এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: দুটি ভিন্ন প্রজাতির পিঁপড়া জন্ম দেয় ইউরোপের অদ্ভুত এই চাষি পিঁপড়া
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রাণী > দুটি ভিন্ন প্রজাতির পিঁপড়া জন্ম দেয় ইউরোপের অদ্ভুত এই চাষি পিঁপড়া
প্রাণী

দুটি ভিন্ন প্রজাতির পিঁপড়া জন্ম দেয় ইউরোপের অদ্ভুত এই চাষি পিঁপড়া

ইউরোপের আইবেরিয়ান হারভেস্টার অ্যান্ট রাণীরা ভিন্ন প্রজাতির পুরুষ পিঁপড়া তৈরি করতে সক্ষম, যা জীববিজ্ঞানের নিয়ম ভাঙে। তারা M. structor প্রজাতিকে ক্লোন করে নিজের উপনিবেশের শ্রমিক তৈরি করে, ফলে এক ধরনের ‘গৃহপালন’ সম্পর্ক গড়ে ওঠে। এটি বিরল হলেও বিবর্তনীয়ভাবে এক অসাধারণ আবিষ্কার।

নুজহাত সুবাহ ঐশী
নুজহাত সুবাহ ঐশী
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫
হালনাগাদ: 9 সেপ্টেম্বর, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
রানী আইবেরিয়ান হারভেস্টার পিপড়া (Messor ibericus) নিজ প্রজাতির পিপড়ার (বামে) জন্ম দিতে পারে এবং এক ধরনের ক্লোনিং কৌশল ব্যবহার করে ভিন্ন প্রজাতির (Messor structor, ডানে) সন্তানেরও জন্ম দিতে সক্ষম।Jonathan Romiguier, Yannick Juvé, Laurent Soldati
শেয়ার

ইউরোপে পাওয়া এক ধরনের সাধারণ পিঁপড়া জীববিজ্ঞানের একটি মৌলিক নিয়ম ভেঙে দিয়েছে। এদের রানিরা এমন পুরুষ পিঁপড়ার জন্ম দিতে পারে, যারা আসলে সম্পূর্ণ ভিন্ন প্রজাতির। আইবেরিয়ান হারভেস্টার পিঁপড়া (Messor ibericus)-এর রাণীরা একধরনের যৌন পরজীবী, যারা নির্ভর করে Messor structor নামের অন্য প্রজাতির পুরুষ পিঁপড়ার শুক্রাণুর ওপর। এই শুক্রাণু ব্যবহার করে তারা শক্তিশালী শ্রমিক পিঁপড়ার বাহিনী তৈরি করে, যেগুলো দুই প্রজাতির মিশ্রণ।

তবে নতুন তথ্য বলছে, আশেপাশে যদি কোনো M. structor উপনিবেশ না থাকে, তাহলেও M. ibericus রাণীরা এমন ডিম দিতে পারে, যাতে থাকে কেবলমাত্র M. structor-এর ডিএনএ। অর্থাৎ তারা ক্লোন করে জন্ম দিতে পারে M. structor পুরুষ পিঁপড়ার। এই চমকপ্রদ তথ্য প্রকাশিত হয়েছে Nature জার্নালে, ৩ সেপ্টেম্বর।

কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের বিবর্তন জীববিজ্ঞানী জ্যাকবুস বুমস্মা বলেন, “এটি একেবারেই অবিশ্বাস্য ও অদ্ভুত এক গল্প। এমন এক প্রজনন পদ্ধতি, যা প্রায় কল্পনাতীত।”

আইবেরিয়ান হারভেস্টার অ্যান্ট ইউরোপের কিছু অঞ্চলে M. structor-এর সঙ্গে সহাবস্থান করে এসেছে। ফলে ঐতিহাসিকভাবে তাদের কাছে সবসময় মিলনের জন্য M. structor পুরুষ সহজলভ্য ছিল।

কিন্তু ফ্রান্সের মন্টপেলিয়ারের ইনস্টিটিউট অব ইভোলিউশনারি সায়েন্সের গবেষক জোনাথান রোমিগুইয়ের দল সিসিলি দ্বীপে এক অদ্ভুত ঘটনা খুঁজে পান। সেখানে প্রচুর M. ibericus পিঁপড়া থাকলেও M. structor-এর কোনো উপনিবেশ দেখা যায়নি।

