এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: পৃথিবীতে মোট কতটি পিঁপড়া বাস করে? বিজ্ঞানীরা তা বের করেছেন
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রকৃতি > পৃথিবীতে মোট কতটি পিঁপড়া বাস করে? বিজ্ঞানীরা তা বের করেছেন
প্রকৃতিপ্রাণী

পৃথিবীতে মোট কতটি পিঁপড়া বাস করে? বিজ্ঞানীরা তা বের করেছেন

পৃথিবীতে মোট কতটি পিঁপড়া বাস করে এবং তাদের বায়োমাস কত তা হিসাব বের করেছেন বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে যে আমাদের গ্রহে প্রায় ২০ কোয়াড্রিলিয়ন পিঁপড়া রয়েছে এবং তাদের বায়ামাস ১ কোটি ২০ লক্ষ টন।

জারা জাইন্ড
জারা জাইন্ড
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২২
হালনাগাদ: 20 সেপ্টেম্বর, 2022
পড়তে 5 মিনিট লাগবে
শেয়ার
১৭ জুলাই, ১০১৮-এ তুরস্কের সূর্যাস্তের সময় একটি ফুলের উপর পিঁপড়ার সিলুয়েট।Ozkan Bilgin/Anadolu Agency/Getty Images
শেয়ার

আপনি কি কখনো কাউকে জিজ্ঞাসা করে দেখেছেন ঠিক কতগুলো পিঁপড়া পৃথিবীতে বাস করে? সম্ভবত না, তবে অবশ্যই প্রশ্নটি আপনি নিজে নিজে ভেবেছেন অথবা নিজেকে জিজ্ঞাসা করেছন।

গতকাল ১৯শে সেপ্টেম্বর প্রকাশিত এক গবেষণা পৃথিবীতে মোট পিঁপড়ার সংখ্যার একটি আনুমানিক উত্তর প্রদান করে। গবেষণায় অনুমান করা হয়েছে যে আমাদের গ্রহে প্রায় ২০ কোয়াড্রিলিয়ন পিঁপড়া রয়েছে। অর্থাৎ ২০০ কোটি কোটি পিঁপড়া, যা সংখ্যাগত আকারে প্রকাশ করলে হয় ২০,০০০,০০০,০০০,০০০,০০০ (২০ এরপর ১৫ টি শূণ্য)।

গবেষকরা আরও হিসাব করে অনুমান করেছেন যে বিশ্বের পিঁপড়াগুলি সম্মিলিত ভর প্রায় ১ কোটি ২০ লক্ষ টন বায়মাস (দেহের ভরের যতটুকু কার্বন) তৈরি করে। এই পরিমানটি বিশ্বের সমস্ত বন্য পাখি এবং বন্য স্তন্যপায়ী প্রাণীর মোট ভরকে ছাড়িয়ে গেছে এবং এটি পৃথিবীর মানুষের মোট ওজনের প্রায় এক-পঞ্চমাংশের সমান।

বিশিষ্ট জীববিজ্ঞানী Edward O. Wilson একবার পোকামাকড় এবং অন্যান্য অমেরুদণ্ডী প্রাণীদের “সামান্য জিনিস যা বিশ্বকে চালায়” বলেছিলেন – তিনি আসলে যথাযথই বলেছিলেন।

পিঁপড়া প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। অন্যান্য ভূমিকার মধ্যে, পিঁপড়ারা মাটিতে বায়ুচলাচল বাড়ায়, বীজ ছড়িয়ে দেয়, জৈব উপাদান ভেঙ্গে দেয়, অন্যান্য প্রাণীদের জন্য বাসস্থান তৈরি করে এবং খাদ্য শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশ গঠন করে।

অনেক পিঁপড়া প্রজাতি গুরুত্বপূর্ণ বীজ বীজ ছড়িয়ে দেয়। ছবিতে, দুই কর্মী Meranoplus পিঁপড়া তাদের বাসায় একটি বীজ নিয়ে যাচ্ছে। ক্রেডিট: Francois Brassard
অনেক পিঁপড়া প্রজাতি গুরুত্বপূর্ণ বীজ বীজ ছড়িয়ে দেয়। ছবিতে, দুই কর্মী Meranoplus পিঁপড়া তাদের বাসায় একটি বীজ নিয়ে যাচ্ছে।
ক্রেডিট: Francois Brassard

