এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: জেমস ওয়েব টেলিস্কোপের পর্যবেক্ষণ করা প্রথম এক্সোপ্ল্যানেট
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > জেমস ওয়েব টেলিস্কোপের পর্যবেক্ষণ করা প্রথম এক্সোপ্ল্যানেট
জ্যোতির্বিজ্ঞান

জেমস ওয়েব টেলিস্কোপের পর্যবেক্ষণ করা প্রথম এক্সোপ্ল্যানেট

জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে মাত্র ৬.৪ মিলিয়ন বছর বয়সী TWA 7 নামের এক নবগঠিত নক্ষত্র ডিস্কে একটি শীতল, হালকা ও সম্ভাব্য গ্রহের সন্ধান মিলেছে। গ্রহটি ডিস্কের একটি রিং-এর ফাঁকা স্থানের জন্য দায়ী হতে পারে, যা গ্রহ-ডিস্ক পারস্পরিক সম্পর্কের প্রত্যক্ষ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

সাফিয়া তাবাসসুম রুমু
সাফিয়া তাবাসসুম রুমু
প্রকাশিত: ২৬ জুন, ২০২৫
হালনাগাদ: 26 জুন, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
TWA 7-কে ঘিরে থাকা গ্যাস ও ধুলিকণার চাকতির (ডিস্ক) ছবি ESO’র ভেরি লার্জ টেলিস্কোপের SPHERE যন্ত্রের মাধ্যমে তোলা হয়েছে। এর ওপর জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের MIRI যন্ত্রে ধারণ করা ছবিটি যুক্ত করে প্রদর্শন করা হয়েছে।JWST/ESO/Lagrange
শেয়ার

মহাকাশ গবেষণার জগতে এক বিশাল অগ্রগতি এনে দিয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST)। সম্প্রতি এই টেলিস্কোপের মাধ্যমে গবেষকরা সৌরজগতের বাইরে এমন এক গ্রহের সন্ধান পেয়েছেন, যা আমাদের বৃহস্পতি গ্রহের তুলনায় অনেক হালকা — মাত্র ০.৩ গুণ বৃহস্পতি ভরের — এবং TWA 7 নামের এক অতি কিশোর নক্ষত্রের চারপাশে অবস্থান করছে। গ্রহটির নাম দেয়া হয়েছে TWA-7b।

TWA 7 মাত্র ১১১ আলোকবর্ষ দূরে ৬.৪ মিলিয়ন বছর বয়সী একটি নিকটবর্তী নক্ষত্র, যার চারপাশে ধূলিকথা ও ধ্বংসাবশেষে গঠিত এক সুসজ্জিত ডিস্ক রয়েছে। ডিস্কে তিনটি সুস্পষ্ট বৃত্তাকার অঞ্চল বা রিং দেখা যায়, যার মধ্যে একটি R2 রিং। এই রিং এর ভেতরে একটি ফাঁকা স্থান রয়েছে। এই শূন্যস্থানটিতেই শনাক্ত হয়েছে একটি সম্ভাব্য গ্রহ, যার উপস্থিতি থেকেই এই ফাঁকা স্থানটি তৈরি হয়েছে বলে ধারণা বিজ্ঞানীদের।

