এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ফিনিক্স এ-তে থাকা মহাবিশ্বের সবচেয়ে বড় ব্ল্যাকহোল?
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > ফিনিক্স এ-তে থাকা মহাবিশ্বের সবচেয়ে বড় ব্ল্যাকহোল?
জ্যোতির্বিজ্ঞান

ফিনিক্স এ-তে থাকা মহাবিশ্বের সবচেয়ে বড় ব্ল্যাকহোল?

ফিনিক্স এ* (Phoenix A*) আল্ট্রা সুপারম্যাসিভ ব্ল্যাকহোল, ফিনিক্স ক্লাস্টারের কেন্দ্রে অবস্থিত, যার ভর সূর্যের তুলনায় আনুমানিক ১০০ বিলিয়ন গুণ এবং ব্যাস প্রায় ৫৯০ বিলিয়ন কিলোমিটার। তবে এর ভর ও আকার নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক রয়েছে, এবং এটি বর্তমান প্রযুক্তির পর্যবেক্ষণ সীমার বাইরে।

সিরাজুর রহমান
সিরাজুর রহমান
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৫
হালনাগাদ: 14 এপ্রিল, 2025
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
ফিনিক্স ক্লাস্টারের এই ছবিটি নাসার হাবল স্পেস টেলিস্কোপ, চন্দ্রা এক্স-রে অবজারভেটরি এবং ভেরি লার্জ অ্যারে (VLA) রেডিও টেলিস্কোপের তথ্য মিলিয়ে তৈরি করা হয়েছে। ছবিটিতে দেখা যায়, কেন্দ্রস্থলে থাকা আল্ট্রা সুপারম্যাসিভ ব্ল্যাকহোল তার চারপাশে বিপুল পরিমাণ নক্ষত্রের জন্মকে বাধাগ্রস্ত না করে বরং তরান্বিত করছে।NASA/CXC/NRAO/ESA/Michael McDonald (MIT)/Joseph DePasquale (STScI)
শেয়ার

আমাদের অতি চিরচেনা মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে থাকা সুপার ম্যাসিভ ব্ল্যাকহোল হচ্ছে সাগিটেরিয়াস-এ* (Sagittarius A*) ব্ল্যাক হোল। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী, যার ভর অবিশ্বাস্যভাবে সূর্যের তুলনায় আনুমানিক ৪২,৯৭,০০০ গুণ বেশি হতে পারে। তবে এটি মহাবিশ্বের সবচেয়ে বিশাল আকারের এবং অতি ভরসম্পন্ন একমাত্র ব্ল্যাকহোল নয়। এর অপেক্ষা কয়েক হাজার গুণ অধিক ভরসম্পন্ন এবং ধ্বংসাত্মক ব্ল্যাকহোল হয়তো লুকিয়ে রয়েছে এই সুবিশাল মহাবিশ্বে।

তবে বিজ্ঞানীরা অতি সাম্প্রতিক সময়ে উচ্চ প্রযুক্তির ইভেন্ট হরাইজন টেলিস্কোপ (ইএইচটি) স্পেস টেলিস্কোপ ব্যবহার করে একটি অত্যন্ত শক্তিশালী আল্ট্রা সুপার ম্যাসিভ ব্ল্যাকহোলের অস্তিত্ব শনাক্ত করেছেন। যার অবিশ্বাস্য আকার ও ভর মহাকাশ বিজ্ঞান এক ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ফিনিক্স-এ* আল্ট্রা সুপার ম্যাসিভ ব্ল্যাকহোল। তাদের অনুমান মতে, এর ভর হতে পারে আমাদের সূর্যের তুলনায় আনুমানিক ১০,০০০,০০০,০০০ গুণ (১০০ বিলিয়ন) বেশি।

ফিনিক্স এ* (Phoenix A*) আল্ট্রা সুপার ম্যাসিভ ব্ল্যাকহোল বর্তমানে আমাদের সোলার সিস্টেম থেকে ৫.৮ বিলিয়ন আলোকবর্ষ দূরত্বে ফিনিক্স ক্লাস্টার গ্রুপের ফিনিক্স (Phoenix A) তে অবস্থান করছে এবং এর ব্যাস বা ডায়ামিটার হতে পারে আনুমানিক ৫৯০ বিলিয়ন কিলোমিটার। মূলত ফিনিক্স ক্লাস্টার গ্রুপের কেন্দ্রীয় গ্যালাক্সি হল ফিনিক্স এ। এটব একটি উপবৃত্তাকার গ্যালাক্সি যার কেন্দ্রে একটি আল্ট্রা সুপারম্যাসিভ ব্ল্যাকহোল!”ফিনিক্স-এ*” থাকতে পারে।

আসলে ফিনিক্স ক্লাস্টার (SPT-CL J2344-4243) হল একটি বিশাল আকারের এবং আবেল শ্রেণীর টাইপ I গ্যালাক্সি ক্লাস্টার যা ফিনিক্সের দক্ষিণ নক্ষত্রপুঞ্জে অবস্থিত । এটি প্রাথমিকভাবে গত ২০১০ সালে সাউথ পোল টেলিস্কোপ (South Pole Telescope)-এর সহযোগিতায় সুনিয়েভ-জেলডোভিচ ইফেক্ট (SZ effect) ব্যবহার করে দক্ষিণ আকাশের শনাক্ত করা হয়। এটি মহাবিশ্বে পরিচিত সবচেয়ে বৃহৎ গ্যালাক্সি ক্লাস্টারগুলির মধ্যে একটি।