পিঁপড়ার সংখ্যা এবং ভর অনুমান করা একটি গুরুত্বপূর্ণ বেসলাইন প্রদান করে যেখান থেকে উদ্বেগজনক পরিবেশগত পরিবর্তনের মধ্যে পিঁপড়ার জনসংখ্যা নিরীক্ষণ করা যায়।

পৃথিবীর পিঁপড়াদের জনসংখ্যা গোনা

পিঁপড়ার ১৫,৭০০ টিরও বেশি শনাক্তকৃত প্রজাতি এবং উপ-প্রজাতি রয়েছে। এছাড়াও আরও অনেক প্রজাতি এখনও বিজ্ঞান দ্বারা নামকরণ করা হয়নি। পিঁপড়াদের উচ্চ স্তরের সামাজিক সংগঠন তাদের সারা বিশ্বের প্রায় সমস্ত বাস্তুতন্ত্র এবং অঞ্চলে বাসস্থান করতে সক্ষম করেছে।

পিঁপড়ার বিস্ময়কর সর্বব্যাপীতা অনেক প্রকৃতিবিদকে পৃথিবীতে তাদের সঠিক সংখ্যা নিয়ে চিন্তা করতে প্ররোচিত করেছে। যারা অনুমান করেছেন সেগুলো ছিল নিহাত অনুমান এবং সেসবে পদ্ধতিগত, প্রমাণ-ভিত্তিক অনুমানের অভাব ছিলো।

নতুন গবেষণায় বিশ্বজুড়ে পিঁপড়া বিজ্ঞানীদের দ্বারা পরিচালিত পিঁপড়ার জনসংখ্যার ওপর ৪৮৯টি গবেষণাকে বিশ্লেষণ করা হয়েছে। যার ফলে গবেষণাটি বন, মরুভূমি, তৃণভূমি এবং শহর সহ সমস্ত মহাদেশ এবং প্রধান আবাসস্থল পর্যন্ত বিস্তৃত সকল তথ্য অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছে।

গবেষকরা পিঁপড়া সংগ্রহ এবং গণনা করার জন্য প্রমিত পদ্ধতি ব্যবহার করেছেন; যেমন পিটফল ফাঁদ এবং পাতার লিটারের নমুনা ইত্যাদি। বেশ খাটুনির কাজ বটে!

একজন গবেষক একটি পিটফল ফাঁদ স্থাপন করেন, যা মাটির উপরিভাগ জুড়ে পিঁপড়া সংগ্রহের একটি আদর্শ পদ্ধতি। ক্রেডিট: Francois Brassard
একজন গবেষক একটি পিটফল ফাঁদ স্থাপন করেন, যা মাটির উপরিভাগ জুড়ে পিঁপড়া সংগ্রহের একটি আদর্শ পদ্ধতি।
ক্রেডিট: Francois Brassard

এই সমস্ত কষ্ট থেকে, বিজ্ঞানীরা অনুমান করেন যে পৃথিবীতে প্রায় ২০ কোয়াড্রিলিয়ন পিঁপড়া রয়েছে। এই পরিসংখ্যান (যদিও রক্ষণশীল) আগের অনুমানের চেয়ে দুই থেকে ২০ গুণ বেশি।

গবেষকদের পরবর্তী পদক্ষেপ ছিল এই সমস্ত পিঁপড়ার মোট ওজন কত তা নির্ধারণ করা। জীবের ভর সাধারণত তাদের কার্বন মেকআপের পরিপ্রেক্ষিতে পরিমাপ করা হয়। অর্থাৎ তার শরীরে কতটুকু কার্বন রয়েছে তার ওজন হিসাব করে।