এই ছবিতে ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরির মাটিভিত্তিক VLT ও জেমস ওয়েব টেলিস্কোপের MIRI (মিড-ইনফ্রারেড ইনস্ট্রুমেন্ট) ডেটা একত্রিত করা হয়েছে। নক্ষত্রের আলো ব্লক করে দেওয়া হয়েছে। ছবির নীল অংশে নক্ষত্রের চারপাশের ডিস্কের অবস্থান দেখা যাচ্ছে। কমলা রঙের ঝাপসা অংশটি হলো ডিস্কের ভেতর নতুন ডিটেক্ট করা গ্রহ TWA 7b।ক্রেডিট: ESA/NASA, CSA/Anne-Marie Lagrange (CNRS, UGA)/Mahdi Zamani (ESA/Webb)
এই ছবিতে ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরির মাটিভিত্তিক VLT ও জেমস ওয়েব টেলিস্কোপের MIRI (মিড-ইনফ্রারেড ইনস্ট্রুমেন্ট) ডেটা একত্রিত করা হয়েছে। নক্ষত্রের আলো ব্লক করে দেওয়া হয়েছে। ছবির নীল অংশে নক্ষত্রের চারপাশের ডিস্কের অবস্থান দেখা যাচ্ছে। কমলা রঙের ঝাপসা অংশটি হলো ডিস্কের ভেতর নতুন ডিটেক্ট করা গ্রহ TWA 7b।
ক্রেডিট: ESA/NASA, CSA/Anne-Marie Lagrange (CNRS, UGA)/Mahdi Zamani (ESA/Webb)

প্রথমবারের মতো JWST-এর MIRI ইন্সট্রুমেন্ট ব্যবহার করে থার্মাল ইনফ্রারেডে সরাসরি এই গ্রহের আলোর ইঙ্গিত দেয়। আগে আটাকামা লার্জ মিলিমিটার অ্যারে (ALMA) এর পর্যবেক্ষণে TWA 7 নক্ষত্রের চারপাশের ডিস্কে রিং বা বৃত্তাকার গঠনের প্রমাণ মিলেছিল। কিন্তু এটি এতটাই দুর্বল ও ঠান্ডা ছিল, যে এখন পর্যন্ত কোনো টেলিস্কোপই এমন গ্রহ চিহ্নিত করতে পারেনি। গ্রহটির আনুমানিক তাপমাত্রা ৩০৫ থেকে ৩৩৫ কেলভিনের মধ্যে (প্রায় ৩০-৬০ ডিগ্রি সেলসিয়াস)।

তবে এটি সত্যিই একটি গ্রহ কিনা, না কোনো দূরবর্তী গ্যালাক্সির ভ্রান্ত আলো, সেই বিষয়ে নিশ্চিত হতে গবেষকরা বিশ্লেষণ চালান। বিশ্লেষণো দেখা যায়, আলোটি কোনো ব্যাকগ্রাউন্ড গ্যালাক্সি হলে তার সম্ভাবনা মাত্র ০.৩৪% — যা একে গ্রহ হওয়ার পক্ষেই জোরালোভাবে সমর্থন করে।

আরও চমকপ্রদ ব্যাপার হলো, ন-বডি (N-body) সিমুলেশনের মাধ্যমে যখন এই সম্ভাব্য গ্রহকে ৫২ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বে বসানো হয়, তখন সেই মডেল থেকে যে রিং ও ফাঁকা স্থান তৈরি হয়, তা বাস্তবের ছবির সঙ্গে অসাধারণভাবে মিলে যায়। অর্থাৎ এই গ্রহই সম্ভবত TWA 7-এর ডিস্কে ‘গ্যাপ’ বা শূন্যস্থান গঠনের প্রধান কারিগর।

এই আবিষ্কার একদিকে যেমন মহাবিশ্বে গ্রহ গঠনের রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ, তেমনি সরাসরি এমন হালকা গ্রহের চিত্রায়নের মাধ্যমে JWST নতুন এক যুগের সূচনা করেছে। ভবিষ্যতে এই গ্রহের স্পেকট্রোস্কপিক বিশ্লেষণ করলে এর বায়ুমণ্ডল ও গঠন সম্পর্কে আরও বিস্তারিত জানা সম্ভব হবে, যা আমাদের সৌরজগতের বিশাল গ্রহগুলোর তুলনায় নতুন এক দৃষ্টিভঙ্গি দেবে।

———

Evidence for a sub-Jovian planet in the young TWA 7 disk, Nature (2025).
DOI: 10.1038/s41586-025-09150-4

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ নতুন তত্ত্ব বলছে সময় তিন মাত্রার
পরবর্তী প্রবন্ধ হেমিফুসোম: কোষীয় জগতের এক নতুন রহস্য উন্মোচন
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?