এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ভিজে যাবার পর কুকুর কেন তাদের গা ঝাঁকানি দেয়?
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীববিজ্ঞান > ভিজে যাবার পর কুকুর কেন তাদের গা ঝাঁকানি দেয়?
জীববিজ্ঞান

ভিজে যাবার পর কুকুর কেন তাদের গা ঝাঁকানি দেয়?

আরবিনা শেখ
আরবিনা শেখ
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৪
হালনাগাদ: 12 নভেম্বর, 2024
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
স্তন্যপায়ী ত্বকের একটি রিসেপ্টর ঝাঁকি ট্রিগার করার জন্য দায়ী বলে মনে করা হয়।Busybee-CR/Getty Images
শেয়ার

আপনি হতো দেখে থাকবেন, কুকুর কোনোভাবে পানিতে পরে গেলে বা কুকুরে গায়ে পানি পড়লে মুখ কাচুমাচু করে একটা ঝাঁকি দিয়ে পানি বের করে দেয়।

বিজ্ঞানীরা অবশেষে খুঁজে বের করেছেন কেন কুকুর এমন ঝাঁকি দেয়। নতুন এক গবেষণায় দেখা গেছে যে “ঝাঁকি” আসলে স্তন্যপায়ী প্রাণীর ত্বকে থাকা সি-এলটিএমআর (C-LTMR) নামক রিসেপ্টরের কারণে হয়। এই রিসেপ্টরটি বিভিন্ন পশমওয়ালা প্রাণী, যেমন কুকুর, বিড়াল, ইঁদুর — ইত্যাদির মধ্যে থাকে। এদের ঘাড়ের পেছনে পানি বা যেকোনো তরল কিছু পড়লে এ ধরনের ঝাঁকি সৃষ্টি করে।

গত ৭ নভেম্বর, ২০২৪ এ প্রকাশিত হয় গবেষণাপত্রটি। সবগুলো প্রাণিই একই ফিকুয়েন্সি এবং প্যার্টার্নে ঝাঁকি দেয়, সাধারণত ৩টা ঝাঁকি। এর আগে আমরা জানতাম না ঠিক কোন রিসেপ্টর অথবা স্নায়ু এই আচরণের জন্য দায়ী।

নতুন জেনেটিক প্রযুক্তি ব্যাবহার করে ঝাং ও তাঁর দলকে এই ঝাঁকির জন্য দায়ী রিসেপ্টরটি খুঁজে বের করেছেন। প্রথমে, গবেষকরা ইঁদুরে জেনেটিক মিউটেশন ঘটান যাতে ত্বকের রিসেপ্টরের মেকানিক সংকেত বোঝার চ্যানেল বা তাপমাত্রার পরিবর্তন শনাক্তের রিসেপ্টরগুলো বন্ধ হয়ে যায়। তারা দেখলেন, যেসব ইঁদুর তাপমাত্রার পরিবর্তন বুঝতে পারে না, সেগুলো ঘাড়ে তেল বা তরলের ফোঁটা ফেলে দেওয়ার পরও ঝাঁকি দেয়, কিন্তু যেগুলোর মেকানিক্যাল সংকেত বোঝার চ্যানেল নেই, তারা ঝাঁকি দেয় না।

ফলে, ঝাং ও তাঁর দল মেকানিক্যাল রিসেপ্টরগুলোর ওপর মনোযোগ দেন এবং তেল বা তরল ফোঁটা পড়লে তাদের মধ্যে ঘটা কার্যকলাপ পর্যবেক্ষণ করেন। তারা তিনটি রিসেপ্টরের দিকে মনোযোগ দেন, যেগুলো হালকা স্পর্শে প্রতিক্রিয়া দেখায়। এরপর, অপটোজেনেটিক্স নামক প্রযুক্তি ব্যবহার করে নির্দিষ্ট রিসেপ্টরগুলোতে আলোর মাধ্যমে সংকেত প্রেরণ করেন। এই প্রক্রিয়ায়, কোনো তরল ব্যবহার ছাড়াই নির্দিষ্ট স্নায়ুগুলো সক্রিয় করা সম্ভব ছিল।

ফলাফল স্পষ্ট ছিল: যখন গবেষকরা সি-ফাইবার লো-থ্রেশোল্ড মেকানোরিসেপ্টরস (C-LTMR) নামক একটি স্নায়ু সক্রিয় করেন, তখন ইঁদুর এমনভাবে ঝাঁকুনি দেয়, যেন তাদের ওপর হঠাৎ পানি ঢালা হয়েছে। নিশ্চিত হওয়ার জন্য, গবেষকরা সি-এলটিএমআর ছাড়া ইঁদুর তৈরি করেন এবং দেখেন যে তারা সাধারণ ইঁদুরের চেয়ে ৫৮% কম ঝাঁকি দেয়।

সি-এলটিএমআর দীর্ঘদিন ধরেই আমাদের কাছে রহস্যজনক ছিল। ৮০ বছর আগের এক গবেষণায় প্রমাণিত হয়েছিল যে এই রিসেপ্টরগুলো পশুদের মধ্যে শিউরে ওঠার অনুভূতি তৈরি করে, তবে এটি কীভাবে অনুভূত হয়, তা স্পষ্ট ছিল না। মানুষের মধ্যে, এই ধরনের রিসেপ্টর সি-মেকানোরিসেপ্টর (C-mechanoreceptor) হিসেবে পরিচিত, যা ত্বকে মৃদু স্পর্শের সঙ্গে যুক্ত।

সি-এলটিএমআর পশমওয়ালা প্রাণীদের পশমের তলা থেকে সংকেত বহন করে, তাই এই নতুন গবেষণা নির্দেশ করে যে এটি মূলত পরজীবী বা পানি ফোঁটার মতো বিরক্তিকর বস্তুর সংকেত শনাক্তের জন্য বিশেষায়িত, ঝাং বলেন: “মূলত, এটি এক ধরনের প্রতিরোধ ব্যবস্থা, যা পশমে লেগে থাকা সম্ভাব্য ক্ষতিকর বস্তু সরানোর জন্য তৈরি।”

মানুষের ক্ষেত্রে, যাদের ত্বকে পশম নেই, এই ধরনের ঝাঁকির প্রতিক্রিয়া কোনোভাবে বিদ্যমান কি না, তা এখনও অনির্ধারিত। “আমি আগে বলতাম যে মানুষ নিজেদের শুকানোর জন্য তোয়ালে ব্যবহার করে,” ঝাং বলেন। তবে মানুষের ঘাড়ের পেছনে হালকা স্পর্শে যে শিরশির অনুভূতি হয়, সেটি কি ভেজা কুকুরের ঝাঁকির সাথে সম্পর্কিত কিনা, তা এখনো নিশ্চিত নয়।

“এটি কি বাদুড় বা পশমওয়ালা প্রাণীদের বিবর্তনগত ফল কিনা, বোঝা কঠিন,” ঝাং বলেন। “হয়তো তা, হয়তো নয়।”

আরেকটি ধাঁধা রয়ে গেছে: কেন কুকুররা নিজেদের শুকাতে গিয়ে সোজা আপনার কাছেই আসে? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা হয়তো আরও কঠিন হবে।

———

C-LTMRs evoke wet dog shakes via the spinoparabrachial pathway. Science (2024).
DOI:10.1126/science.adq8834

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ প্রথমবারের মতো প্রাণী কোষে সফল সালোকসংশ্লেষণ!
পরবর্তী প্রবন্ধ সরাসরি জৈব প্রক্রিয়া দেখার অনুবীক্ষণ যন্ত্ৰ
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?