্রান্সমিটার রিসেপ্টর রয়েছে যা নিয়ে গবেষণা প্রয়োজন।

গবেষক Clapham বলেছেন,

“জীববিজ্ঞান সম্পর্কে আমরা যত শিখবো তত সেটা মানুষের জন্য ভাল। আপনি যদি জীববিজ্ঞান কীভাবে কাজ করে তা বুঝতে পারেন, তাহলে সেসব জিনিসগুলি ঠিক করতে পারবেন।”

———

A serotonergic axon-cilium synapse drives nuclear signaling to alter chromatin accessibility. Cell, 2022; 185 (18): 3390 DOI: 10.1016/j.cell.2022.07.026

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:Janelia Research Campus
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ দক্ষিণ আমেরিকায় আবিষ্কৃত নতুন পাখির প্রজাতি
পরবর্তী প্রবন্ধ প্লাস্টিক বোতল থেকে ন্যানোডায়মন্ড তৈরি
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?