তবে উপনিবেশের ভেতরে ঢুকে তারা খুঁজে পান দুই ধরনের চেহারার পিঁপড়া। জিনগত বিশ্লেষণে দেখা গেল, ওগুলো আসলে দুই প্রজাতিরই—M. ibericus ও M. structor। রহস্য উন্মোচন হলো: আইবেরিয়ান রানীরা নিজেরাই ক্লোন করে তৈরি করে M. structor পিঁপড়া, যাদের শুক্রাণু তারা ব্যবহার করে শ্রমিক হাইব্রিড জন্ম দিতে। এসব শ্রমিক আবার উপনিবেশের যত কাজকর্ম করে—বসতি বানানো, খাবার সংগ্রহ ইত্যাদি। রোমিগুইয়ের ভাষায়, “আসলে M. ibericus যেন M. structor এবং তার জিনোমকে গৃহপালিত করে ফেলেছে।”

গবেষকরা আরও জানান, এই দুই প্রজাতি ৫০ লক্ষ বছর আগে আলাদা হয়ে গিয়েছিল। মানুষের সঙ্গে শিম্পাঞ্জির বিচ্ছেদের সময়কালও প্রায় এতটাই পুরনো। তাই এক প্রজাতির পক্ষে আরেক প্রজাতিকে জন্ম দেওয়া সত্যিই বিস্ময়কর।

অদ্ভুত ব্যাপার হলো, গবেষকরা যখন এই ক্লোন করা M. structor পিঁপড়াদের আসল M. structor উপনিবেশে ঢোকান, তখন তারা বিদেশি অনুপ্রবেশকারী ভেবে মেরে ফেলে। কারণ, দেখতে একই রকম হলেও ক্লোনগুলোর শরীরে ছিল আইবেরিয়ান আত্মীয়দের ফেরোমোন, যা তাদের শত্রু হিসেবে চিহ্নিত করে। আরেকটি বড় পার্থক্য হলো, যদিও ক্লোনগুলোর কোষের নিউক্লিয়াসে থাকে কেবল M. structor ডিএনএ, কিন্তু তাদের মাইটোকন্ড্রিয়ায় পাওয়া যায় M. ibericus-এর ডিএনএ।

রোমিগুইয়ে মনে করেন, এই ঘটনা অনেকটা মিল রাখে প্রাচীন সেই সহযোগিতার সঙ্গে, যেটির মাধ্যমে প্রায় একশ কোটি বছর আগে ইউক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া যুক্ত হয়েছিল। তখন এক প্রাচীন কোষ একটি ব্যাকটেরিয়াকে গ্রাস করেছিল, আর সেখান থেকেই শুরু হয়েছিল প্রাণীর, উদ্ভিদের ও ছত্রাকের কোষের দ্বৈত জিনোম। তবে কোপেনহেগেনের বুমস্মার মতে, M. ibericus-এর এই বিরল যৌন পরজীবিতা কখনোই মাইটোকন্ড্রিয়ার মতো সফল হয়ে জীবজগতে ছড়িয়ে পড়বে না।

প্যারিসের প্র্যাকটিক্যাল স্কুল অব অ্যাডভান্সড স্টাডিজের বিবর্তন-বিশারদ ক্লদী ডুমস মন্তব্য করেন, “পিঁপড়ারা সত্যিই অসাধারণ। তারা আমাদের নতুন ধরনের, অস্বাভাবিক প্রজনন ব্যবস্থার প্রতি মন খোলা রাখতে বাধ্য করে।”

———

One mother for two species via obligate cross-species cloning in ants. Nature (2025).
DOI: 10.1038/s41586-025-09425-w

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ পৃথিবীর কার্বন সঞ্চয় ক্ষমতা শীগ্রই শেষ হয়ে যেতে পারে!
পরবর্তী প্রবন্ধ সবচেয়ে স্পষ্ট মহাকর্ষীয় তরঙ্গ শনাক্তকরণে নিশ্চিত হলো হকিং-এর কৃষ্ণগহ্বর তত্ত্ব
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?