গবেষকরা এক ধরনের নতুন মাইক্রোস্কোপ টেকনিক ডেভেলপ করেছেন, যা দিয়ে লাইভ বায়োলজিক্যাল প্রসেস অত্যন্ত সূক্ষ্মভাবে দেখা যায়! এই মাইক্রোস্কোপের মাধ্যমে তারা চলমান প্রোটিন কমপ্লেক্সও দেখতে পেরেছেন। এই পদ্ধতি ব্যবহার করে কীভাবে ধমনীতে ক্যালসিয়াম জমে শক্ত হয়ে যায়, তা পর্যবেক্ষণ করছেন।
আগে সূক্ষ্মভাবে দেখতে হলে সেটাকে ফ্রিজ করে নিতে হতো। আবান লাইভ বায়োলজিক্যাল প্রসেস দেখতে গেলে সেটা থাকতো অস্পষ্ট। নতুন এই টেকনিক ব্যবহারে করে দুই সুবিধা একসাথে পাওয়া সম্ভব।
এখন কথা হচ্ছে তারা কীভাবে এটা অ্যাচিভ করো? মূলত প্রথমে তারা ইলেকট্রন মাইক্রোস্কোপের রশ্মি যাতে স্যাম্পলকে নষ্ট না করতে না পারে সেজন্য গ্রাফিন ব্যবহার করেছে। এরপর স্যাম্পলকে ফ্রিজ করে আলোক মাইক্রোস্কোপে নিচে রেখে নির্দিষ্ট স্থান সিলেক্ট করেছেন। এরপর সেটাকে ইলেকট্রন মাইক্রোস্কোপে রেখেছেন। এতে আবার আনফ্রিজ হলে লাইভ বায়োলজিক্যাল প্রসেস ডিরেক্ট অবজার্ভ করেছেন।
এই পদ্ধতিতে গবেষকরা দেখতে পেয়েছেন যে, ক্যালসিয়াম কণাগুলি রক্তে জমা হতে শুরু করে, যা ধমনী ও হৃদপিণ্ডের ভালভ শক্ত করে ফেলে। গবেষকরা ২০২৫ সালে এই প্রযুক্তি ব্যবহার করে “হার্ট ভালভ অন এ চিপ” তৈরি করতে চান, যাতে ক্যালসিফিকেশন প্রক্রিয়াটি আরও ভালোভাবে বোঝা ও এর চিকিৎসা বের করা সম্ভব হয়।
———
A Cryo‐to‐Liquid Phase Correlative Light Electron Microscopy Workflow for the Visualization of Biological Processes in Graphene Liquid Cells. Advanced Functional Materials, (2024).
DOI: 10.1002/adfm.202416938
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।


