এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: চীনা গবেষকরা নতুন এক করোনাভাইরাস শনাক্ত করেছেন
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > ভাইরাস > চীনা গবেষকরা নতুন এক করোনাভাইরাস শনাক্ত করেছেন
ভাইরাস

চীনা গবেষকরা নতুন এক করোনাভাইরাস শনাক্ত করেছেন

একদল চীনা গবেষকরা বাদুড়ের মধ্যে নতুন একধরনের করোনাভাইরাস শনাক্ত করেছেন যা মানুষ দেহে প্রবেশ করতে সক্ষম। HKU5-CoV নামের নতুন এই ভাইরাসটি কোভিড-১৯ ভাইরাসের মতো অতটা ঝুঁকিপূর্ণ নয় বলে গবেষকরা জানিয়েছেন।

জারা জাইন্ড
জারা জাইন্ড
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
হালনাগাদ: 23 ফেব্রুয়ারি, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
উহান ভাইরোলজি ইনস্টিটিউটHector Retamal/AFP/Getty Images
শেয়ার

চীনের উহান ভাইরোলজি ইনস্টিটিউট (Wuhan Institute of Virology)-এর গবেষকরা বাদুড়ের মধ্যে একটি নতুন করোনাভাইরাস শনাক্ত করেছেন, যা মানুষের কোষে প্রবেশ করতে সম্ভব। এটি কোভিড-১৯-এর জন্য দায়ী ভাইরাস SARS-CoV-2-এর মতো একই প্রক্রিয়া ব্যবহার করে মানবদেহে প্রবেশ করতে পারে। তবে গবেষকরা বলছেন, এই নতুন ভাইরাসটি অতীতের মহামারি সৃষ্টিকারী ভাইরাসের তুলনায় কম ক্ষতিকর।

নতুন এই ভাইরাস বিষয়ক গবেষণা পত্রটি Cell জার্নালে গত ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ এ প্রকাশিত হয়েছে।

বিগত পাঁচ বছরে ACE2 নামের একটি এনজাইম বিশ্বব্যাপী বেশ পরিচিতি লাভ করেছে করোনাভাইরাসের কারণে। এনজাইমটি SARS-CoV-2 ভাইরাসের জন্য একটি প্রবেশদ্বার হিসেবে কাজ করে। ২০০৬ সালে, HKU5-CoV নামে একটি করোনাভাইরাস বাদুড়ের মধ্যে শনাক্ত করা হয়, যা শুধুমাত্র বাদুড়ের ACE2 ব্যবহার করে সংক্রমিত হতে পারত, মানুষের জন্য কোনো ঝুঁকি তৈরি করত না।

কিন্তু এবার গবেষকরা জাপানি গৃহস্থালির বাদুড় থেকে সংগৃহীত নমুনা বিশ্লেষণ করে HKU5-CoV-এর একটি নতুন ভার্সন আবিষ্কার করেছেন, যা মানুষের ACE2 এনজাইমের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম।

এই নতুন ভাইরাস, HKU5-CoV-2, শুধু মানুষের ACE2 নয়, বরং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর ACE2 এর সাথেও সংযুক্ত হতে পারে। এর অর্থ, এটি প্রাণী থেকে প্রাণীতে ছড়িয়ে পড়তে পারে। গবেষকরা খামারে পালন করা মিঙ্ক (একটি ছোট স্তন্যপায়ী প্রাণী) এর মধ্যেও এই ধরনের ভাইরাস খুঁজে পেয়েছেন।

এখন প্রশ্ন হলো এই ভাইরাস মানুষের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? গবেষকরা HKU5-CoV-2 ভাইরাসের সংক্রমণের সক্ষমতা পরীক্ষা করতে এটাকে একটি ল্যাবে মানব কোষে প্রয়োগ করেন। দেখা যায়, ACE2 প্রোটিন বহনকারী কোষগুলিতে ভাইরাসটি সহজেই প্রবেশ করতে পারে, তবে ACE2 অনুপস্থিত কোষে এটি প্রবেশ করতে পারে না। এর অর্থ, এই ভাইরাসটি SARS-CoV-2-এর মতোই ACE2 ব্যবহার করে মানব কোষে প্রবেশ করে।

মানব শ্বাসযন্ত্র ও পরিপাকতন্ত্রের মডেলে পরীক্ষা করে দেখা গেছে যে ভাইরাসটি এসব অঙ্গের কোষে বংশবৃদ্ধি করতে পারে। তবে গবেষকরা বলেছেন, এই ভাইরাসের মানব ACE2-এ সংযুক্ত হওয়ার ক্ষমতা SARS-CoV-2-এর তুলনায় অনেক কম, যা এটিকে মহামারি সৃষ্টি করার জন্য কম ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

ভালো খবর হলো, পরীক্ষাগারে গবেষকরা HKU5-CoV-2 নিস্ক্রিয় করতে সক্ষম এমন কয়েকটি মনোক্লোনাল অ্যান্টিবডি চিহ্নিত করেছেন। এছাড়া, রেমডেসিভির ও নিরমাট্রেলভিরের মতো অ্যান্টিভাইরাল ওষুধও ভাইরাসটির বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়েছে।

এই নতুন করোনাভাইরাস নিয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে, তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই। গবেষকরা বলছেন, HKU5-CoV-2-এর মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম। তবুও, ভবিষ্যতে এই ভাইরাসের আরও গবেষণা করা দরকার যাতে এটি কোনো বড় বিপদের কারণ না হয়ে ওঠে।

———

Bat-infecting merbecovirus HKU5-CoV lineage 2 can use human ACE2 as a cell entry receptor. Cell (2025).
DOI: 10.1016/j.cell.2025.01.042

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ জ্যোতির্বিজ্ঞানীরা আবিষ্কার করলেন সবচেয়ে দূরবর্তী ব্লেজার
পরবর্তী প্রবন্ধ কোয়ান্টাম কম্পিউটিং এ বড় সাফল্য: মাইক্রোসফট টিমের নতুন উদ্ভাবন
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?