এটি এখনো পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে উজ্জ্বল এক্স-রে ক্লাস্টার, যা অন্য যে কোনো পরিচিত বৃহৎ ক্লাস্টারের চেয়ে বেশি এক্স-রে উৎপন্ন করে। এটি পৃথিবী থেকে ৮.৬১ বিলিয়ন আলোকবর্ষ (২.৬৪ গিগাপারসেক) দূরত্বে অবস্থিত। এতে প্রায় ৪২টি লোকাল গ্যালাক্সি চিহ্নিত করা হয়েছে। যদিও ফনিক্স-এ ক্লাস্টারে আনুমানিক ১ হাজারের অধিক গ্যালাক্সি থাকতে পারে বলে মনে করেন বিজ্ঞানীরা।

এখানে উল্লেখ্য যে, ফনিক্স-এ* আল্ট্রা সুপার ম্যাসিভ ব্ল্যাকহোল সংক্রান্ত প্রাপ্ত তথ্য উপাত্ত বিজ্ঞানীদের একটি পর্যবেক্ষণ ও গবেষণামূলক প্রেডিকশন মাত্র। তাছাড়া এই তথ্য মহাকাশ বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের প্রেক্ষিতে কিছুটা বিভ্রান্তিকর এবং বর্তমান বৈজ্ঞানিক ডেটার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে বর্তমানে পরিচিত সবচেয়ে ভর সম্পন্ন সুপারম্যাসিভ ব্ল্যাকহোল টিওএন-৬১৮ আনুমানিক ৬৬ বিলিয়ন সৌর ভরের সমান এবং এবেল ১২০১ এর কেন্দ্রে থাকা ব্ল্যাকহোলের ভর আনুমানিক ৪০ বিলিয়ন সৌর ভরের সমান হতে পারে।

এদিকে, ফিনিক্স ক্লাস্টারে অবস্থিত ব্ল্যাকহোলের ভর বিজ্ঞানীদের পূর্ববর্তী গবেষণায় প্রায় ২০ বিলিয়ন সৌর ভর হতে পারে বলে অনুমান করা হয়েছিল। তবে অতি সাম্প্রতিক সময়ে ফনিক্স-এ* ব্ল্যাকহোলের ১০০ বিলিয়ন সৌর ভরের দাবিটি কোনো স্বীকৃত জার্নালে প্রকাশ করা হয়নি।

আসলে জোতির্বিজ্ঞানের গবেষণা অনুযায়ী একটি ১০০ বিলিয়ন সৌর ভরের সমান ব্ল্যাকহোলের আনুমানিক আকার কিংবা বিস্তৃতি হতে পারে প্রায় ~২৯৫ বিলিয়ন কিলোমিটার বা ~০.০৩ আলোকবর্ষের সমান। এদিকে উল্লেখিত ফিনিক্সে ব্ল্যাকহোলের ক্ষেত্রে এর আকার দেখানো হচ্ছে ৫৯০ বিলিয়ন কিলোমিটার। যা তাত্ত্বিক গবেষণার অনুমিত প্রেডিকশন অপেক্ষা প্রায় দ্বিগুণের কাছাকাছি দেখানো হয়েছে।

নাসার ইভেন্ট হরাইজন টেলিস্কোপ (EHT) এবং মহাকাশ বিজ্ঞানের বর্তমানে প্রচলিত পর্যবেক্ষণ প্রযুক্তি দ্বারা আমাদের সোলার সিস্টেম থেকে অনেকটাই নিকটবর্তী ব্ল্যাকহোল (যেমন এম-৮৭* বা সাগিটেরিয়াস-এ*) পর্যবেক্ষণে ব্যবহারযোগ্য উপযোগী করে ডিজাইন ও তৈরি করা হয়েছে। এক্ষেত্রে ফনিক্স ক্লাস্টারের দূরত্ব হতে পারে ~৫.৮ বিলিয়ন আলোকবর্ষ বা তার অধিক। যা নিশ্চয়ভাবেই নাসার ইভেন্ট হরাইজন টেলিস্কোপের প্রযুক্তিগত সক্ষমতার সীমার বাইরে থাকার কথা।

আর বর্তমানে প্রচলিত প্রযুক্তি দিয়ে ফনিক্স এ* আল্ট্রা সুপার ম্যাসিভ ব্ল্যাকহোলের মতো অত্যন্ত দূরবর্তী ব্ল্যাকহোল পর্যবেক্ষণ এবং সঠিক তথ্য উপাত্ত সংগ্রহ করা বিজ্ঞানীদের কাছে একটি বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে থেকে যাচ্ছে।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ছয় প্রজাতির নরবানরের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচন
পরবর্তী প্রবন্ধ নিউট্রিনোর ভর ০.৪৫ ইলেক্ট্রনভোল্টের চেয়ে কম
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?