আমাদের অতি চিরচেনা মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে থাকা সুপার ম্যাসিভ ব্ল্যাকহোল হচ্ছে সাগিটেরিয়াস-এ* (Sagittarius A*) ব্ল্যাক হোল। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী, যার ভর অবিশ্বাস্যভাবে সূর্যের তুলনায় আনুমানিক ৪২,৯৭,০০০ গুণ বেশি হতে পারে। তবে এটি মহাবিশ্বের সবচেয়ে বিশাল আকারের এবং অতি ভরসম্পন্ন একমাত্র ব্ল্যাকহোল নয়। এর অপেক্ষা কয়েক হাজার গুণ অধিক ভরসম্পন্ন এবং ধ্বংসাত্মক ব্ল্যাকহোল হয়তো লুকিয়ে রয়েছে এই সুবিশাল মহাবিশ্বে।
তবে বিজ্ঞানীরা অতি সাম্প্রতিক সময়ে উচ্চ প্রযুক্তির ইভেন্ট হরাইজন টেলিস্কোপ (ইএইচটি) স্পেস টেলিস্কোপ ব্যবহার করে একটি অত্যন্ত শক্তিশালী আল্ট্রা সুপার ম্যাসিভ ব্ল্যাকহোলের অস্তিত্ব শনাক্ত করেছেন। যার অবিশ্বাস্য আকার ও ভর মহাকাশ বিজ্ঞান এক ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ফিনিক্স-এ* আল্ট্রা সুপার ম্যাসিভ ব্ল্যাকহোল। তাদের অনুমান মতে, এর ভর হতে পারে আমাদের সূর্যের তুলনায় আনুমানিক ১০,০০০,০০০,০০০ গুণ (১০০ বিলিয়ন) বেশি।
ফিনিক্স এ* (Phoenix A*) আল্ট্রা সুপার ম্যাসিভ ব্ল্যাকহোল বর্তমানে আমাদের সোলার সিস্টেম থেকে ৫.৮ বিলিয়ন আলোকবর্ষ দূরত্বে ফিনিক্স ক্লাস্টার গ্রুপের ফিনিক্স (Phoenix A) তে অবস্থান করছে এবং এর ব্যাস বা ডায়ামিটার হতে পারে আনুমানিক ৫৯০ বিলিয়ন কিলোমিটার। মূলত ফিনিক্স ক্লাস্টার গ্রুপের কেন্দ্রীয় গ্যালাক্সি হল ফিনিক্স এ। এটব একটি উপবৃত্তাকার গ্যালাক্সি যার কেন্দ্রে একটি আল্ট্রা সুপারম্যাসিভ ব্ল্যাকহোল!”ফিনিক্স-এ*” থাকতে পারে।
আসলে ফিনিক্স ক্লাস্টার (SPT-CL J2344-4243) হল একটি বিশাল আকারের এবং আবেল শ্রেণীর টাইপ I গ্যালাক্সি ক্লাস্টার যা ফিনিক্সের দক্ষিণ নক্ষত্রপুঞ্জে অবস্থিত । এটি প্রাথমিকভাবে গত ২০১০ সালে সাউথ পোল টেলিস্কোপ (South Pole Telescope)-এর সহযোগিতায় সুনিয়েভ-জেলডোভিচ ইফেক্ট (SZ effect) ব্যবহার করে দক্ষিণ আকাশের শনাক্ত করা হয়। এটি মহাবিশ্বে পরিচিত সবচেয়ে বৃহৎ গ্যালাক্সি ক্লাস্টারগুলির মধ্যে একটি।
এটি এখনো পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে উজ্জ্বল এক্স-রে ক্লাস্টার, যা অন্য যে কোনো পরিচিত বৃহৎ ক্লাস্টারের চেয়ে বেশি এক্স-রে উৎপন্ন করে। এটি পৃথিবী থেকে ৮.৬১ বিলিয়ন আলোকবর্ষ (২.৬৪ গিগাপারসেক) দূরত্বে অবস্থিত। এতে প্রায় ৪২টি লোকাল গ্যালাক্সি চিহ্নিত করা হয়েছে। যদিও ফনিক্স-এ ক্লাস্টারে আনুমানিক ১ হাজারের অধিক গ্যালাক্সি থাকতে পারে বলে মনে করেন বিজ্ঞানীরা।
