এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: নাসার DART মিশন: প্রথম গ্রহ প্রতিরক্ষা পরীক্ষায় ছুটে আসা গ্রহাণুতে আঘাত হেনেছে যানটি
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > মহাকাশ > নাসার DART মিশন: প্রথম গ্রহ প্রতিরক্ষা পরীক্ষায় ছুটে আসা গ্রহাণুতে আঘাত হেনেছে যানটি
মহাকাশ

নাসার DART মিশন: প্রথম গ্রহ প্রতিরক্ষা পরীক্ষায় ছুটে আসা গ্রহাণুতে আঘাত হেনেছে যানটি

নাসার ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট (DART) মিশন "কাইনেটিক ইমপ্যাক্টর" কৌশল ব্যবহার করে পৃথিবীর প্রতিরক্ষার জন্য ধেয়ে আসা গ্রহাণুর পথ পরিবর্তন করবে। মিশনের প্রথম পরিক্ষায় নাসার যান লক্ষ্যবস্তুকে ধাক্কা দিয়ে তার পথ পরিবর্তন করতে সক্ষম হয়েছে।

নুজহাত সুবাহ ঐশী
নুজহাত সুবাহ ঐশী
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২২
হালনাগাদ: 27 সেপ্টেম্বর, 2022
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
DART হল গ্রহাণু বিচ্যুতি কৌশল পরীক্ষা করার প্রথম মিশন।NASA/Johns Hopkins APL
শেয়ার

ধারণা করা হয় আজ থেকে সাড়ে ছয় কোটি বছর আগে গ্রাহাণূর আঘাতে পৃথিবীতে থেকে বিদায় নেয় ডাইনোসর। যদি আবার ঘটে এমন তাহলে মানুষ বিলুপ্ত হয়ে যাবে বলার অপেক্ষ্ রাখে না। আমাদের এত সমৃদ্ধ প্রযুক্তি দিয়ে কী কোনোভাবে ছুটে আসা বলকে যেভাবে ক্রিকেট ব্যাট দিয়ে অন্য দিকে পাঠিয়ে দেয়া যায়, তেমনি রকেট দিয়ে ধাক্কা দিয়ে গ্রহাণুকেও অন্য দিকে সরিয়ে দেয়া যায় যাতে পৃথিবীর সাথে ধাক্কা না লাগে?

সেটার একটা অনুশীলন দিল নাসা আজ ২৭শে সেপ্টেম্বর। পৃথিবী থেকে প্রায় ১ কোটি ১০ লাখ কিলোমিটার দূরে একটি গ্রহাণুকে ধাক্কা দিল নাসার DART (Double Asteroid Redirection Test) মিশনের মহাকাশযান। একটি বড় বাসের আকারের বল, ক্রিকেট স্টেডিয়াম আকারের গ্রহাণু Dimorphos (ডাইমরফস) কে ধাক্কা দিল।

ছবিতে DART, Didymos এবং Dimorphos এর মধ্যে আকারের তুলনা দেখানো হয়েছে। আকারের দিক থেকে DART মহাকাশযান একটি বাসের চেয়ে একটু বড়। Dimorphos স্ট্যাচু অফ লিবার্টি এবং গিজার গ্রেট পিরামিডের মধ্যে অবস্থিত। Didymos ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং বুর্জ খলিফার মধ্যে অবস্থিত। ক্রেডিট: NASA/Johns Hopkins APL
ছবিতে DART, Didymos এবং Dimorphos এর মধ্যে আকারের তুলনা দেখানো হয়েছে। আকারের দিক থেকে DART মহাকাশযান একটি বাসের চেয়ে একটু বড়। Dimorphos স্ট্যাচু অফ লিবার্টি এবং গিজার গ্রেট পিরামিডের মধ্যে অবস্থিত। Didymos ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং বুর্জ খলিফার মধ্যে অবস্থিত।
ক্রেডিট: NASA/Johns Hopkins APL

Dimorphos গ্রহাণুর পৃথিবীকে ধাক্কা দেয়ার কোন সম্ভাবনা ছিল না। সেই জন্যই এটাকে বেছে নেয়া হয়েছে এই পরীক্ষার জন্য যাতে করে সেইফ সাইডে থাকা যায়।

একনজরে DART

– উৎক্ষেপণ: ২৪ নভেম্বর বাংলাদেশ সময় দুপুর ১২:২০
– উৎক্ষেপণ সাইট: স্পেস লঞ্চ কমপ্লেক্স ৪ (চার), ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স বেস
– রকেট: স্পেসএক্স ফ্যালকন ৯
– লক্ষ্যবস্তু: Didymos এর মুনলেট Dimorphos
– পৃথিবী থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব: ১ কোটি ১০ লক্ষ কিলোমিটার
– আনুমানিক খরচ: ৩১ কোটি ৩০ লক্ষ মার্কিন ডলার (বাংলাদেশের টাকায় প্রায় তিন হাজার তিন’শ কোটি টাকা)
– DART আঘাত হানার সময়: ২৬ সেপ্টেম্বর, ২০২২

এতে খরচ হয়েছে প্রায় ৩২ কোটি ডলার, বাংলাদেশি টাকায় তিন হাজার তিনশ কোটি টাকা। এত খরচ শুধু একটা পরীক্ষার জন্য কারন এই পরীক্ষার ফেল করার পরিণতি হতে পারে পৃথিবী থেকে মানুষ নিশ্চিহ্ন হয়ে যাওয়া।

IMPACT SUCCESS! Watch from #DARTMIssion’s DRACO Camera, as the vending machine-sized spacecraft successfully collides with asteroid Dimorphos, which is the size of a football stadium and poses no threat to Earth. pic.twitter.com/7bXipPkjWD

— NASA (@NASA) September 26, 2022

DART দলটি এখন পৃথিবী টেলিস্কোপ ব্যবহার করে Dimorphos পর্যবেক্ষণ করবে নিশ্চিত করতে যে DART-এর প্রভাব Didymos চারপাশে গ্রহাণুর কক্ষপথ পরিবর্তন করেছে কী-না। গবেষকরা আশা করেন যে, প্রভাবটি Dimorphos-এর কক্ষপথকে প্রায় ১%, বা প্রায় ১০ মিনিট কমিয়ে দেবে। গ্রহাণুটি কতটা বিচ্যুত ঘটেছে তা সঠিকভাবে পরিমাপ করা পুরো পরীক্ষার প্রাথমিক উদ্দেশ্যগুলির মধ্যে একটি। অংক বলছে কক্ষপথের পরিবর্তন ঘটেছে। ভিজুয়াল করফার্মেশনের জন্য ২ মাস অপেক্ষা করতে হবে।

আজ থেকে মোটামুটি চার বছর পর, ইউরোপীয় মহাকাশ সংস্থার হেরা (Hera) প্রকল্প Didymos এবং Dimorphos; উভয়ের বিশদ জরিপ পরিচালনা করবে, বিশেষ ফোকাস থাকবে DART-এর সংঘর্ষের ফলে তৈরি গর্ত এবং Dimorphos-এর ভরের সুনির্দিষ্ট পরিমাপ।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:National Aeronautics and Space Administration
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ হাবলের তোলা NGC 5495 গ্যালাক্সির নতুন ছবি
পরবর্তী প্রবন্ধ ঘন যোনিরসের মধ্যে শুক্রাণু দল আকারে সামনে আগায়
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?