এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ঢাকার বাতাস ও শব্দ দূষণ: একসাথে দুই বিপদে নগরবাসী
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > পরিবেশ > ঢাকার বাতাস ও শব্দ দূষণ: একসাথে দুই বিপদে নগরবাসী
পরিবেশবাংলাদেশ

ঢাকার বাতাস ও শব্দ দূষণ: একসাথে দুই বিপদে নগরবাসী

ঢাকা শহরের বাতাস ও শব্দ, দুটোই এখন ভয়ংকর মাত্রায় পৌঁছেছে। শুষ্ক মৌসুমে বায়ুদূষণ সর্বাধিক এবং সারাবছর শব্দ দূষণ স্বাস্থ্যঝুঁকির সীমা অতিক্রম করছে। বিশেষত শিল্পাঞ্চল ও পরিবহন করিডরগুলোতে পরিস্থিতি সবচেয়ে খারাপ। গবেষকরা বলছেন, অবিলম্বে নীতি ও প্রযুক্তিগত হস্তক্ষেপ ছাড়া নগরবাসীর স্বাস্থ্য ও জীবনের মান মারাত্মক ক্ষতির মুখে পড়বে।

সাদিয়া ইসলাম বর্ষা
সাদিয়া ইসলাম বর্ষা
প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫
হালনাগাদ: 5 অক্টোবর, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
দূষিত শহরের সেরা ৫ এর মধ্যে ঢাকা মোটামুটি সবসময়ই থাকে।Saikat Bhadra/TBS
শেয়ার

ঢাকা শহর আজ বিশ্বের অন্যতম দূষিত ও কোলাহলপূর্ণ নগরীতে পরিণত হয়েছে। সম্প্রতি Scientific Reports জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে ঢাকার বাতাসের সূক্ষ্ম কণা দূষণ (PM2.5), ব্ল্যাক কার্বন (BC) এবং শব্দদূষণের মাত্রা নিয়ে এক বিস্তৃত জরিপ তুলে ধরা হয়েছে। ফলাফল বলছে, ঢাকার প্রতিটি এলাকাই আন্তর্জাতিক স্বাস্থ্য নির্দেশিকার সীমা অতিক্রম করছে, ফলে নগরবাসীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে।

গবেষণায় ২০২৩ সালের শুষ্ক মৌসুম (জানুয়ারি–মার্চ) ও বর্ষা মৌসুমে (জুলাই–সেপ্টেম্বর) ঢাকার ৭০টি স্থানে ১৭ লক্ষ মিনিটেরও বেশি সময় ধরে বাতাসের মান এবং ১২ লক্ষ মিনিটেরও বেশি সময় ধরে শব্দমাত্রা রেকর্ড করা হয়। দেখা গেছে, শুষ্ক মৌসুমে বাতাসের দূষণ চার গুণ বেশি, বিশেষ করে বাণিজ্যিক ও শিল্প এলাকায় এবং যানবাহন চলাচলের করিডরে। রাতের বেলায় এই দূষণ আরও তীব্র হয়, যা বাতাসে স্থবিরতার কারণে সহজে ছড়ায় না। অন্যদিকে শব্দ দূষণ সারাবছরই উচ্চমাত্রায় থাকে—পরিবহন করিডর, বাজার ও মিশ্র বাণিজ্যিক এলাকায় এর মাত্রা সবচেয়ে বেশি।

সংখ্যার দিক থেকে দেখা যায়, ঢাকার গড় PM2.5 মাত্রা শুষ্ক মৌসুমে প্রায় ১৯৫ মাইক্রোগ্রাম/ঘনমিটার, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্ধারিত সীমার (১৫ µg/m³) ১৩ গুণ। এমনকি সবুজ বা খোলা স্থানেও গড় দূষণ সীমার বহু গুণ বেশি পাওয়া গেছে। শব্দ দূষণের ক্ষেত্রেও একই চিত্র: আবাসিক এলাকায় গড়ে ৬১ ডেসিবেল ধরা পড়েছে, যেখানে অনুমোদিত সীমা ৫৫। পরিবহন করিডরে শব্দের মাত্রা পৌঁছেছে ৭০–৮৪ ডেসিবেল পর্যন্ত, যা স্বাস্থ্যঝুঁকির জন্য মারাত্মক।

ঢাকায় গড় বায়ু দূষণ (A), শব্দ দূষণ (B) এবং তাদের সংমিশ্রণ (C) এর স্থানিক তারতম্য।সুত্র: Martha Lee et al./Scientific Reports
ঢাকায় গড় বায়ু দূষণ (A), শব্দ দূষণ (B) এবং তাদের সংমিশ্রণ (C) এর স্থানিক তারতম্য।
সুত্র: Martha Lee et al./Scientific Reports

গবেষণায় বিশেষভাবে চিহ্নিত হয়েছে দক্ষিণ ঢাকার শিল্পঘেরা শ্যাম্পুর এলাকা, যেখানে বাতাসে PM2.5 এর মাত্রা দিনে ১১০০ মাইক্রোগ্রাম/ঘনমিটার পর্যন্ত উঠে গেছে। এটি পুরো গবেষণায় সর্বোচ্চ রেকর্ড, যা স্থানীয় প্রায় দুই লাখ মানুষের জন্য চরম স্বাস্থ্যঝুঁকি নির্দেশ করে। অন্যদিকে কুড়িল, নীলক্ষেত ও রাজলক্ষ্মীর মতো ব্যস্ত বাজার ও সড়কগুলোতে শব্দ ও বায়ুদূষণ একসাথে বেশি পাওয়া গেছে।

গবেষকরা বলছেন, ঢাকার দূষণের উৎস মূলত যানবাহন, ইটভাটা, নির্মাণকাজ ও শিল্পকারখানা। শব্দ দূষণের উৎস হলো ট্রাফিক, ব্যবসা-বাণিজ্য এবং প্রতিদিনের নামাজের আজান। পরিস্থিতি মোকাবিলায় কঠোর যানবাহন নির্গমন মানদণ্ড, শব্দ নিয়ন্ত্রণ, গণপরিবহন উন্নয়ন, এবং বিশেষত শিল্পাঞ্চলে প্রযুক্তি আধুনিকায়নের পরামর্শ দেওয়া হয়েছে।

———

Spatiotemporal patterns in air pollution and sound in Dhaka, Bangladesh. Sci Rep (2025).
DOI: 10.1038/s41598-025-12815-9

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ হান্টিংটন রোগে নতুন আশা: একবারের জিন থেরাপিতে রোগের গতি কমল ৭৫%
পরবর্তী প্রবন্ধ জেমস ওয়েব টেলিস্কোপে ধরা পড়ল এম৮৭ ব্ল্যাক হোলের রহস্যময় জেট
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?