এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: মাটির গভীরে নতুন অজানা অণুজীব আবিষ্কার করলেন বিজ্ঞানীরা
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীববিজ্ঞান > অণুজীববিজ্ঞান > মাটির গভীরে নতুন অজানা অণুজীব আবিষ্কার করলেন বিজ্ঞানীরা
অণুজীববিজ্ঞান

মাটির গভীরে নতুন অজানা অণুজীব আবিষ্কার করলেন বিজ্ঞানীরা

বিজ্ঞানীরা পৃথিবীর গভীর মাটির স্তরে CSP1-3 নামে এক নতুন ও প্রভাবশালী অণুজীব ফাইলাম আবিষ্কার করেছেন, যা পানির দূষণ অপসারণে সাহায্য করে। এই অণুজীবেরা বহু বছর ধরে অভিযোজনের মাধ্যমে পুষ্টিহীন পরিবেশে সক্রিয়ভাবে বেঁচে আছে।

ইসরাত জাহান
ইসরাত জাহান
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৫
হালনাগাদ: 10 এপ্রিল, 2025
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
এই ছবিতে দেখা যাচ্ছে পৃথিবীর "ক্রিটিক্যাল জোন", যা গাছের চূড়া থেকে শুরু করে মাটির প্রায় ৭০০ ফুট গভীর পর্যন্ত বিস্তৃত। ছবিতে এই জোন জুড়ে বসবাসকারী অণুজীবদেরও দেখানো হয়েছে। এই অঞ্চল পৃথিবীর অধিকাংশ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি মাটি গঠন, পানি ও পুষ্টি উপাদান চক্রের মতো মৌলিক প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে, যা খাদ্য উৎপাদন, পানির মান এবং পরিবেশগত স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক।Michigan State University
শেয়ার

বিজ্ঞানীরা পৃথিবীর “ক্রিটিক্যাল জোন”-এর গভীর মাটির স্তরে একটি সম্পূর্ণ নতুন ধরনের অণুজীবের পর্ব (Phylum) আবিষ্কার করেছেন। এই অঞ্চলটি মাটির এমন এক গভীর স্তর, যা পানির গুণগত মান পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভূগর্ভস্থ পানি, যেটি পরবর্তীতে পানযোগ্য পানিতে রূপান্তরিত হয়, এই অণুজীবদের বাসস্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং তারা সেই পানিতে থাকা দূষণকারী উপাদানগুলো ভক্ষণ করে পরিষ্কার করে। এ সংক্রান্ত গবেষণাপত্রটি Proceedings of the National Academy of Sciences জার্নালে প্রকাশিত হয়েছে।

চিত্রশিল্পী ও বিজ্ঞানী লিওনার্দো দা ভিঞ্চি একবার বলেছিলেন, “আমরা আকাশের নক্ষত্রদের চলাচল সম্পর্কে যতটা জানি, তার চেয়ে মাটির নিচে কী আছে, তা কম জানি।” মিশিগান স্টেট ইউনিভার্সিটির জীবাণুবিজ্ঞানী জেমস টাইডজি এই কথার সঙ্গে একমত। তবে তিনি এই সীমাবদ্ধতা দূর করার লক্ষ্যেই কাজ করছেন, বিশেষ করে পৃথিবীর “ক্রিটিক্যাল জোন” নিয়ে, যেটিকে তিনি পৃথিবীর “জীবন্ত চামড়া”র অংশ হিসেবে বর্ণনা করেন।

“ক্রিটিক্যাল জোন গাছের চূড়া থেকে শুরু করে মাটির প্রায় ৭০০ ফুট গভীর পর্যন্ত বিস্তৃত,” বলেন টাইডজি। “এই অঞ্চল পৃথিবীর অধিকাংশ জীবনের সহায়ক, কারণ এটি মাটি গঠন, পানি ও পুষ্টি উপাদানের চক্র নিয়ন্ত্রণ করে—যা খাদ্য উৎপাদন, পানির মান ও বাস্তুসংস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এর গভীর অংশটি এখনও অনেকটাই অনাবিষ্কৃত।”

গভীর মাটির স্তরে কী পেলেন গবেষকেরা?

