এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: এখন পর্যন্ত সবচেয়ে নিখুঁত ঘড়ি তৈরি করলেন বিজ্ঞানীরা
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > পদার্থবিজ্ঞান > এখন পর্যন্ত সবচেয়ে নিখুঁত ঘড়ি তৈরি করলেন বিজ্ঞানীরা
পদার্থবিজ্ঞান

এখন পর্যন্ত সবচেয়ে নিখুঁত ঘড়ি তৈরি করলেন বিজ্ঞানীরা

যুক্তরাষ্ট্রের NIST গবেষকরা এমন একটি পারমাণবিক ঘড়ি তৈরি করেছেন, যা আগের চেয়ে ৪১% বেশি নির্ভুল এবং ২.৬ গুণ বেশি স্থিতিশীল। এটি অ্যালুমিনিয়াম আয়নের সূক্ষ্ম কম্পন মেপে প্রতি সেকেন্ড নির্ধারণ করে ১৯ দশমিক ঘর পর্যন্ত। এই প্রযুক্তি মহাকাশ, পদার্থবিজ্ঞান ও সময় পরিমাপের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

পুষ্পিতা আনোয়ার
পুষ্পিতা আনোয়ার
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫
হালনাগাদ: 20 জুলাই, 2025
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
NIST-র পদার্থবিজ্ঞানী ডেভিড হিউম নতুনভাবে তৈরি আয়ন ট্র্যাপটি ধরে আছেন, যা অ্যালুমিনিয়াম আয়ন ঘড়ির জন্য ব্যবহৃত হচ্ছে। এই ট্র্যাপে পরিবর্তন আনার ফলে, অ্যালুমিনিয়াম আয়ন এবং এর ম্যাগনেশিয়াম আয়ন সঙ্গী একসাথে ঠিকঠাক "টিক" দিতে সক্ষম হয়েছে।R. Jacobson/NIST
শেয়ার

ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি (NIST)-এর গবেষকদের নেতৃত্বে বিজ্ঞানীরা এমন এক ঘড়ি তৈরি করেছেন, যা আগের রেকর্ডধারীর চেয়ে ৪১ শতাংশ বেশি নির্ভুল।

এই ঘড়িটি একটি অ্যালুমিনিয়াম আয়নকে প্রায় শূন্য কেলভিন তাপমাত্রায় ঠান্ডা করে তার অতি সূক্ষ্ম কম্পন পরিমাপ করে সময় গণনা করে। এইভাবে প্রতি সেকেন্ডকে ১৯ দশমিক স্থান পর্যন্ত নিখুঁতভাবে নির্ধারণ করা যায়।

শুধু নির্ভুলতাতেই নয়, ঘড়িটি তার ধরণের অন্য যেকোনো ঘড়ির তুলনায় ২.৬ গুণ বেশি স্থিতিশীলও।

NIST-এর পদার্থবিদ মেসন মার্শাল বলেন, “এতটাই নিখুঁত ঘড়ি নিয়ে কাজ করা সত্যিই রোমাঞ্চকর। এখানে আমরা দীর্ঘমেয়াদি গবেষণা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, যা পদার্থবিজ্ঞান ও আমাদের চারপাশের জগত সম্পর্কে বোঝাপড়াকে আরও গভীর করে।”

২০ বছর ধরে চলা গবেষণার ফলাফল এই রেকর্ড-ব্রেকিং ঘড়ি। এটি তৈরি করতে বিজ্ঞানীদেরকে কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের সূক্ষ্ম বিষয়গুলো কাজে লাগাতে হয়েছে। ঘড়ির আশপাশের ক্ষুদ্রাতিক্ষুদ্র গতিবিধিও তার সময় গণনায় প্রভাব ফেলতে পারে।

এই সমস্যার সমাধান করতে গবেষকরা ঘড়ির খোলসে ব্যবহৃত ডায়মন্ড ওয়েফারকে আরও ঘন করেন এবং ইলেকট্রোডগুলোর স্বর্ণ প্রলেপ আরও পুরু করেন। এর ফলে ঘড়ির সময় নির্ধারণে ব্যবহৃত বৈদ্যুতিক ক্ষেত্র আরও স্থিতিশীল হয়।

ঘড়িটির নির্ভরযোগ্যতার আরেকটি চাবিকাঠি হলো এতে অ্যালুমিনিয়ামের সঙ্গে একটি চার্জযুক্ত ম্যাগনেসিয়াম আয়নের জোড়া তৈরি করা। এই ‘সহচর আয়ন’ অ্যালুমিনিয়াম আয়নকে নিয়ন্ত্রণ করা সহজ করে তোলে, বিশেষত লেজার আলোর মাধ্যমে। এতে নির্ভুলতা ও স্থিতিশীলতার সঠিক সমন্বয় তৈরি হয়।

