এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: প্রশান্ত মহাসাগরে আবিষ্কৃত রঙিন ডার্টফিশের নতুন প্রজাতি
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রাণী > প্রশান্ত মহাসাগরে আবিষ্কৃত রঙিন ডার্টফিশের নতুন প্রজাতি
প্রাণী

প্রশান্ত মহাসাগরে আবিষ্কৃত রঙিন ডার্টফিশের নতুন প্রজাতি

অস্ট্রেলিয়ান মিউজিয়াম রিসার্চ ইনস্টিটিউট, ইউনিভার্সিটি অফ সিডনি এবং মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারি অফ দ্য নর্দার্ন টেরিটরি-র বিজ্ঞানীরা পশ্চিম ও মধ্য প্রশান্ত মহাসাগরের সংগ্রহ করা নমুনা  থেকে Nemateleotris গণের একটি নতুন প্রজাতির মাছের খোঁজ পেয়েছেন।

ফাইজাহ্ সুলতানা
ফাইজাহ্ সুলতানা
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৩
হালনাগাদ: 30 মার্চ, 2023
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
পালাউয়ের সিয়াস টানেল থেকে প্রাপ্ত ল্যাভেন্ডার-ব্লাশড ডার্টফিশ (Nemateleotris lavandula)-এর ছবি।Kai Tea, Helen Larson
শেয়ার

Nemateleotris হল অস্থিযুক্ত মাছ Gobiidae বা gobies পরিবারের অন্তর্গত ডার্টফিশের একটি ছোট গণ। এখন পর্যন্ত এই গণের ৫টি প্রজাতি আবিষ্কৃত হয়েছে।

এই গণের সদস্যরা ছোট (বরোজোর ৭ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে), উজ্জ্বল রঙের, চাপা এবং দেখতে লম্বাটে হয়। এদের একটি লম্বা পেনান্টের মতো পৃষ্ঠীয় পাখনা রয়েছে যা তারা চলার সময় সামনে পিছনে ঝাঁকাতে থাকে।

এদের সাধারণত ৬-১০০ মিটার গভীরতায় প্রবাল প্রাচীরের কাছাকাছি বা সাবস্ট্রেটের কাছাকাছি ঘোরাফেরা করতে দেখা যায়, বিশেষত বালির চ্যানেল এবং আলগা প্রবাল ধ্বংসস্তুপে পরিপূর্ণ এলাকায়। এদের খাদ্য প্রাথমিকভাবে প্লাঙ্কটন এবং অন্যান্য ছোট অমেরুদণ্ডী প্রাণী।

এগুলি হয় এককভাবে অথবা জোড়ায় দেখা যায়। তবে কিশোর বয়সে এদের কখনও কখনও ছোট দলে একই আকারের অনান্য মাছেদের সাথে দেখা যায়।

চমকে উঠলে বাপ বিপদ দেখলে এরা দ্রুত ছোট গর্ত বা ফাটলে ঢুকে পড়ে, কয়েক মিনিট পরে যখন বিপদ কেটে যায় তখন তারা বের হয়। এই দ্রুত ‘খপ’ করে ঢুকে যাবার জন্যই এ ধরণের মাছদের নাম ডার্ট (dart) ফিস হয়েছে।

Nemateleotris lavandula নামের নতুন প্রজাতিটি অগুলুপেলু রিফ, পালাউ থেকে প্রাপ্ত হলোটাইপের ভিত্তিতে এবং ফিজি, গুয়াম, জাপান এবং মার্শাল সহ পশ্চিম ও মধ্য প্রশান্ত মহাসাগরের বারোটি প্যারাটাইপের ভিত্তিতে বর্ণনা করা হয়েছে।

আগে নতুন প্রজাতিটিকে হেলফ্রিচের ডার্টফিশ (Nemateleotris helfrichi) মনে করা হতো, কিন্তু আণবিক বিশ্লেষণ উভয় প্রজাতির মধ্যে ১% পার্থক্য প্রকাশ করে। এছাড়া মরফোমেট্রিক মেজারমেন্টস, জীবনচক্র এবং সংরক্ষিত রঙের বিবরণেও বেশ পার্থক্য রয়েছে।

Nemateleotris lavandula দৈর্ঘ্যে ৫ সেমি এবং ল্যাভেন্ডার থেকে লিলাক বডি রয়েছে, যা ক্রমশ পুচ্ছের দিকে ফ্যাকাশে রঙের। প্রজাতিটি পশ্চিম ও মধ্য প্রশান্ত মহাসাগরের বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত।

নতুন এই প্রজাতিটি গবেষকরা Raffles Bulletin of Zoology জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র বর্ণনা করেন।

———

Synopsis of the ptereleotrine goby genus Nemateleotris, with description of a new species from the western and central Pacific Ocean (Teleostei: Gobiidae). Raffles Bulletin of Zoology 71: 248-266 (2022)

DOI: 10.26107/RBZ-2023-0019

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ প্রাণঘাতী সংক্রমণ থেকে আমাদেরকে বাঁচাতে পারে কুমির
পরবর্তী প্রবন্ধ বিজ্ঞানীরা ভাইরাস প্রতিরোধী জীব তৈরি করেছেন
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?