প্রায় ৫০০ কোটি আলোকবর্ষ দূরের এক গ্যালাক্সিতে লুকিয়ে থাকা এক দৈত্যাকার ব্ল্যাক হোলের ভর সরাসরি পরিমাপ করা হয়েছে, যা আকারে মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে থাকা সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের চেয়ে ১০,০০০ গুণ বড় এবং আমাদের সূর্যের ভরের প্রায় ৩৬০০ কোটি গুণ।
যুক্তরাজ্যের পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের থমাস কোলেট বলেন, “এটি সম্ভবত মহাবিশ্বের সবচেয়ে বৃহৎ ব্ল্যাক হোল। এটি যেন এক ক্ষুদ্র গ্যালাক্সির সমগ্র ভর এক বিন্দুতে সংকুচিত হয়েছে।”
এই আল্টাম্যাসিভ ব্ল্যাক হোলটি “কসমিক হর্সশু (Cosmic Horseshoe)” নামের দুটি গ্যারাক্সির গ্রাভিটেশনালয় লেন্সড সিস্টেমে অবস্থান করছে। এটি গ্যালাক্সিগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী গ্র্যাভিটেশনাল লেন্সিং সিস্টেম হোল্ড করার জন্য পরিচিত। এর বিশাল মহাকর্ষ পেছনের বস্তুগুলোর আলোকে বড় করে দেখাতে সক্ষম। আগের গবেষণায় ধারণা দেওয়া হয়েছিল যে এই সিস্টেমের গ্যালাক্সির কেন্দ্রে একটি আল্ট্রাম্যাসিভ ব্ল্যাক হোল থাকতে পারে, কিন্তু এর ভর নির্দিষ্টভাবে নির্ধারণ করা কঠিন ছিল।
কোলেট ও তার দল ব্ল্যাক হোলের চারপাশে ঘূর্ণায়মান নক্ষত্রগুলোর গতি পরিমাপ করেছেন, কারণ তাদের গতি ব্ল্যাক হোলের ভরের উপর নির্ভর করে। একই সঙ্গে, তারা ব্ল্যাক হোলের মহাকর্ষে আলোর বাঁকানো বা “গ্র্যাভিটেশনাল লেন্সিং” প্রভাবও মেপেছেন। দুটি তথ্য একত্রিত করে তারা উচ্চ আত্মবিশ্বাসের সাথে ভর নির্ধারণ করতে পেরেছেন।
যদিও এর ভর অস্বাভাবিকভাবে বড়, তবুও এটি কোলেটের পূর্ববর্তী গবেষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে তারা গ্যালাক্সির ডার্ক ম্যাটার বণ্টন মডেল তৈরির চেষ্টা করেছিলেন। কোনো মডেলই মেলে না, যদি না কসমিক হর্সশুর কেন্দ্রে একটি আল্ট্রাম্যাসিভ ব্ল্যাক হোল ধরা হয়।
গবেষকদের ধারণা, কসমিক হর্সশু একটি “ফসিল গ্রুপ গ্যালাক্সি” যা আশপাশের সমস্ত গ্যালাক্সিকে গ্রাস করেছে। এই আচরণই হয়তো ব্যাখ্যা করতে পারে কেন ব্ল্যাক হোলটি এত বিশাল হয়েছে।
তবে রহস্য রয়ে গেছে, এটি বর্তমানে নিষ্ক্রিয়। কোলেট বলেন, “এত বড় হতে হলে এর প্রায় সমগ্র মহাবিশ্বের মোটামুটি শুরু থেকে পুরো সময়জুড়ে পদার্থ গ্রাস করতে হতো। এখন এটি থেমে গেছে, যা অদ্ভুত। কিছু একটা এর বৃদ্ধি থামিয়ে দিয়েছে।”
———
Unveiling a 36 billion solar mass black hole at the centre of the Cosmic Horseshoe gravitational lens. Monthly Notices of the Royal Astronomical Society (2025).
DOI: 10.1093/mnras/staf1036
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।


