এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: মহাবিশ্ব প্রতি ৫০০ বিলিয়ন বছরে একবার ঘুরতে পারে বলে নতুন গবেষণায় ইঙ্গিত!
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > মহাবিশ্ব প্রতি ৫০০ বিলিয়ন বছরে একবার ঘুরতে পারে বলে নতুন গবেষণায় ইঙ্গিত!
জ্যোতির্বিজ্ঞান

মহাবিশ্ব প্রতি ৫০০ বিলিয়ন বছরে একবার ঘুরতে পারে বলে নতুন গবেষণায় ইঙ্গিত!

হাওয়াই বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীদের নেতৃত্বে করা নতুন এক গবেষণায় এমনটা ইঙ্গিত দিচ্ছে যে, আমাদের মহাবিশ্ব ঘুড়ছে তবে সেটা খুবই ধীরে।

অরুণিমা তানহা
অরুণিমা তানহা
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৫
হালনাগাদ: 24 এপ্রিল, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
মহাবিশ্বের গঠনে মহাকর্ষ শক্তি একটি বিশাল জালাকৃতির কাঠামো তৈরি করে, যেটি “কসমিক ওয়েব” নামে পরিচিত। এটি অদৃশ্য সেতুর মতো ফিলামেন্টের মাধ্যমে গ্যালাক্সি ও গ্যালাক্সি ক্লাস্টারগুলোকে শত শত কোটি আলোকবর্ষ দীর্ঘ ব্যবধানে একে অন্যের সাথে যুক্ত করে।Max Planck Institute for Astrophysics
শেয়ার

১৯২৯ সালে জ্যোতির্বিদ এডউইন হাবল এক গবেষণা পত্রে দেখান যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। এই আবিষ্কার থেকেই আসে “হাবল ধ্রুবক” — একটি সংখ্যা যা জানায় মহাবিশ্ব কত দ্রুত প্রসারিত হচ্ছে।

কিন্তু এই প্রসারণের হার নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে, যাকে বলা হয় “হাবল টেনশন”। কারণ, মহাবিশ্বের প্রসারণের হার নির্ণয়ের জন্য ব্যবহৃত বিভিন্ন জ্যোতির্বস্তুর ওপর ভিত্তি করে পাওয়া ফলাফলগুলোতে ১০% পর্যন্ত পার্থক্য দেখা যায়।

এই সমস্যা সমাধানের জন্য একদল গবেষক একটি নতুন গাণিতিক মডেল তৈরি করেছেন, যেখানে ধরা হয়েছে মহাবিশ্ব ধীরে ধীরে ঘুরছে।

২০২৫ সালের মার্চে Monthly Notices of the Royal Astronomical Society নামক জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, মহাবিশ্ব প্রতি ৫০০ বিলিয়ন বছরে একবার সম্পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে। এই অতিস্বল্প গতির ঘূর্ণন হাবল ধ্রুবকের পরিমাপের অসামঞ্জস্য দূর করতে পারে।

জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বের প্রসারণ হার নির্ণয়ের জন্য সাধারণত দুটি পদ্ধতি ব্যবহার করেন—একটি হলো সুপারনোভা বিশ্লেষণ, যেখানে তারা মহাজাগতিক দূরত্বে বিস্ফোরিত তারার আলোর স্খলন বিশ্লেষণ করেন। আরেকটি পদ্ধতি হলো কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন (CMB)। এই দুটি পদ্ধতিতে পাওয়া ফলাফলের মধ্যে প্রায় ১০% পার্থক্য দেখা যায়। আর সেখানেই দেখা দেয় ‘হাবল টেনশন’।

মহাবিশ্ব নিজে ঘূর্ণনশীল হতে পারে এই ধারণা নতুন নয়। বিখ্যাত গণিতবিদ কার্ট গ্যোডেল ১৯৪৯ সালে Reviews of Modern Physics জার্নালে এই ধারণা উত্থাপন করেছিলেন। স্টিফেন হকিং-সহ আরও অনেক বিজ্ঞানীও এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন।

নতুন গবেষণায়, গবেষকরা ধারণা করেছেন যেহেতু সমস্ত মহাজাগতিক বস্তু—যেমন গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, এমনকি ব্ল্যাক হোলও ঘূর্ণন করে—তাই মহাবিশ্ব নিজেও স্বাভাবিকভাবে ঘূর্ণন করতে পারে।

সাপুদি বলেন, “আমরা খুব অবাক হয়েছিলাম যখন দেখলাম, আমাদের এই ঘূর্ণন মডেল বর্তমান জ্যোতির্বিদ্যাগত তথ্যের সঙ্গে সাংঘর্ষিক না হয়ে বরং হাবল টেনশন সমস্যার একটি সম্ভাব্য সমাধান দিচ্ছে।”

যদিও এই ঘূর্ণন এত ধীর যে সরাসরি পরিমাপ করা সম্ভব নয়, তবুও এটি মহাবিশ্বের প্রসারণ হারে প্রভাব ফেলতে পারে এবং এর জন্য নতুন ধরনের কোনো থিয়োরির প্রয়োজন হয় না।

তবে গবেষণাটিতে সব ধরনের পদার্থবিজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত করা হয়নি। সাপুদি বলেন, “আমরা মূলত নিউটোনিয়ান পদার্থবিদ্যা ব্যবহার করেছি, কিছুটা জেনারেল রিলেটিভিটির ইনপুট নিয়ে। একটি সম্পূর্ণ জেনারেল রিলেটিভিটি বিশ্লেষণ ভবিষ্যতে দরকার।”

তিনি আরও বলেন, তাদের মডেলটি ধরে নিয়েছে যে মহাবিশ্ব সমজাতীয় এবং সময়ের সঙ্গে তার ঘনত্বে কোনো পরিবর্তন হয়নি। ভবিষ্যতের গবেষণায় তাঁরা এই ঘূর্ণনশীল মহাবিশ্বের মডেলটিকে অন্যান্য কসমোলজিক্যাল মডেলের সঙ্গে তুলনা করবেন।

চূড়ান্তভাবে, এই গবেষণা মহাবিশ্বের প্রকৃতি নিয়ে আমাদের ধারণা নতুনভাবে ভাবতে বাধ্য করছে—হয়তো আমাদের চারপাশের সবকিছু ধীরে ধীরে ঘুরছে, এমনকি মহাবিশ্ব নিজেও।

———

Can rotation solve the Hubble Puzzle? Monthly Notices of the Royal Astronomical Society (2025).
DOI: 10.1093/mnras/staf446

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ জ্যোতির্বিজ্ঞানীরা মেসিয়ার ৮৩ গ্যালাক্সিতে সক্রিয় সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের প্রমাণ পেয়েছে
পরবর্তী প্রবন্ধ ডায়ার নেকড়ে: প্রাগৈতিহাসিক কিংবদন্তি, আধুনিক বিজ্ঞানের পুনর্নির্মাণ
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?