এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: কোয়ান্টাম নেটওয়ার্কের জন্য বিশ্বের প্রথম অপারেটিং সিস্টেম
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রযুক্তি > কোয়ান্টাম কম্পিউটিং > কোয়ান্টাম নেটওয়ার্কের জন্য বিশ্বের প্রথম অপারেটিং সিস্টেম
কোয়ান্টাম কম্পিউটিংপদার্থবিজ্ঞানপ্রযুক্তি

কোয়ান্টাম নেটওয়ার্কের জন্য বিশ্বের প্রথম অপারেটিং সিস্টেম

গবেষকরা QNodeOS নামের কোয়ান্টাম নেটওয়ার্কের জন্য ডিজাইন করা প্রথম অপারেটিং সিস্টেম তৈরির ঘোষণা দিয়েছেন। এই গবেষণা কোয়ান্টাম নেটওয়ার্কিং কে তাত্ত্বিক ধারণা থেকে একটি বাস্তবিক প্রযুক্তিতে রূপান্তরিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে যাচ্ছে, যা ভবিষ্যতের ইন্টারনেটকে বিপ্লব ঘটাতে পারে।

ফাইজাহ্ সুলতানা
ফাইজাহ্ সুলতানা
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৫
হালনাগাদ: 14 মার্চ, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
QNodeOS হল এমন একটি অপারেটিং সিস্টেম যা বিভিন্ন ধরনের কোয়ান্টাম কম্পিউটারকে সংযুক্ত করে একটি কোয়ান্টাম নেটওয়ার্ক তৈরি করতে পারে।QuTech
শেয়ার

কোয়ান্টাম ইন্টারনেট অ্যালায়েন্স (QIA)-এর গবেষকরা কোয়ান্টাম নেটওয়ার্কের জন্য প্রথম অপারেটিং সিস্টেম তৈরি করেছেন, যার নাম QNodeOS। এই অগ্রগতি কোয়ান্টাম নেটওয়ার্কের থিয়োরিটিক্যাল ধারণা থেকে বাস্তব প্রযুক্তির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নির্দেশ করে।

গবেষকরা বলেছেন, “ভবিষ্যতের কোয়ান্টাম নেটওয়ার্কের লক্ষ্য হলো এমন নতুন ইন্টারনেট অ্যাপ্লিকেশন সক্ষম করা, যা শুধুমাত্র ক্লাসিক্যাল যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সম্ভব নয়।”

QNodeOS কোয়ান্টাম নেটওয়ার্ক পরিচালনার জটিল চ্যালেঞ্জগুলোর সমাধান করে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ডেভেলপাররা সহজেই বিভিন্ন হার্ডওয়্যার প্ল্যাটফর্মে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন।

এই সিস্টেমটি নেটওয়ার্কিং হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সংযোগ স্থাপন করে, ঠিক যেমন উইন্ডোজ বা অ্যান্ড্রয়েডের মতো প্রচলিত অপারেটিং সিস্টেম কাজ করে।

“আমাদের গবেষণার লক্ষ্য কোয়ান্টাম নেটওয়ার্ক প্রযুক্তিকে সবার জন্য উন্মুক্ত করা। QNodeOS-এর মাধ্যমে আমরা বিশাল এক অগ্রগতি অর্জন করেছি। প্রথমবারের মতো কোয়ান্টাম নেটওয়ার্কে সহজেই প্রোগ্রাম তৈরি ও চালানো সম্ভব হচ্ছে। আমাদের কাজ নতুনভাবে কোয়ান্টাম কম্পিউটার সায়েন্স গবেষণার ক্ষেত্র উন্মোচন করেছে।”, বলেন অধ্যাপক স্টেফানি ওয়েহনার।

আগের সিস্টেমগুলোর মতো নির্দিষ্ট হার্ডওয়্যার-কেন্দ্রিক কোডিংয়ের প্রয়োজন না থাকায় QNodeOS সম্পূর্ণ প্রোগ্রামযোগ্য। এর ফলে এটি উচ্চ-স্তরের অ্যাপ্লিকেশন চালাতে পারে, যা নেটওয়ার্কে কোয়ান্টাম প্রসেসর পরিচালনা করা সহজ করে, হার্ডওয়্যার ব্যবস্থার উপর নির্ভর না করেই।

“এমন একটি আর্কিটেকচার, যা আগে কখনো তৈরি করা হয়নি, এটি ডেভেলপারদের হার্ডওয়্যারের পরিবর্তে অ্যাপ্লিকেশন লজিকের ওপর মনোযোগ দিতে সাহায্য করবে,” বলেন বার্ট ভ্যান ডের ভেখট, QuTech-এর একজন পিএইচডি গবেষক।

এই সিস্টেমের অ্যাডাপ্ট করার ক্ষমতা দুই ধরনের ভিন্ন কোয়ান্টাম প্রসেসরের সঙ্গে সফলভাবে সংযোগ স্থাপনের মাধ্যমে প্রদর্শিত হয়েছে।

কোয়ান্টাম নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনগুলোর নিজস্ব চ্যালেঞ্জ রয়েছে, যা কোয়ান্টাম কম্পিউটারের অ্যাপ্লিকেশনগুলোর থেকে ভিন্ন। এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে স্বতন্ত্র প্রোগ্রামগুলোর মধ্যে নেটওয়ার্কের বিভিন্ন নোডে মেসেজ এবং কোয়ান্টাম এন্ট্যাংলমেন্টের মাধ্যমে সমন্বয় প্রয়োজন হয়। QNodeOS সফলভাবে এই জটিল বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন করেছে। QNodeOS কোয়ান্টাম নেটওয়ার্ক গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

বিশ্বজুড়ে বিজ্ঞানীরা কোয়ান্টাম ইন্টারনেট বাস্তবায়নের জন্য কাজ করছেন। সম্প্রতি, মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা প্রথমবারের মতো একটি বাণিজ্যিক নেটওয়ার্কের মাধ্যমে কোয়ান্টাম এন্ট্যাংলড সংকেত সফলভাবে স্থানান্তর করেছেন।

এর আগে, নেদারল্যান্ডস, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের তিনটি পৃথক গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা স্বাধীনভাবে গবেষণা চালিয়ে দেখিয়েছেন যে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে দীর্ঘ দূরত্বে কোয়ান্টাম বিট (কিউবিট) পাঠানো সম্ভব। এক গবেষণায় বিজ্ঞানীরা ৩৫ কিলোমিটার দূরত্ব পর্যন্ত কিউবিট প্রেরণ করতে সক্ষম হয়েছিলেন।

QIA-এর গবেষকরা বিশ্বাস করেন যে তাদের নতুন আবিষ্কার এই বৈশ্বিক প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যাবে।

–––

An operating system for executing applications on quantum network nodes. Nature (2025).
DOI: 10.1038/s41586-025-08704-w

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ বিজ্ঞানীরা নতুন ভারী-ধাতব অণু ‘বার্কেলোসিন’ আবিষ্কার করেছেন
পরবর্তী প্রবন্ধ চীনের তৈরি সুপারকন্ডাক্টিং কোয়ান্টাম প্রসেসর জুচংঝি ৩.০ উন্মোচন!
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?