এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: সাড়ে সাত কোটি বছর পুরোনো ফড়িং প্রজাতির সন্ধান
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীবাশ্ম বিজ্ঞান > সাড়ে সাত কোটি বছর পুরোনো ফড়িং প্রজাতির সন্ধান
জীবাশ্ম বিজ্ঞান

সাড়ে সাত কোটি বছর পুরোনো ফড়িং প্রজাতির সন্ধান

কানাডায় পাওয়া নতুন ফড়িংয়ের জীবাশ্ম শুধু এক নতুন প্রজাতি নয়, এক নতুন পরিবারকেও সংজ্ঞায়িত করেছে। এটি কীটপতঙ্গের সংরক্ষণ, বৈচিত্র্য ও ফড়িংয়ের বিবর্তন ইতিহাসে বিরল ও গুরুত্বপূর্ণ তথ্য যোগ করেছে।

ইসরাত জাহান
ইসরাত জাহান
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৫
হালনাগাদ: 22 আগস্ট, 2025
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
Cordualadensa acorni এর রিকনস্ট্রাকশন।Alex Anderson
শেয়ার

আলবার্টার ডাইনোসর প্রভিন্সিয়াল পার্কে এক চমকপ্রদ জীবাশ্ম আবিষ্কার গবেষকদের সামনে এনেছে নতুন এক প্রজাতির ফড়িংয়ের প্রমাণ। নতুন ফড়িংটির Cordualadensa acorni। জীবাশ্মটি আবিষ্কৃত হয় ২০২৩ সালে, ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের এক স্নাতক শিক্ষার্থীর খনন অভিযানে। এটিই কানাডায় পাওয়া প্রথম ডাইনোসর যুগের ফড়িংয়ের জীবাশ্ম।

প্রথমে পাতা-জাতীয় জীবাশ্ম খোঁজার সময় হঠাৎই পাওয়া যায় আংশিক একটি ডানা। মানুষের হাতের সমান প্রস্থের এই ডানার ফড়িংটি প্রায় ৭.৫ কোটি বছর আগে ক্রিটেশিয়াস যুগে বাস করত। সে সময়ে এটি হয়তো বাস্তুতন্ত্রের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অংশ ছিল। এরা ছিলো শিকারি ডাইনোসরের জন্য একেবারেই উপযুক্ত খাবার।

এই আবিষ্কারের সবচেয়ে বড় তাৎপর্য হলো, ফড়িংটির জন্য সম্পূর্ণ নতুন একটি পরিবার তৈরি করতে হয়েছে, যার নাম রাখা হয়েছে কর্ডুয়ালাডেনসিডি (Cordualadensidae)। একইসঙ্গে এটি উত্তর আমেরিকায় পাওয়া বৃহত্তর ফড়িং গোষ্ঠী ক্যাভিলাবিয়াটা (Cavilabiata)-এর প্রথম সদস্য।

Cordualadensa acorni এর জীবাশ্মযুক্ত ডানা।ক্রেডিট: Mueller et al.
Cordualadensa acorni এর জীবাশ্মযুক্ত ডানা।
ক্রেডিট: Mueller et al.

এ জীবাশ্ম শুধু শ্রেণিবিন্যাসেই নয়, প্রাচীন কীটপতঙ্গ সংরক্ষণ সম্পর্কেও বিরল তথ্য দিয়েছে। সাধারণত এই পার্কে উদ্ভিদ আর মেরুদণ্ডী প্রাণীর জীবাশ্মই বেশি পাওয়া যায়। কিন্তু ফড়িংটি ইমপ্রেশন ফসিল আকারে সংরক্ষিত হয়েছে যা এই অঞ্চলের কীটপতঙ্গ সংরক্ষণের নতুন ধারা নির্দেশ করে। গবেষকরা এরপর অনুসন্ধানের কৌশল বদলে আরও কীটপতঙ্গ জীবাশ্ম খুঁজে পাচ্ছেন, যা ইঙ্গিত দেয় যে লেট ক্রিটেশিয়াস যুগে কীটপতঙ্গের বৈচিত্র্য পূর্বের ধারণার চেয়ে অনেক বেশি ছিল।

ডানার গঠন থেকে ধারণা করা হচ্ছে, Cordualadensa acorni উড়ার সময় ভেসে থাকার জন্য অভিযোজিত ছিল। এই বৈশিষ্ট্য আজকের মাইগ্রেশন করা ফড়িংদের মধ্যেও দেখা যায় এবং সম্ভবত তাদের বিবর্তনীয় সফলতার অন্যতম রহস্য। এই একটিমাত্র আবিষ্কার ডাইনোসর প্রভিন্সিয়াল পার্কে পরিচিত কীটপতঙ্গের রেকর্ড প্রায় দ্বিগুণ করেছে এবং ফড়িংয়ের বিবর্তনের ইতিহাসে ৩ কোটি বছরের ফাঁক পূরণ করেছে।

প্রাগৈতিহাসিক কানাডার জীববৈচিত্র্য বোঝার ক্ষেত্রে এই আবিষ্কারকে গবেষকেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ ডাইনোসর আবাসস্থলগুলোর একটির পরিবেশগত ধাঁধায় এটি এক নতুন টুকরো প্রমাণ যোগ করেছে।

———

New family of fossil dragonfly (Odonata, Cavilabiata) from the late Cretaceous (Campanian) Dinosaur Park Formation, Alberta, Canada. Canadian Journal of Earth Sciences (2025).
DOI: 10.1139/cjes-2024-0162

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ বাংলাদেশের মুরগির খামারে অ্যান্টিবায়োটিকের অতি ব্যবহারের ভয়াবহ দৃশ্য
পরবর্তী প্রবন্ধ প্রথম মানব প্রজাতি কী ছিল?
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?