এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: একটিমাত্র ব্রেইন স্ক্যানেই বয়সের গতি নির্ণয় সম্ভব!
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > মস্তিষ্ক > একটিমাত্র ব্রেইন স্ক্যানেই বয়সের গতি নির্ণয় সম্ভব!
মস্তিষ্ক

একটিমাত্র ব্রেইন স্ক্যানেই বয়সের গতি নির্ণয় সম্ভব!

বিজ্ঞানীরা নতুন এমন এক ব্রেন-ভিত্তিক অ্যালগরিদম তৈরি করেছেন যা দিয়ে একটি MRI স্ক্যান থেকেই কারো বার্ধক্যের গতি নির্ণয় করা সম্ভব। এটি ভবিষ্যতের রোগ, ডিমেনশিয়া, শারীরিক দুর্বলতা এমনকি মৃত্যুঝুঁকি পূর্বাভাস দিতেও সক্ষম।

নুজহাত সুবাহ ঐশী
নুজহাত সুবাহ ঐশী
প্রকাশিত: ১ জুলাই, ২০২৫
হালনাগাদ: 1 জুলাই, 2025
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
একটি মাত্র ব্রেইন স্ক্যানই বলে দিতে পারে আপনি কত দ্রুত বার্ধক্যের দিকে এগোচ্ছেন এবং ভবিষ্যতে ডিমেনশিয়া বা প্রতিবন্ধিতার ঝুঁকি কতটা।Ethan Whitman
শেয়ার

বার্ধক্য মানেই বয়সের সংখ্যা নয়, বরং শরীর ও মস্তিষ্কের ক্রমাগত ক্ষয়—এখন বিজ্ঞান সেই ক্ষয়ের গতি পরিমাপ করার নতুন এক পদ্ধতি উদ্ভাবন করেছে। সম্প্রতি Nature Aging জার্নালে প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা DunedinPACNI নামক একটি অত্যাধুনিক অ্যালগরিদমের কথা জানিয়েছেন, যা মাত্র একটি ব্রেন MRI স্ক্যান থেকেই নির্ভুলভাবে নির্ণয় করতে পারে একজন মানুষের “aging speed” বা বয়স বাড়ার হার।

নিউজিল্যান্ডভিত্তিক বিখ্যাত Dunedin Study-এর তথ্য ব্যবহার করে তৈরি করা এই DunedinPACNI অ্যালগরিদম। এই অ্যালগরিদম মস্তিষ্কের গঠনগত ৯৯টি ভিন্ন উপাদান বিশ্লেষণ করে, এবং অনুমান করে শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের বয়সজনিত ক্ষয়ের গতি। গবেষণাটি দেখিয়েছে, যাদের DunedinPACNI স্কোর বেশি, তারা পরবর্তী জীবনে বেশি মাত্রায় স্মৃতিভ্রংশ, দুর্বল স্বাস্থ্যের সমস্যা, এবং এমনকি মৃত্যুর উচ্চতর ঝুঁকিতে থাকেন।

গবেষকরা ADNI, UK Biobank, এবং লাতিন আমেরিকার BrainLat ডেটাসেটেও এই পদ্ধতি প্রয়োগ করে দেখতে পান, এটি শুধু ব্রেন-সংশ্লিষ্ট রোগই নয়, বরং সামগ্রিক স্বাস্থ্য, দৈহিক কর্মক্ষমতা এবং সামাজিক অবস্থার প্রতিফলনও দেয়। অবাক করার মতোভাবে, যাদের আয় ও শিক্ষাগত যোগ্যতা কম, তাদের DunedinPACNI স্কোর তুলনামূলকভাবে বেশি দেখা গেছে।

DunedinPACNI আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে—সঠিক সময়ে (মধ্য বয়সে) একটি MRI স্ক্যান থেকেই ভবিষ্যতের স্বাস্থ্যঝুঁকি আগেভাগেই চিহ্নিত করা সম্ভব। এটি ভবিষ্যতে এমন এক প্রযুক্তি হয়ে উঠতে পারে, যা বার্ধক্য রোধের চিকিৎসা বা হেলথ ইন্টারভেনশন মূল্যায়নের জন্য একটি কার্যকরী সূচক হিসেবে ব্যবহৃত হবে।

তবে, এই প্রযুক্তির সীমাবদ্ধতাও আছে। এটি মূলত ইউরোপীয় বংশোদ্ভূত এবং উচ্চ সামাজিক স্তরের মানুষদের তথ্য থেকে তৈরি, ফলে বৈচিত্র্যময় জনগোষ্ঠীতে এর সাধারণীকরণ এখনো গবেষণার বিষয়। তবু DunedinPACNI আমাদের শেখাচ্ছে—বার্ধক্য শুধু সময়ের হিসাব নয়, বরং তা মস্তিষ্কে লেখা শরীরের অদৃশ্য আত্মজীবনী।

———

DunedinPACNI estimates the longitudinal Pace of Aging from a single brain image to track health and disease. Nat Aging (2025).
DOI: 10.1038/s43587-025-00897-z

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ: যেভাবে ইউরেনিয়াম প্রক্রিয়াজাত করা হয়
পরবর্তী প্রবন্ধ ক্যান্সার কোষ স্নায়ু কোষ থেকে মাইটোকন্ড্রিয়া চুরি করে
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?