তারা ২০ কোয়াড্রিলিয়ন গড় আকারের পিঁপড়ার ভর হিসাব করেন। হিসাব মতে মোট পিঁপড়া প্রায় ১ কোটি ২০ লক্ষ টন ড্রাই কার্বন বা “বায়োমাস” এর জন্য দায়ী। এটি বন্য পাখি এবং স্তন্যপায়ী প্রাণীর সম্মিলিত বায়োমাসের চেয়ে বেশি – এবং মোট মানুষের বায়োমাসের প্রায় ২০ শতাংশ।

কার্বন একটি পিঁপড়ার ওজনের প্রায় অর্ধেক তৈরি করে। অন্যান্য শারীরিক উপাদানের ওজন অন্তর্ভুক্ত করা হলে, বিশ্বের পিঁপড়ার মোট ভর দ্বিগুন হবে।

গবেষণায় ব্যবহৃত বেশিরভাগ নমুনা স্থল স্তর থেকে সংগ্রহ করা হয়েছিল, যার অর্থ গাছ বা ভূগর্ভস্থ পিঁপড়ার সংখ্যা সম্পর্কে আমাদের কাছে খুব কম তথ্য রয়েছে। এর মানে বলা যায় এই সংখ্যাটি কিছুটা অসম্পূর্ণ। প্রকৃতপক্ষে আরো বেশি পিঁপড়া থেকে থাকবে।

একটি বেগুনি Rhytidoponera পিঁপড়া তার চোয়ালের মধ্যে তার শিকার বহন করে আছে। অনেক পিঁপড়া শিকারী হিসাবে কাজ করে যা অন্যান্য পোকামাকড়ের জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ক্রেডিট: Francois Brassard
একটি বেগুনি Rhytidoponera পিঁপড়া তার চোয়ালের মধ্যে তার শিকার বহন করে আছে। অনেক পিঁপড়া শিকারী হিসাবে কাজ করে যা অন্যান্য পোকামাকড়ের জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
ক্রেডিট: Francois Brassard

পিঁপড়া মানুষের জন্য গুরুত্বপূর্ণ “ইকোসিস্টেম সার্ভিস” প্রদান করে। উদাহরণস্বরূপ, একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে কৃষকদের খাদ্য উৎপাদনে সাহায্য করার ক্ষেত্রে কীটনাশকের চেয়ে পিঁপড়া বেশি কার্যকর।

পিঁপড়ারাও অন্যান্য জীবের সাথে শক্ত মিথস্ক্রিয়া তৈরি করেছে – কিছু প্রজাতি তাদের ছাড়া বাঁচতে পারে না।

উদাহরণস্বরূপ, কিছু পাখি তাদের শিকারকে তাড়িয়ে দেওয়ার জন্য পিঁপড়ার উপর নির্ভর করে। হাজার হাজার উদ্ভিদ প্রজাতি তাদের সুরক্ষার কিংবা বীজ ছড়ানোয় সাহায্য করার বিনিময়ে পিঁপড়াকে খাদ্য বা ঘর প্রদান করে এবং অনেক পিঁপড়া শিকারী, অন্যান্য পোকামাকড়ের জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

উদ্বেগজনকভাবে, আবাসস্থল ধ্বংস, রাসায়নিক ব্যবহার, আক্রমণাত্মক প্রজাতি এবং জলবায়ু পরিবর্তনের মতো হুমকির কারণে বিশ্বব্যাপী পোকামাকড়ের সংখ্যা হ্রাস পাচ্ছে।

কিন্তু কীটপতঙ্গের জীববৈচিত্র্যের তথ্য এখনও আমাদের কাছে দুষ্প্রাপ্য। গবেষকরা আশা করেন তাদের গবেষণা এই ফাঁক পূরণে সাহায্য করার পাশাপাশি আরও গবেষণার জন্য একটি বেসলাইন প্রদান করবে।

———
The abundance, biomass, and distribution of ants on Earth. PNAS (2022); 119 (40). DOI: 10.1073/pnas.2201550119

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:The Conversation
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ব্রাজিলে আবিষ্কৃত নতুন ছোট টাইটানোসর প্রজাতি
পরবর্তী প্রবন্ধ JWST এর তোলা মঙ্গল গ্রহের ছবি এবং স্পেকট্রামের প্রথম ঝলক
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?