এখানে উল্লেখ্য যে, ফনিক্স-এ* আল্ট্রা সুপার ম্যাসিভ ব্ল্যাকহোল সংক্রান্ত প্রাপ্ত তথ্য উপাত্ত বিজ্ঞানীদের একটি পর্যবেক্ষণ ও গবেষণামূলক প্রেডিকশন মাত্র। তাছাড়া এই তথ্য মহাকাশ বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের প্রেক্ষিতে কিছুটা বিভ্রান্তিকর এবং বর্তমান বৈজ্ঞানিক ডেটার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে বর্তমানে পরিচিত সবচেয়ে ভর সম্পন্ন সুপারম্যাসিভ ব্ল্যাকহোল টিওএন-৬১৮ আনুমানিক ৬৬ বিলিয়ন সৌর ভরের সমান এবং এবেল ১২০১ এর কেন্দ্রে থাকা ব্ল্যাকহোলের ভর আনুমানিক ৪০ বিলিয়ন সৌর ভরের সমান হতে পারে।
এদিকে, ফিনিক্স ক্লাস্টারে অবস্থিত ব্ল্যাকহোলের ভর বিজ্ঞানীদের পূর্ববর্তী গবেষণায় প্রায় ২০ বিলিয়ন সৌর ভর হতে পারে বলে অনুমান করা হয়েছিল। তবে অতি সাম্প্রতিক সময়ে ফনিক্স-এ* ব্ল্যাকহোলের ১০০ বিলিয়ন সৌর ভরের দাবিটি কোনো স্বীকৃত জার্নালে প্রকাশ করা হয়নি।
আসলে জোতির্বিজ্ঞানের গবেষণা অনুযায়ী একটি ১০০ বিলিয়ন সৌর ভরের সমান ব্ল্যাকহোলের আনুমানিক আকার কিংবা বিস্তৃতি হতে পারে প্রায় ~২৯৫ বিলিয়ন কিলোমিটার বা ~০.০৩ আলোকবর্ষের সমান। এদিকে উল্লেখিত ফিনিক্সে ব্ল্যাকহোলের ক্ষেত্রে এর আকার দেখানো হচ্ছে ৫৯০ বিলিয়ন কিলোমিটার। যা তাত্ত্বিক গবেষণার অনুমিত প্রেডিকশন অপেক্ষা প্রায় দ্বিগুণের কাছাকাছি দেখানো হয়েছে।
নাসার ইভেন্ট হরাইজন টেলিস্কোপ (EHT) এবং মহাকাশ বিজ্ঞানের বর্তমানে প্রচলিত পর্যবেক্ষণ প্রযুক্তি দ্বারা আমাদের সোলার সিস্টেম থেকে অনেকটাই নিকটবর্তী ব্ল্যাকহোল (যেমন এম-৮৭* বা সাগিটেরিয়াস-এ*) পর্যবেক্ষণে ব্যবহারযোগ্য উপযোগী করে ডিজাইন ও তৈরি করা হয়েছে। এক্ষেত্রে ফনিক্স ক্লাস্টারের দূরত্ব হতে পারে ~৫.৮ বিলিয়ন আলোকবর্ষ বা তার অধিক। যা নিশ্চয়ভাবেই নাসার ইভেন্ট হরাইজন টেলিস্কোপের প্রযুক্তিগত সক্ষমতার সীমার বাইরে থাকার কথা।
আর বর্তমানে প্রচলিত প্রযুক্তি দিয়ে ফনিক্স এ* আল্ট্রা সুপার ম্যাসিভ ব্ল্যাকহোলের মতো অত্যন্ত দূরবর্তী ব্ল্যাকহোল পর্যবেক্ষণ এবং সঠিক তথ্য উপাত্ত সংগ্রহ করা বিজ্ঞানীদের কাছে একটি বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে থেকে যাচ্ছে।
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।


