এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: নেচার জার্নালের ১০ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের বিজ্ঞানী সেলিমুল হক
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > বাংলাদেশ > নেচার জার্নালের ১০ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের বিজ্ঞানী সেলিমুল হক
বাংলাদেশ

নেচার জার্নালের ১০ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের বিজ্ঞানী সেলিমুল হক

বাংলাদেশী বিজ্ঞানী অধ্যাপক সেলিমুল হক ২০২২ সালের Nature জার্নালের প্রকাশিত বেশি আলোচিত ঘটনাগুলোর পেছনে থাকা ১০ বিজ্ঞানীদের কাঙ্ক্ষিত তালিকায় জায়গা করে নিয়েছেন।

ফাইজাহ্ সুলতানা
ফাইজাহ্ সুলতানা
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২২
হালনাগাদ: 15 ডিসেম্বর, 2022
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
2022 United Nations Climate Change Conference  (COP27) সম্মেলনে কথা বলছেন অধ্যাপক ড. সেলিমুল হক।ICCCAD
শেয়ার

ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (ICCCAD)-এর পরিচালক সালিমুল মিসরের শারম-আল-শেখে জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন COP27 এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ওই সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত গরিব দেশগুলোর জন্য আর্থিক সহায়তা দিতে একটি তহবিল গঠন করার বিষয়ে চুক্তিতে সম্মত হয় বিশ্বের দেশগুলো।

বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞান জার্নালগুলির মধ্যে একটি – নেচার দ্বারা প্রস্তুত করা এই তালিকা বুধবার (১৪ ডিসেম্বর, ২০২২) প্রকাশিত হয় যার নাম Nature’s 10.

তালিকাটি সারা বিশ্ব থেকে মোট ১০ জন ব্যক্তিকে বেছে নেয়া হয়, যারা বিজ্ঞানে বিভিন্ন বিষয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা করেছে, বিস্ময়কর আবিষ্কার করতে সাহায্য করেছে এবং এই বছর গুরুত্বপূর্ণ বিষয়গুলির প্রতি মনোযোগ এনেছে।

অন্যান্য যেসকল ব্যক্তিত্ব তাদের কাজের জন্য Nature’s 10 তালিকায় উঠে এসেছে তারা হলেন:

  • জেন রিগবি – জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ উৎক্ষেপণ করতে সাহায্য করায়
  • ইউনলং ‘রিচার্ড’ কাও – কোভিড-১৯ ভাইরাস বিষয়ক
  • স্বিতলানা ক্রাকভস্কা – ইউক্রেনের পক্ষে আইনজীবী
  • ডিমি ওগোইনা – মাঙ্কিপক্স গবেষণা
  • লিসা ম্যাককর্কেল – কোভিড-১৯ নীতির পক্ষে ওকালতি
  • ডায়ানা গ্রিন ফস্টার – গর্ভপাত নিষিদ্ধের প্রভাব অধ্যয়ন করায়
  • আন্তোনিও গুতেরেস – জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করায়
  • মুহম্মদ মহিউদ্দিন – শূকরের হৃদপিন্ড মানুষের দেহে প্রতিস্থাপনের জন্য
  • অ্যালোন্ড্রা নেলসন – মার্কিন যুক্তরাষ্ট্রে বৈজ্ঞানিক নীতি সম্পর্কে অবহিত করায়

সালিমুলের নেতৃত্বে প্রায় ৩০ বছরের আন্দোলনের ফসল ছিল ওই তহবিল গঠন। জলবায়ু পরিবর্তনের কারণে চরমভাবাপন্ন আবহাওয়া ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলো এই তহবিল থেকে সহায়তা পাবে।

জার্নাল কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন দেশে কূটনৈতিক মিশনে বাবা মায়ের চাকরির সুবাদে বিশ্ব ভ্রমণের সুযোগ পেয়েছিলেন সালিমুল। সেখান থেকেই বিজ্ঞানের প্রতি তার অনুরাগ গড়ে ওঠে।

ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে বেড়ে ওঠা সালিমুল পড়ালেখা করেছেন বায়োকেমিস্ট্রি বিষয়ে। ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে পিএইচডি সম্পন্ন করে তিনি বাংলাদেশে ফিরে এসে পরিবেশ নিয়ে কাজ শুরু করেন।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ শনির চাঁদ টাইটানে মেঘের ছবি তুলেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ
পরবর্তী প্রবন্ধ কেন প্রাচীন রোমানদের তৈরি কংক্রিট এত টেকসই ছিল?
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?