এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরা
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরা
জ্যোতির্বিজ্ঞান

বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরা

জ্যোতির্বিদ্যার চার্চার জন্য তৈরি বিশ্বের বৃহত্তম ডিজিটাল ক্যামেরাটি একটি গাড়ির চেয়েও লম্বা, এতে ২৬৬৬টি আইফোনের সমান পিক্সেল রয়েছে এবং আগামী দশ বছরে গবেষকদের কোটি কোটি গ্যালাক্সি অধ্যয়ন করতে সাহায্য করবে।

জারা জাইন্ড
জারা জাইন্ড
প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২২
হালনাগাদ: 14 অক্টোবর, 2022
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
বিশ্বের বৃহত্তম ডিজিটাল ক্যামেরা, দি LSST ক্যামেরা।Jacqueline Ramseyer Orrell/SLAC National Accelerator Laboratory
শেয়ার

১.৬৫ মিটার লম্বা, বিশ্বের বৃহত্তম ডিজিটাল ক্যামেরাটি ক্যালিফোর্নিয়ার SLAC ন্যাশনাল অ্যাক্সিলারেটর ল্যাবরেটরিতে উন্মোচন করা হয়েছে।

২০২৪ সালের শেষের দিকে, ক্যমেরাটি চিলির সেরো পাচোনের চূড়ায় ভেরা সি রুবিন অবজারভেটরি (Vera C. Rubin Observatory)-তে ইনস্টল করা হবে। আন্দিজ পর্বতমালায়, এটি লিগ্যাসি সার্ভে অফ স্পেস অ্যান্ড টাইম (LSST) নামে একটি প্রকল্পের অংশ হিসাবে আগামী দশ বছরে প্রায় ২০০০ কোটি গ্যালাক্সির ক্যাটালগ তৈরি করবে। LSST ক্যামেরা প্রতি রাতে যে কয়েক ডজন টেরাবাইট ডেটা সংগ্রহ করবে তা মহাবিশ্ব সম্পর্কে আমাদের জ্ঞানকে অগ্রসর করবে, গবেষকদের রহস্যময় ডার্ক ম্যাটারের প্রকৃতির রহস্য খুলতে এবং গ্যালাক্সিগুলি কীভাবে গঠিত হয় তা আরও ভালভাবে বুঝতে সাহায্য করবে।

LSST ক্যামেরা অন্য যেকোনো ডিজিটাল ক্যামেরার মতো কাজ করে, পার্থক্য শুধ, এটা অনেক বড়। এর ১৮৯ সেন্সর, তারার মতো বস্তু থেকে নির্গত আলো ক্যাপচার করে এবং সেগুলোকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে এবং পরিশেষে ডিজিটাল ছবিতে পরিণত করতে পারবে। প্রতিটি সেন্সর প্রায় ১৬ মিলিমিটার বড় এবং একটি আইফোনের চেয়ে বেশি পিক্সেল প্যাক করে। ক্যামেরাটি মোট ৩.২ গিগাপিক্সেলের যা চাঁদে ধুলোর কণা দেখতে পাবার মতো যথেষ্ট হাই রেজোলিউশনের ছবি তুলবে। এর বৃহত্তম লেন্স, যার ব্যাস ১.৫৭ মিটার, এখন পর্যন্ত তৈরি করা সবচেয়ে বড় লেন্স।

LSST ক্যামেরার প্রজেক্ট ম্যানেজার Vincent Riot বলেন,

“ক্যামেরার সেন্সর স্থাপন করা অত্যন্ত ব্যয়বহুল ছিল এবং যেকোনও ভুলত্রুটি সহজেই তাদের ক্ষতি করতে পারতো, তাই সেগুলিকে একত্রে রাখাটা অনেকটা “কয়েকটি ল্যাম্বরগিনিস মিলিমিটার দূরে-দূলে পার্কিং” করার মতো।”

২০২০ সালে তোলা ছবি। ক্যামেরাটির সেন্সর পরীক্ষা করার জন্য রোমানেস্কো ফুলকপির একটি ক্লোজ-আপ ছবিঅ ক্রেডিট: SLAC National Accelerator Laboratory
২০২০ সালে তোলা ছবি। ক্যামেরাটির সেন্সর পরীক্ষা করার জন্য রোমানেস্কো ফুলকপির একটি ক্লোজ-আপ ছবিঅ
ক্রেডিট: SLAC National Accelerator Laboratory

২০২০ সালে, ক্যামেরায় কোনো লেন্স বা শাটার ইনস্টল করার আগে, SLAC গবেষকরা একটি পিনহোলের মাধ্যমে রোমানেস্কো ফুলকপি সহ বিভিন্ন বস্তুর ছবি তুলে সেন্সরগুলি পরীক্ষা করেছিলেন। এখন যেহেতু সবকিছু লাগানো হয়েছে তাই ক্যামেরাটি পাহাড়ের চূড়ায় উঠানোর আগে পাঁচ মাসের জন্য কঠোরভাবে পরীক্ষা করা হবে যাতে পরে সমস্যা সমাধানে বাঁধা না আসে।

তারপরে এটি একটি চার্টার্ড বোয়িং 747 প্লেনে চিলির সান্তিয়াগোতে নিয়ে যাওয়া হবে। যেখানে এটিকে একটি ট্রেন গাড়িতে স্থানান্তরিত হবে এবং সেরো প্যাচোনের শীর্ষে পাঠানো হবে বসানোর জন্য।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:Legacy Survey of Space and Time (LSST)
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ নাসার DART মিশন সফলভাবে গ্রহাণুর গতিপথ পরিবর্তন করে দিয়েছে
পরবর্তী প্রবন্ধ সংখ্যা গুণ করার অ্যালগরিদম তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে পরাজিত করেছে মানুষ
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?