এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: হেমিফুসোম: কোষীয় জগতের এক নতুন রহস্য উন্মোচন
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীববিজ্ঞান > হেমিফুসোম: কোষীয় জগতের এক নতুন রহস্য উন্মোচন
জীববিজ্ঞান

হেমিফুসোম: কোষীয় জগতের এক নতুন রহস্য উন্মোচন

গবেষকরা একটি নতুন কোষীয় গঠন "হেমিফুসোম" আবিষ্কার করেছেন, যা দুইটি ভিন্ন ভেসিকলের আংশিক সংযুক্ত অবস্থায় তৈরি হয় এবং যার সাথে থাকে একটি প্রোটিওলিপিড ন্যানোড্রপলেট। এই গঠন মাল্টিভেসিকুলার বডি (MVB) তৈরির একটি বিকল্প, ESCRT-স্বাধীন প্রক্রিয়ার প্রমাণ দিতে পারে।

অরুণিমা তানহা
অরুণিমা তানহা
প্রকাশিত: ২৬ জুন, ২০২৫
হালনাগাদ: 26 জুন, 2025
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
০.৫ মাইক্রোমিটার স্কেলে ক্রায়ো-ইলেকট্রন মাইক্রোস্কোপি দিয়ে তোলা একটি RAT-1 কোষের অগ্রপ্রান্তের প্রতিনিধিত্বমূলক ছবি। ছবির উপরের ডান কোণে থাকা ল্যামেলিপোডিয়া ও ফিলোপোডিয়া কোষের সীমানা নির্দেশ করে, যা সাইটোপ্লাজমকে (Cyt) বহিঃকোষীয় স্থান (Ext) থেকে পৃথক করেছে। বিভিন্ন ভেসিকুলার অঙ্গাণুকে বিভিন্ন রঙ দিয়ে চিহ্নিত করা হয়েছে: প্রাথমিক এন্ডোসোম সদৃশ ভেসিকল (En, গোলাপি), মাল্টিভেসিকুলার বডি বা MVB (নীল), হেমিফুসোম (HF, হলুদ), এবং ফ্লিপড হেমিফুসোম (fHF, সবুজ)।Tavakoli et al./Nature Communications
শেয়ার

মানবদেহের কোষগুলো এক একটি আশ্চর্য জৈব-কারখানা, যেখানে প্রতিনিয়ত চলে বিপুল পরিমাণ জৈবিক কার্যক্রম। কোষের ভেতরের বিভিন্ন ঝিল্লি-আবৃত অঙ্গাণুগুলোর মধ্যে তথ্য ও উপাদান আদান-প্রদান হয় নানা রকম জটিল পথে। এসব প্রক্রিয়ার মধ্যে এক গুরুত্বপূর্ণ রহস্য হলো মাল্টিভেসিকুলার বডি (MVB)-এর গঠন। সম্প্রতি Nature Communications জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বিজ্ঞানীরা এমনই এক রহস্যময় কাঠামো শনাক্ত করেছেন, যার নাম দিয়েছেন হেমিফুসোম (Hemifusome)।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া স্কুল অফ মেডিসিন এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ-এর বিজ্ঞানীরা ক্রায়ো-ইলেক্ট্রন টমোগ্রাফি (cryo-electron tomography) ব্যবহার করে এই নতুন ধরনের কোষীয় গঠন আবিষ্কার করেন। গবেষণায় দেখা গেছে, এই হেমিফুসোম হলো এমন এক ধরণের ঝিল্লিযুক্ত অঙ্গাণু যেটিতে দুটি ভিন্ন আকৃতির ভেসিকল (ঝিল্লি-বেষ্টিত থলি) একে অপরের সাথে হেমিফিউশন অবস্থায় থাকে—অর্থাৎ তারা আংশিকভাবে যুক্ত, কিন্তু পুরোপুরি মিশে যায় না।

আরো দেখা গেছে, এই হেমিফুসোমগুলোর এক প্রান্তে থাকে ৪২ ন্যানোমিটার আকারের একটি অনন্য প্রোটিওলিপিড ন্যানোড্রপলেট (PND), যা হয়তো এই কাঠামোর গঠন ও স্থায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণত কোষে ঝিল্লি ফিউশন স্বল্পমেয়াদি হয়, তবে হেমিফুসোমের হেমিফিউশন ডায়াফ্রাম দীর্ঘস্থায়ী ও বিস্তৃত, যা একে অনন্য করে তোলে।

সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, গবেষকরা মনে করেন এই হেমিফুসোমই হতে পারে MVB গঠনের এক বিকল্প পথ। এতদিন ধরে যেসব MVB গঠনের জন্য ESCRT প্রোটিন কমপ্লেক্স দায়ী ছিল বলে ধারণা করা হতো, হেমিফুসোম তা ছাড়াও নিজস্বভাবে ভেতরে ছোট ভেসিকল তৈরি করতে পারে। এ যেন কোষের ভেতরে কোষ তৈরি হবার এক অভিনব প্রক্রিয়া—যাকে বিজ্ঞানীরা বলছেন ‘de novo vesiculogenesis’।

এই আবিষ্কার শুধু কোষীয় প্রক্রিয়াকে নতুন আলোকে দেখায় না, বরং চিকিৎসাবিজ্ঞানের জন্যও সম্ভাবনার দ্বার খুলে দেয়। কোষের মেমব্রেন-সংক্রান্ত যেসব রোগের সঙ্গে আমরা পরিচিত (যেমন নিউরোডিজেনারেটিভ ডিজঅর্ডার কিংবা কিছু ধরনের ক্যান্সার) সেগুলোর প্যাথলজি বুঝতেও এই গবেষণা সহায়ক হতে পারে।

হেমিফুসোম নামের এই অর্গানেল (organelle) আমাদের কোষীয় জগতের অজানা একটি স্তরকে উন্মোচিত করেছে। এর প্রকৃত কার্যকারিতা ও নিয়ন্ত্রণ-ব্যবস্থা বুঝতে আরও গবেষণার প্রয়োজন হলেও, এটি নিঃসন্দেহে কোষবিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠেছে।

———

Hemifusomes and interacting proteolipid nanodroplets mediate multi-vesicular body formation. Nat Commun (2025)
DOI: 10.1038/s41467-025-59887-9

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ জেমস ওয়েব টেলিস্কোপের পর্যবেক্ষণ করা প্রথম এক্সোপ্ল্যানেট
পরবর্তী প্রবন্ধ ঘুম ও স্মৃতিশক্তির ওপর মানসিক চাপের প্রভাবের পেছনে দায়ী নির্দিষ্ট নিউরনের সন্ধান
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?