এনআইএসটির অ্যালুমিনিয়াম আয়ন ঘড়ির জন্য নতুনভাবে পরিবর্তিত আয়ন ট্র্যাপ, এখানে ইনসেটে একটি CCD ইমেজে অ্যালুমিনিয়াম-ম্যাগনেশিয়াম আয়ন যুগল দেখা যাচ্ছে। বৃত্তের মধ্যে থাকা অংশটি হলো অ্যালুমিনিয়াম আয়নের অবস্থান, যা ক্যামেরার কাছে অন্ধকার দেখায়, কারণ এটি কেবল কোয়ান্টাম লজিক স্পেকট্রোস্কোপি ব্যবহার করে ম্যাগনেশিয়াম আয়নের মাধ্যমে পড়া যায়।ক্রেডিট: NIST
এনআইএসটির অ্যালুমিনিয়াম আয়ন ঘড়ির জন্য নতুনভাবে পরিবর্তিত আয়ন ট্র্যাপ, এখানে ইনসেটে একটি CCD ইমেজে অ্যালুমিনিয়াম-ম্যাগনেশিয়াম আয়ন যুগল দেখা যাচ্ছে। বৃত্তের মধ্যে থাকা অংশটি হলো অ্যালুমিনিয়াম আয়নের অবস্থান, যা ক্যামেরার কাছে অন্ধকার দেখায়, কারণ এটি কেবল কোয়ান্টাম লজিক স্পেকট্রোস্কোপি ব্যবহার করে ম্যাগনেশিয়াম আয়নের মাধ্যমে পড়া যায়।
ক্রেডিট: NIST

ঘড়িতে ব্যবহৃত লেজার আলো আসছিল কাছাকাছি আরেকটি গবেষণাগার থেকে, যা প্রায় ৩.৬ কিলোমিটার দূরে অবস্থিত এবং নির্ভুল লেজার তৈরিতে বিখ্যাত।

আগে এই মাত্রার সেকেন্ড পরিমাপের জন্য যে পরিমাণ তথ্য জোগাড় করতে তিন সপ্তাহ সময় লাগত, এখন তা সম্ভব হচ্ছে মাত্র দেড় দিনে।

NIST-এর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ড্যানিয়েল রদ্রিগেজ কাস্টিলো বলেন, “এটি একটি বিশাল এবং জটিল চ্যালেঞ্জ, কারণ ঘড়ির প্রতিটি অংশ তার কার্যকারিতাকে প্রভাবিত করে।”

এই ঘড়ি আমাদের হাতে-পরা ঘড়ির মতো সময় বলে না। বরং এটি সময় পরিমাপের জন্য একটি আদর্শ রেফারেন্স হিসেবে কাজ করে যেটি অন্যান্য ঘড়ি ক্যালিব্রেট করতে, নানা পরীক্ষানিরীক্ষায় এবং মহাবিশ্বকে বুঝতে ব্যবহৃত হয়। একটি সেকেন্ড আসলে কত সময় তা জানা পদার্থবিজ্ঞানের একটি মৌলিক বিষয়।

(বাম থেকে ডানে) ড্যানিয়েল রদ্রিগেজ ক্যাস্টিলো, উইলা আর্থার-ডওয়ারশ্যাক এবং মেসন মার্শাল একসাথে এনআইএসটি-এর বোল্ডারে অ্যালুমিনিয়াম আয়ন ঘড়ি নিয়ে কাজ করছেন। এই পারমাণবিক ঘড়িটি নির্ভুলতার একটি নতুন রেকর্ড স্থাপন করেছে।ক্রেডিট: R. Jacobson/NIST
(বাম থেকে ডানে) ড্যানিয়েল রদ্রিগেজ ক্যাস্টিলো, উইলা আর্থার-ডওয়ারশ্যাক এবং মেসন মার্শাল একসাথে এনআইএসটি-এর বোল্ডারে অ্যালুমিনিয়াম আয়ন ঘড়ি নিয়ে কাজ করছেন। এই পারমাণবিক ঘড়িটি নির্ভুলতার একটি নতুন রেকর্ড স্থাপন করেছে।
ক্রেডিট: R. Jacobson/NIST

এই উন্নত টাইমকিপিং প্রযুক্তি ডার্ক ম্যাটার অনুসন্ধান থেকে শুরু করে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব পরীক্ষার মতো বহু বৈজ্ঞানিক ক্ষেত্রে কাজে লাগবে। গবেষকদের ধারণা, এর থেকেও বেশি নির্ভুলতা অর্জন করা সম্ভব, যদি সিস্টেমের স্থিতিশীলতা এবং আয়ন নিয়ন্ত্রণ আরও উন্নত করা যায়।

NIST-এর পদার্থবিজ্ঞানী উইলা আর্থার-ডোর্শাক বলেন, “এই প্ল্যাটফর্ম আমাদের সামনে নতুন ধরনের ঘড়ির ডিজাইন তৈরির সুযোগ এনে দিয়েছে, যেমন ঘড়িতে ব্যবহৃত আয়নের সংখ্যা বাড়ানো বা এনট্যাঙ্গেলমেন্ট (entanglement)। এতে করে আমাদের পরিমাপ করার সক্ষমতা আরও উন্নত হবে।”

———

High-stability single-ion clock with 5.5×10−19 systematic uncertainty. Physical Review Letters. (2025).
DOI: 10.1103/hb3c-dk28

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ প্রথমবারের মতো ‘ক্যামেরায়’ ধরা পড়ল এক সৌরজগতের জন্ম!
পরবর্তী প্রবন্ধ মস্তিষ্ক কীভাবে ঘুম থেকে জেগে ওঠে?
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?