গবেষকরা এক বিশাল, অজানা অণুজীবীয় জগতে একটি সম্পূর্ণ নতুন ফাইলাম শনাক্ত করেছেন, যার নাম CSP1-3।

এই নতুন ফাইলামটি আইওয়া ও চীনের মাটির ৭০ ফুট গভীর থেকে সংগৃহীত নমুনায় পাওয়া গেছে। কেন এই দুটি অঞ্চল? কারণ এই দুই জায়গার মাটির গঠন তুলনায়মূলক বেশ গভীর এবং দেখতে সিমিলার, এবং গবেষকেরা জানতে চেয়েছিলেন এই অণুজীব শুধুমাত্র একটি নির্দিষ্ট অঞ্চলে নাকি আরও বিস্তৃতভাবে ছড়িয়ে আছে।

গভীর মাটি থেকে পাওয়া এই অনুজীবদের DNA বিশ্লেষণে দেখা গেছে CSP1-3 এর পূর্বপুরুষরা বহু মিলিয়ন বছর আগে গরম প্রস্রবণ ও মিঠা পানির পরিবেশে বসবাস করত। পরে তারা অন্তত একবার পরিবেশ বদল করে প্রথমে উপরিভাগের মাটিতে এবং পরে ক্রমে গভীর মাটিতে বসতি গড়ে তোলে।

টাইডজি আরও বলেন, এই অণুজীবগুলো আসলে সক্রিয়। অনেকেই ভাবতে পারেন এরা নিশ্চয়ই নিষ্ক্রিয় স্পোরের মতো। কিন্তু আমরা DNA বিশ্লেষণ করে দেখেছি, এরা ধীরে হলেও সক্রিয়ভাবে বৃদ্ধি পাচ্ছে।

আরও চমকপ্রদ ব্যাপার হলো, এরা মাটির নিচে বেশ প্রভাবশালী। কিছু ক্ষেত্রে তারা মাটির জৈব সমাজের ৫০% বা তার বেশি অংশ জুড়ে রয়েছে, যা উপরিভাগের মাটিতে কখনও দেখা যায় না।

এই অণুজীব কীভাবে পানি পরিশোধন করে?

মাটি হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক পানি পরিশোধক। যখন পানি মাটির মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন ফিজিক্যাল, রাসায়নিক ও জীববৈজ্ঞানিক প্রক্রিয়ায় তা পরিষ্কার হয়। উপরিভাগের মাটি, যেখানে গাছের মূল থাকে, তার ভলিউম কম এবং বৃষ্টির পানি দ্রুত তা অতিক্রম করে যায়। কিন্তু গভীর মাটির পরিমাণ বেশি, এবং এখানেই CSP1-3 কাজ করে। উপরিভাগ থেকে নেমে আসা কার্বন ও নাইট্রোজেন ব্যবহার করে তারা পানিকে আরও বিশুদ্ধ করে তোলে।

এরপর কী?

গবেষকরা এসব অণুজীবকে ল্যাবরেটরিতে চাষ করতে চান। যদি তা সম্ভব হয়, তবে তাদের অদ্বিতীয় শারীরবৃত্তীয় গঠন সম্পর্কে আরও জানা যাবে, যা তাদের এই চ্যালেঞ্জিং পরিবেশে টিকে থাকতে সাহায্য করে। তবে এটি মোটেই সহজ কাজ নয়। অধিকাংশ অণুজীব চাষযোগ্য নয়, কারণ তাদের বাসস্থান অনুকরণ করা কঠিন।

উদাহরণ হিসেবে, CSP1-3 এর পূর্বপুরুষরা যেহেতু গরম প্রস্রবণে বাস করত, তাই টাইডজির ল্যাব চেষ্টা করছে বেশি তাপমাত্রায় তাদের চাষ করতে।

CSP1-3-এর শারীরবৃত্তীয় গঠন ও রাসায়নিক প্রক্রিয়া একেবারে আলাদা। তাই তাদের মধ্যে এমন কিছু জিন থাকতে পারে যেগুলো আমাদের জন্য অন্যভাবে উপযোগী হতে পারে। যেমন, তারা হয়তো কঠিন দূষণকারী পদার্থ ভাঙতে সক্ষম। যদি সেটা জানা যায়, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় পরিবেশগত সমস্যাগুলোর একটি সমাধানে এগিয়ে যেতে পারব।

———

Diversification, niche adaptation, and evolution of a candidate phylum thriving in the deep Critical Zone, Proceedings of the National Academy of Sciences (2025).
DOI: 10.1073/pnas.2424463122

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ নাসার আর্টেমিস অ্যাকর্ডসে বাংলাদেশের স্বাগতম
পরবর্তী প্রবন্ধ ছয় প্রজাতির নরবানরের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচন
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?