এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: তিনটি নতুন প্রজাতির ব্যাঙ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রাণী > তিনটি নতুন প্রজাতির ব্যাঙ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা
প্রাণী

তিনটি নতুন প্রজাতির ব্যাঙ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা

উত্তর-পশ্চিম পেরুর কুয়াশাচ্ছন্ন ও দুর্গম পার্বত্য অঞ্চল থেকে ব্যাঙের Pristimantis গণের তিনটি নতুন প্রজাতি চিহ্নিত করেছেন হেরপেটোলজিস্টরা (উভচর ও সরীসৃপ বিশেষজ্ঞরা)।

তাশফিয়া নুজহাত প্রজ্ঞা
তাশফিয়া নুজহাত প্রজ্ঞা
প্রকাশিত: ৮ জুলাই, ২০২৫
হালনাগাদ: 8 জুলাই, 2025
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
Pristimantis chinguelas ব্যাঙের ছবি।Chávez et al.
শেয়ার

পেরুর আন্দিজ পর্বতের দুর্গম এবং বিচ্ছিন্ন এলাকা থেকে বিজ্ঞানীরা ব্যাঙের তিনটি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন, যা Pristimantis গণভুক্ত। এই গণটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ উভচর প্রাণীগোষ্ঠী হিসেবে পরিচিত, যার মধ্যে এখন পর্যন্ত ৬১৯টি প্রজাতি শনাক্ত হয়েছে। নতুন আবিষ্কৃত এই ব্যাঙগুলোর নাম—Pristimantis chinguelas, Pristimantis nunezcortezi, এবং Pristimantis yonke।

পেরুর ইনস্টিটুটো পেরুয়ানো দে হারপেটোলজিয়া এবং সেন্ট্রো দে অর্নিথোলজিয়া ই বিওডাইভার্সিডাড-এর একদল উভচর বিশেষজ্ঞ এই আবিষ্কার করেছেন। তারা জানান, দেখতে ছোট এবং নিরীহ মনে হলেও, এই ব্যাঙগুলো আন্দিজ পর্বতমালার এখনো অজানা বিপুল জীববৈচিত্র্যের প্রতিনিধিত্ব করে।

এই তিনটি প্রজাতিই উচ্চভূমির প্যারামো ও ‘এলফিন ফরেস্ট’ নামে পরিচিত বনাঞ্চলে বাস করে—যা পরিবেশগতভাবে খুবই সংবেদনশীল ও জীববৈচিত্র্যে ভরপুর। এর মধ্যে Pristimantis chinguelas সবচেয়ে ছোট, যাকে Cerro Chinguelas পর্বতের প্রায় ৩,০০০ মিটার উচ্চতায় ব্রোমেলিয়াড উদ্ভিদের মাঝে পাওয়া গেছে। ব্যাঙটির গায়ে বড় বড় কাঁটার মতো টিউবার্কল এবং সুরেলা কণ্ঠস্বর রয়েছে, যা আর্দ্র রাতগুলোতে শোনা যায়। এই প্রজাতির নামকরণ করা হয়েছে স্থানীয় সংরক্ষণকর্মী এলিও নিউনেজ-কোর্টেজ-এর নামে।

এই অঞ্চলটিতে গবেষণা করা অত্যন্ত কঠিন। কঠিন পার্বত্য ভূখণ্ড, অনিশ্চিত আবহাওয়া ও সড়ক-সংযোগহীনতা একে আরও চ্যালেঞ্জিং করে তোলে। গবেষকদের মতে, অনেক পর্বতশ্রেণী একেবারেই রাস্তাবিহীন এবং আবহাওয়া মুহূর্তেই পাল্টে যায়, যা গবেষণাকে শারীরিক ও কৌশলগতভাবে দুঃসাধ্য করে তোলে।

তবে এই প্রতিকূলতার মাঝেও গবেষক দলটি কোরডিলেরা দে হুয়ানকাবাম্বা এলাকায় আরও অনুসন্ধান চালানোর গুরুত্বের ওপর জোর দেন। এই অঞ্চলটি জীববৈচিত্র্য ও সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ হলেও এখনো অনেকটাই অনাবিষ্কৃত। যদিও নতুন ব্যাঙগুলোকে আপাতত আইইউসিএনের রেড লিস্ট অনুযায়ী ‘তথ্য অপর্যাপ্ত’ (Data Deficient) হিসেবে চিহ্নিত করা হয়েছে, বিজ্ঞানীরা এর আশেপাশে বনাঞ্চলের ক্ষয়, অগ্নিকাণ্ড ও কৃষিকাজের সম্প্রসারণের লক্ষণ লক্ষ্য করেছেন।

গবেষকরা এই আবিষ্কারকে একটি সতর্কবার্তা হিসেবে দেখছেন—পর্বতভিত্তিক এই সংবেদনশীল বাস্তুতন্ত্রগুলোকে সুরক্ষিত না করলে তা স্থায়ীভাবে পরিবর্তিত হয়ে যেতে পারে। নতুন এই ব্যাঙগুলোর সন্ধান শুধু উভচর প্রাণীদের বৈচিত্র্য সম্পর্কে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করেনি, বরং আন্দিজের দুর্গম অঞ্চলগুলোর পরিবেশগত মূল্যও তুলে ধরেছে।

———

Over the top: Three new species of terrestrial breeding frogs (Anura, Terrarana, Pristimantis) from the highlands of the Cordillera de Huancabamba, northwestern Peru. Evolutionary Systematics (2025).
DOI: 10.3897/evolsyst.9.148522

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ২ জুলাই, ২০২৫ তারিখে চিলির রিও হুর্তাদোতে iTelescope.Net T72 টেলিস্কোপ দিয়ে তোলা এই ছবিটিতে আন্তঃনাক্ষত্রিক বস্তু 3I/ATLAS দেখানো হয়েছে। ক্রেডিট: Filipp Romanov জ্যোতির্বিজ্ঞানীরা এখন পর্যন্ত পাওয়া তৃতীয় আন্তঃনাক্ষত্রিক বস্তু আবিষ্কার করেছেন
পরবর্তী প্রবন্ধ গণিতের নো-ফ্লাই জোন: শূন্য দিয়ে ভাগ কেন বিপজ্জনক?
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?