এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে এক নতুন অণুজীবের সন্ধান!
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > মহাকাশ > চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে এক নতুন অণুজীবের সন্ধান!
মহাকাশ

চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে এক নতুন অণুজীবের সন্ধান!

চীনের তিয়ানগং স্পেস স্টেশনে অবস্থানরত বিজ্ঞানীরা সম্প্রতি একটি নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন, যা মহাকাশের কঠিন পরিবেশেও বেঁচে থাকতে সক্ষম। ২০২৩ সালের শেনঝো-১৫ অভিযানে সংগৃহীত নমুনা বিশ্লেষণ করে এই অণুজীবটি শনাক্ত করা হয়। গবেষকরা মনে করছেন, এর জিনগত বৈশিষ্ট্য মহাকাশ কৃষি, জৈবপ্রযুক্তি ও চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সিরাজুর রহমান
সিরাজুর রহমান
প্রকাশিত: ২০ মে, ২০২৫
হালনাগাদ: 23 জুন, 2025
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
চীনের তিয়ানগং স্পেস স্টেশনের ইলাস্ট্রেশন।Shujianyang/Wikimedia
শেয়ার

মহাকাশে পাঠানো চীনের ‘তিয়ানগং’ স্পেস স্টেশনে অবস্থানরত বিজ্ঞানীরা সম্প্রতি এমন এক অণুজীব প্রজাতি আবিষ্কার করেছেন, যা পৃথিবীর বাইরের কঠিন ও প্রতিকূল পরিবেশে টিকে থাকার অভাবনীয় ক্ষমতা রাখে। নতুন আবিষ্কৃত এই ব্যাকটেরিয়ার নাম রাখা হয়েছে Niallia tiangongensis।

চীনের মহাকাশ গবেষণা সংস্থা China Manned Space Agency (CMSA) জানিয়েছে, মহাকাশ অভিযানে জীববৈচিত্র্যের অভিযোজন পর্যবেক্ষণের অংশ হিসেবে এই নতুন ব্যাকটেরিয়া বা অণুজীব শনাক্ত করেন বিজ্ঞানীরা। যাকে তারা এক যুগান্তকারী আবিষ্কার হিসেবে বিবেচনা করছেন।

আসলে গত ২০২৩ সালের মে মাসে শেনঝো-১৫ (Shenzhou-15) মহাকাশ অভিযানে পাঠানো নভোচারীরা তিয়ানগং স্টেশন থেকে বিভিন্ন পরিবেশগত নমুনা সংগ্রহ করেন। পরবর্তীতে সেগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা অণুজীবটির জিনতাত্ত্বিক গঠন ও প্রজাতিগত বৈশিষ্ট্য যাচাই করে নিশ্চিত হন যে এটি হচ্ছে একটি একেবারে নতুন ব্যাকটেরিয়া প্রজাতি।

বিজ্ঞানীদের মতে, এই অণুজীবটি মহাকাশের মাইক্রোগ্র্যাভিটি, অতিবেগুনি বিকিরণ এবং চরম তাপমাত্রার মতো কঠিন পরিবেশেও সক্রিয়ভাবে বেঁচে থাকতে সক্ষম। এটি প্রাণের অভিযোজন, বিকিরণ সহনশীলতা এবং জীবনের উৎস অনুসন্ধানে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

চীনা গবেষকরা আশা করছেন, Niallia tiangongensis ব্যাকটেরিয়াটির এমন কিছুজিনগত বৈশিষ্ট্য বহন করে, যা মহাকাশ কৃষি, জৈবপ্রযুক্তি ও ভবিষ্যতের মহাকাশ চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উদাহরণস্বরূপ, এমন অণুজীবের মাধ্যমে মঙ্গল বা চাঁদের মতো গ্রহে কৃষিজীব ও প্রাকৃতিক সার তৈরির ধারণা বাস্তবায়ন করা যেতে পারে বলে মনে করেন বিজ্ঞানীরা।

তিয়াংন স্পেস স্টেশনে এই ব্যাকটেরিয়া বা অণুজীব আবিষ্কারের মধ্য দিয়ে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে, চীন শুধু কক্ষপথে মহাকাশ স্টেশন গড়ে তুলেই থেমে নেই, বরং সেখানে উচ্চমানের মৌলিক বৈজ্ঞানিক গবেষণাও চালিয়ে যাচ্ছে চীন। যার ফলশ্রুতিতে জীববিজ্ঞানে ঘটছে যুগান্তকারী অগ্রগতি এবং নতুন নতুন আবিষ্কার।

পরিশেষে বলা যায় যে, চীনের তিয়ানগং স্টেশনে সংগৃহীত এই জীবাণু-ভিত্তিক গবেষণা ভবিষ্যতে আমাদের পৃথিবীর বাইরের পরিবেশে জীবন ধারণের সম্ভাবনা ও প্রস্তুতির ক্ষেত্রে হয়ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আর এ ধরনের নতুন আবিষ্কার মানবজাতির মহাকাশ অভিযান ও গবেষণার পথে যে বাস্তবসম্মত প্রস্তুতি প্রয়োজন—তার এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হতে পারে।

———

Niallia tiangongensis sp. nov., isolated from the China Space Station. International Journal of Systematic and Evolutionary Microbiology (2025).
DOI: 10.1099/ijsem.0.006693

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ নতুন যুগের জিন সম্পাদনা পদ্ধতি মানব ডিএনএ-তে সম্পূর্ণ জিন প্রবেশ করাতে সক্ষম
পরবর্তী প্রবন্ধ বিজ্ঞান কথা: ভাইরাস
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?