এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: অন্য গ্রহের উল্কাপিণ্ডে পাওয়া অদ্ভুত ষড়ভুজ হীরা
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > মহাকাশ > অন্য গ্রহের উল্কাপিণ্ডে পাওয়া অদ্ভুত ষড়ভুজ হীরা
মহাকাশ

অন্য গ্রহের উল্কাপিণ্ডে পাওয়া অদ্ভুত ষড়ভুজ হীরা

উত্তর-পশ্চিম আফ্রিকার চারটি উল্কাপিণ্ডে পাওয়া হীরা সম্ভবত একটি প্রাচীন বামন গ্রহ থেকে এসেছে এবং তারা পৃথিবীর হীরার চেয়েও শক্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

ফারিহা রহমান পারু
ফারিহা রহমান পারু
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২২
হালনাগাদ: 15 সেপ্টেম্বর, 2022
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
ইলেক্ট্রন প্রোব মাইক্রোঅ্যানালাইসিস দ্বারা সনাক্ত করা একটি উল্কাপিণ্ডের মধ্যে ষড়ভুজ হীরা বা লন্সডেলাইট (হলুদ), হীরা (গোলাপী), লোহা (লাল), সিলিকন (সবুজ) এবং ম্যাগনেসিয়াম (নীল)।Nick Wilson
শেয়ার

রহস্যময় ষড়ভুজাকার হীরা প্রাকৃতিকভাবে পৃথিবীতে তৈরি হয় না। ধারণা করা হয় প্রায় ৪৫০ কোটি বছর আগে একটি বামন গ্রহ (dwarf planet) এবং একটি বড় গ্রহাণুর সাথে সংঘর্ষের সময় অদ্ভুত ষড়ভুজাকার হীরা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায় যা অবশেষে পৃথিবীতে পড়ে। উত্তর-পশ্চিম আফ্রিকার এমনই চারটি উল্কাপিণ্ডে সেই রহস্যময় ষড়ভুজাকার হীরা আবিষ্কৃত হয়েছে।

অস্ট্রেলিয়ার মেলবোর্নের RMIT বিশ্ববিদ্যালয়ের Alan Salek এ ব্যাপারে বলেন,

“আবিষ্কারটি সত্যিই উত্তেজনাপূর্ণ কারণ এই ফিল্ডের কিছু লোক ছিল যারা সন্দেহ করেছিল যে এই উপাদানটির অস্তিত্ব আছে কিনা।”

ষড়ভুজাকার হীরা, সাধারণ হীরার মতোই কার্বন দিয়ে তৈরি, তবে তাদের পরমাণুগুলি ঘনক্ষেত্রের পরিবর্তে ষড়ভুজাকার কাঠামোতে সাজানো থাকে।

লন্সডেলাইট (lonsdaleite) নামেও পরিচিত, ষড়ভুজ হীরা প্রথম ১৯৬০-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতে উল্কাপিণ্ডে প্রথম তুলে ধরা হয়েছিল। তবে পূর্বে আবিষ্কৃত স্ফটিকগুলি এত ছোট ছিল (ন্যানোমিটার আকারের) যে তারা সত্যিই ষড়ভুজাকার হীরা কিনা তা নিশ্চিত করা কঠিন ছিল।

ইলেক্ট্রন মাইক্রোস্কোপি আফ্রিকায় পাওয়া উল্কাপিন্ডে ষড়ভুজ হীরা (ছবির মাঝখানের অন্ধকার এলাকা) প্রকাশ করেছে। ক্রেডিট: Alan Salek/RMIT
ইলেক্ট্রন মাইক্রোস্কোপি আফ্রিকায় পাওয়া উল্কাপিন্ডে ষড়ভুজ হীরা (ছবির মাঝখানের অন্ধকার এলাকা) প্রকাশ করেছে।
ক্রেডিট: Alan Salek/RMIT

বৃহত্তর স্ফটিক খোঁজার জন্য, Salek এবং তার সহকর্মীরা ১৮টি উল্কাপিণ্ডের নমুনা দেখতে একটি শক্তিশালী ইলেক্ট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করেন। ১৮টির মধ্যে একটি অস্ট্রেলিয়ার এবং বাকিগুলো উত্তর-পশ্চিম আফ্রিকার।

তারা আফ্রিকার চারটি উল্কাপিণ্ডে ষড়ভুজ হীরা খুঁজে পেয়েছেন, কিছু স্ফটিক আকারে মাইক্রোমিটার পর্যন্ত যা আগের আবিষ্কারের তুলনায় প্রায় ১,০০০ গুণ বড়। এটি দলটিকে অস্বাভাবিক ষড়ভুজ কাঠামো নিশ্চিত করতে সাহায্য করেছে।

Salek বলেন,

“এটি একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার কারণ এখন আমাদের কাছে বৃহত্তর স্ফটিক রয়েছে। কীভাবে সেগুলি তৈরি হয়েছে তা জানতে পারবো এবং সম্ভবত ল্যাবে সেই প্রক্রিয়াটিকে প্রতিলিপি করতে পারবো যাতে সে সম্পর্কে আমরা আরও ভাল ধারণা পেতে পারি।”

দলের বিশ্লেষণ থেকে জানা যায় যে কার্বনের একটি রুপ, গ্রাফাইট এবং হাইড্রোজেন, মিথেন, অক্সিজেন এবং সালফার রাসায়নিকের একটি সুপারক্রিটিকাল তরলের মধ্যে বিক্রিয়ার ফলে এ ষড়ভুজ হীরা তৈরি হয়েছে। গঠনের উপর ভিত্তি করে ধারণা করা হয় যে ষড়ভুজ হীরা সাধারণ হীরার তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি শক্ত।

———
Sequential Lonsdaleite to Diamond Formation in Ureilite Meteorites via In Situ Chemical Fluid/Vapor Deposition, Proceedings of the National Academy of Sciences (2022), DOI: 10.1073/pnas.2208814119

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ JWST ওরিয়ন নেবুলার শ্বাসরুদ্ধকর ছবি তুলেছে
পরবর্তী প্রবন্ধ ওয়েব NGC 7469-এ শক্তিশালী স্টারবার্স্ট রিং পর্যবেক্ষণ করেছে
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?