এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ঘন যোনিরসের মধ্যে শুক্রাণু দল আকারে সামনে আগায়
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীববিজ্ঞান > ঘন যোনিরসের মধ্যে শুক্রাণু দল আকারে সামনে আগায়
জীববিজ্ঞান

ঘন যোনিরসের মধ্যে শুক্রাণু দল আকারে সামনে আগায়

প্রজনন ট্র্যাক্টের মক-আপে শুক্রাণু দুই থেকে চারটির দল আকারে সামনে আগায় যা তাদের ঘন তরলে সাঁতার কাটতে সাহায্য করে বলে মনে করা হয়।

ফাইজাহ্ সুলতানা
ফাইজাহ্ সুলতানা
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২২
হালনাগাদ: 27 সেপ্টেম্বর, 2022
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
মাইক্রোস্কোপের নীচে ষাঁড়ের শুক্রাণু।Shiva Phuyal, Susan S. Suarez, Chih-Kuan Tung
শেয়ার

প্যাক আকারে একসাথে সাঁতার কাটা শুক্রাণু পুরু যোনিরস এবং জরায়ুর শ্লেষ্মার মধ্য দিয়ে সামনের দিকে ঠেলে এগিয়ে যেতে পারে যা একা সাঁতার কাটা শুক্রানু সবসময় পারে না।

শুক্রাণুকে প্রায়ই একটি ডিম্বাণু নিষিক্ত করার জন্য একে অপরের বিরুদ্ধে প্রতিযোগী হিসাবে উপস্থাপন করা হয়ে থাকে। কিন্তু নর্থ ক্যারোলিনা এগ্লিকালচারাল এন্ড টেকনিকাল স্টেট বিশ্ববিদ্যালয়ের Chih-Kuan Tung জানান এমন ধারণা মাইক্রোস্কোপ স্লাইড এবং অন্যান্য পরীক্ষাগার সেটিংসের সমতল পৃষ্ঠের ওপর শুক্রাণু রেখে পরিক্ষা করে সেসব পরিক্ষার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা তাদের প্রাকৃতিক প্রেক্ষাপটকে প্রতিফলিত করে না। যখন ষাঁড়ের শুক্রাণু (যার আচরণ মানুষের শুক্রাণুর মতো) নারীদের প্রজনন ট্র্যাক্টের একটি ত্রি-মাত্রিক মক-আপে রাখা হয় তখন তাদেরকে দুই থেকে চারটি দলে দলবদ্ধ হতে দেখা যায়।

যখন Tung এবং তার দল প্রথম তাদের পরীক্ষাগারে এই ক্লাস্টারিংটি লক্ষ্য করেছিল, তখন তারা বুঝতে পারেনি কেন এটি ঘটছে।

রহস্য সমাধানের জন্য, গবেষকরা ১০ কোটি তাজা ষাঁড়ের শুক্রাণুকে একটি সিলিকন টিউবের তরলে প্রবেশ করান। সিলিকন টিউবে থাকা তরল গরুর সার্ভিকাল এবং জরায়ুর শ্লেষ্মা সদৃশ। প্রবেশ করানোর পর তারা দুটি গতির প্রবাহ তৈরি করতে একটি সিরিঞ্জ পাম্প ব্যবহার করে।

যখন কোন প্রবাহ ছিল না, তখন গুচ্ছ শুক্রাণু পৃথক শুক্রাণুর চেয়ে সোজা রেখায় সাঁতার কাটছিলো। যখন মধ্যম মানের প্রবাহ ছিলো, তখন ক্লাস্টারগুলি প্রবাহের বিপরীতে সাঁতার কাটতে পারছিলো, যেখানে পৃথক শুক্রাণু পারছিলো না। যখন শক্তিশালি মানের প্রবাহ ছিলো, তখন গুচ্ছ শুক্রাণু আসন্ন স্রোতের মধ্য দিয়ে ধাক্কা দিয়ে এগিয়ে যাচ্ছিলো যেখানে স্বতন্ত্র পৃথক শুক্রাণুর সাধারণত ঘন স্রোতে ভেসে যাচ্ছিলো।

এই সমস্ত পরিস্থিতিতে, গুচ্ছ শুক্রাণুগুলি খুব গতিশীল ছিল। তাদের এই ব্যাপারটি অনেকটা সাইক্লিস্টদের পেলোটনের মতো ছিলো। যেভাবে সাইক্লিস্টরা পেলোটনে একসাথে চড়ে যাতে তারা কম বায়ু প্রতিরোধের সম্মুখীন হয়।

Tung বলেন,

“এটি এই ধরণের প্রক্রিয়া হতে পারে যে তাদের মধ্যে অন্তত কিছু শেষ পর্যন্ত ডিম্বনালীতে পৌঁছাবে। কারণ এটি ছাড়া, জরায়ুজ তরলের শক্তিশালী প্রবাহের কারণে হয়তো তাদের কেউই পৌঁছাতে পারবে না।”

ক্লাস্টারগুলি সম্ভবত যোনি এবং জরায়ুর পাশাপাশি জরায়ুতে ঘন বহিঃপ্রবাহিত শ্লেষ্মাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানকার সংকোচন তরলকে একাধিক দিকে ঠেলে দেয়। এর বাইরে, শুক্রাণু যখন ডিম্বনালীতে পৌঁছায় যেখানে তরল পাতলা এবং কম প্রবাহের। এটা সম্ভব যে তারা তখন স্বতন্ত্রভাবে সাঁতার কাটা শুরু করে।

———

Biological benefits of collective swimming of sperm in a viscoelastic fluid. Frontiers in Cell and Developmental Biology (2022), DOI: 10.3389/fcell.2022.961623

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ নাসার DART মিশন: প্রথম গ্রহ প্রতিরক্ষা পরীক্ষায় ছুটে আসা গ্রহাণুতে আঘাত হেনেছে যানটি
পরবর্তী প্রবন্ধ ওয়েব, হাবল DART-এর হানা আঘাতের বিশদ দৃশ্য ধারণ করেছে
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?