এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: মস্তিষ্ক কীভাবে ঘুম থেকে জেগে ওঠে?
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > মস্তিষ্ক > মস্তিষ্ক কীভাবে ঘুম থেকে জেগে ওঠে?
মস্তিষ্ক

মস্তিষ্ক কীভাবে ঘুম থেকে জেগে ওঠে?

গবেষণায় দেখা গেছে, ঘুম ভাঙার সময় মস্তিষ্কে একটি সামনের দিক থেকে পিছনের দিকে ধাবমান ‘জাগরণ ফিকোয়েন্সি’ ছড়িয়ে পড়ে, যা ধীরে ধীরে কনশাসনেস ফিরিয়ে আনে। NREM ঘুমে ধীর তরঙ্গ দিয়ে শুরু হয়ে উচ্চ তরঙ্গ পর্যন্ত পৌঁছায়, যেখানে REM ঘুমে সরাসরি উচ্চ তরঙ্গ সক্রিয় হয়। এই ধারা ঘুমজড়তা ও ঘুমজনিত রোগ বোঝার ক্ষেত্রে নতুন দিক উন্মোচন করতে পারে।

ওয়াশফিয়া জয়ন্তী
ওয়াশফিয়া জয়ন্তী
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫
হালনাগাদ: 21 জুলাই, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
কখনও কখনও মস্তিষ্ক পুরোপুরি জেগে উঠতে কিছুটা দেরি করে।Mypurgatoryyears/Getty Images
শেয়ার

ঘুম ভাঙার মুহূর্তে আমরা অনেকেই ক্লান্তি, বিভ্রান্তি বা অস্বচ্ছতার অনুভব করি, যাকে বলা হয় sleep inertia বা ঘুম জড়তা। কিন্তু মস্তিষ্ক ঠিক কীভাবে ঘুম থেকে জেগে ওঠে? এ প্রশ্নের উত্তর খুঁজতেই সম্প্রতি একটি বিস্তৃত গবেষণা চালিয়েছেন ইউরোপের একদল স্নায়ুবিজ্ঞানী। গত ১৬ জুলাই, ২০২৫ Current Biology জার্নালে প্রকাশিত এই গবেষণা আমাদের জানায়, ঘুম থেকে জেগে ওঠা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, বরং এটি একটি ধারাবাহিক ও সুনির্দিষ্ট প্রক্রিয়া, যার মাঝে সময় ও স্থানের এক অভূতপূর্ব অনুপ্রবাহ রয়েছে।

গবেষকরা ২০ জন মানুষের ওপর ১,০৭৩টি ঘুম ভাঙার ঘটনা পর্যবেক্ষণ করেন এক বিশেষ ইইজি (EEG) প্রযুক্তি ব্যবহার করে, যা মস্তিষ্কের বৈদ্যুতিক তরঙ্গ অত্যন্ত সূক্ষ্ম সময়মানের ভেতরে মাপতে সক্ষম। তারা দেখতে পান, ঘুম থেকে জেগে ওঠার সময় মস্তিষ্কে একটি অভিন্ন, সামনের দিক থেকে পিছনের দিকে বিস্তৃত “জাগরণ তরঙ্গ” ছড়িয়ে পড়ে।

এই তরঙ্গ শুরু হয় প্রিফ্রন্টাল কর্টেক্স বা নির্বাহী সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বে থাকা অঞ্চলে, তারপর ধীরে ধীরে পিছনের ভিজ্যুয়াল কর্টেক্স পর্যন্ত পৌঁছায়। NREM ঘুমে (non-rapid eye movement sleep), এই পরিবর্তন শুরু হয় একটি লো-ফ্রিকোয়েন্সি তরঙ্গ দিয়ে, অর্থাৎ ধীরগতির। গভীর ঘুমের সাথে সম্পর্কিত এও তরঙ্গ কিছুক্ষণের মধ্যেই জায়গা করে দেয় উচ্চ-ফ্রিকোয়েন্সির তরঙ্গকে, যা সচেতনতার ইঙ্গিত বহন করে।

REM ঘুম (rapid eye movement sleep) থেকে জেগে ওঠার সময় হাই-ফ্রিকোয়েন্সি (উচ্চ গতি) তরঙ্গ সক্রিয় হয়, কোনো পূর্ববর্তী ধীর তরঙ্গ ছাড়াই। অপরদিকে, NREM ঘুমে জাগরণ হয় বেশ ‘জটিল’ প্রক্রিয়ায়। প্রথমে ধীর, বড় অ্যামপ্লিচিউডের ঢেউ (যেমন K-complex) দেখা যায়, যা ধীরে ধীরে দ্রুত গতি ও সচেতনতায় রূপ নেয়।

গবেষণাটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর দেয়: ঘুম থেকে উঠে কেন আমরা মাঝে মাঝে বোধগম্যতা হারাই, আবার কখনও ফ্রেশ অনুভব করি? গবেষকরা আবিষ্কার করেন, যেসব মানুষ NREM ঘুম থেকে জাগে এবং তাদের মস্তিষ্কে জাগরণ-পূর্ব ধীর তরঙ্গ বেশি থাকে, তারা সাধারণত জেগে উঠে কম ক্লান্তি অনুভব করে। এই ঢেউগুলো মূলত ‘type I slow waves’, যার মধ্যে রয়েছে শক্তিশালী, তীক্ষ্ণ K-complex গুলি, যেগুলো জাগরণ ব্যবস্থাকে প্রস্তুত করে। বিপরীতে, যদি ঘুমের পরে আরও ধীর তরঙ্গ সক্রিয় থাকে (যেমন ‘type II’ slow waves), তবে মানুষ আরও বেশি ঘুমজড়তা অনুভব করে।

এই আবিষ্কার ঘুমজনিত নানা সমস্যার চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দিতে পারে, বিশেষ করে ইনসমনিয়া (ঘুমের অসুবিধা), প্যারাসমনিয়া (ঘুমের মধ্যে আচরণগত ব্যাঘাত), বা স্লিপ অ্যাপনিয়া (ঘুমে শ্বাসকষ্ট)। এমনকি, ঘুম থেকে দ্রুত ও পরিষ্কারভাবে ওঠার কৌশল বা প্রযুক্তি (যেমন অ্যালার্ম ডিজাইন) উন্নত করতেও এটি কার্যকর হতে পারে।

———

Cortical activity upon awakening from sleep reveals consistent spatio-temporal gradients across sleep stages in human EEG, Current Biology (2025).
DOI: 10.1016/j.cub.2025.06.064

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ এখন পর্যন্ত সবচেয়ে নিখুঁত ঘড়ি তৈরি করলেন বিজ্ঞানীরা
পরবর্তী প্রবন্ধ প্লাস্টিকের বিকল্পে ব্যাকটেরিয়ার সেলুলোজ! বাংলাদেশি বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?