এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ছদ্মবেশী মাইটোকন্ড্রিয়া কোষে ঢুকে ইঁদুরের রোগের চিকিৎসায় সফল
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > চিকিৎসাবিজ্ঞান > ছদ্মবেশী মাইটোকন্ড্রিয়া কোষে ঢুকে ইঁদুরের রোগের চিকিৎসায় সফল
চিকিৎসাবিজ্ঞান

ছদ্মবেশী মাইটোকন্ড্রিয়া কোষে ঢুকে ইঁদুরের রোগের চিকিৎসায় সফল

লোহিত রক্তকণিকার ঝিল্লি দিয়ে মাইটোকন্ড্রিয়া ঢেকে দিলে তা কোষে সহজে প্রবেশ করে এবং ধ্বংস হয় না। এতে ইঁদুরের আয়ু বাড়লেও মানুষের ক্ষেত্রে কার্যকারিতা প্রমাণে আরও গবেষণা প্রয়োজন।

তাশফিয়া নুজহাত প্রজ্ঞা
তাশফিয়া নুজহাত প্রজ্ঞা
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬
হালনাগাদ: 12 এপ্রিল, 2026
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
মাইটোকন্ড্রিয়া (শিল্পীর কল্পচিত্র)।Alfred Pasieka/Science Photo Library
শেয়ার

কোষের ভেতরে নষ্ট মাইটোকন্ড্রিয়ার জায়গায় নতুন মাইটোকন্ড্রিয়া ঢোকাতে এক নতুন কৌশল দেখালেন বিজ্ঞানীরা। ১৮ মার্চ, ২০২৬ Cell জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, লোহিত রক্তকণিকার ঝিল্লি দিয়ে ঢেকে দেওয়া মাইটোকন্ড্রিয়া সহজেই কোষের ভেতরে প্রবেশ করতে পারে। এই পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হলে মাইটোকন্ড্রিয়া-জনিত মারাত্মক রোগে আক্রান্ত ইঁদুরের আয়ু বেড়েছে।

গবেষকেরা দেখেছেন, লাল রক্তকণিকার ঝিল্লিতে মোড়ানো মাইটোকন্ড্রিয়া কোষে ঢোকার সময় দেহের প্রতিরক্ষাব্যবস্থার নজর এড়িয়ে যায়। ফলে কোষ এগুলোকে ধ্বংস করে না। লন্ডনের ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউটের স্নায়ুবিজ্ঞানী মাইক ডিভাইন, (যিনি এই গবেষণায় যুক্ত ছিলেন না) বলেন এই পদ্ধতি আগের তুলনায় অনেক বেশি কার্যকর। তার মতে, পার্থক্যটি দিন-রাতের মতো স্পষ্ট।

তবে সব বিজ্ঞানী পুরোপুরি একমত নন। ক্যালিফোর্নিয়ার গ্ল্যাডস্টোন ইনস্টিটিউটসের স্নায়ুবিজ্ঞানী কেন নাকামুরা বলেন, গবেষণাটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও পারকিনসন রোগ প্রতিরোধের দাবি কিছুটা বাড়িয়ে বলা হয়েছে।

মাইটোকন্ড্রিয়া হলো কোষের শক্তিকেন্দ্র, যা কোষের কাজ চালাতে জ্বালানি তৈরি করে। এদের নিজস্ব ডিএনএ থাকে। এই ডিএনএ-তে ত্রুটি হলে লেই সিনড্রোমের মতো মারাত্মক রোগ হতে পারে, যা সাধারণত ছোট শিশুদের আক্রমণ করে।

দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা সুস্থ মাইটোকন্ড্রিয়া কোষে প্রতিস্থাপন করার উপায় খুঁজছেন। কিন্তু কোষের বাইরে এলে মাইটোকন্ড্রিয়ার বাইরের ঝিল্লির বৈদ্যুতিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। তখন কোষ এগুলোকে ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করে দ্রুত ধ্বংস করে ফেলে।

মাইটোকন্ড্রিয়ার একটি ‘ক্যাপসুল’ (কেন্দ্রীয় কালো বৃত্ত) একটি লোহিত রক্তকণিকার ঝিল্লি (বাইরের কালো ডিম্বাকৃতি) দ্বারা আবৃত থাকে।ক্রেডিট: S. Du et al./Cell
মাইটোকন্ড্রিয়ার একটি ‘ক্যাপসুল’ (কেন্দ্রীয় কালো বৃত্ত) একটি লোহিত রক্তকণিকার ঝিল্লি (বাইরের কালো ডিম্বাকৃতি) দ্বারা আবৃত থাকে।
ক্রেডিট: S. Du et al./Cell

আগের গবেষণাগুলিতে সাধারণত সরাসরি রক্ত বা টিস্যুতে ‘খোলা’ মাইটোকন্ড্রিয়া প্রবেশ করানো হতো। এই পদ্ধতি খুব কার্যকর ছিল না। তাই বড় মাত্রায় মাইটোকন্ড্রিয়া দিতে হতো, যা মানুষের ক্ষেত্রে বাস্তবসম্মত নয়। গবেষকদের মতে, কোষের বাইরে থাকলে মাইটোকন্ড্রিয়াকে সুরক্ষা দেওয়া দরকার, কিন্তু কী দিয়ে ঢেকে রাখা হবে সেটাই ছিল বড় প্রশ্ন।

নতুন গবেষণায় বিজ্ঞানীরা লোহিত রক্তকণিকার ঝিল্লি ব্যবহার করেন, কারণ এই কোষে নিজস্ব অঙ্গাণু থাকে না। ভাঙা লাল রক্তকণিকা ও আলাদা করা মাইটোকন্ড্রিয়া একসাথে মিশিয়েই তৈরি করা হয় ‘ক্যাপসুল’। এরপর এগুলো ইঁদুরের শরীরে প্রবেশ করানো হয়।

এই আবরণ মাইটোকন্ড্রিয়ার বৈদ্যুতিক ভারসাম্য বজায় রাখে, ফলে এগুলো সহজে কোষে ঢুকতে পারে। আগে যেখানে ল্যাবের কোষগুলোর ৫ শতাংশেরও কম মাইটোকন্ড্রিয়া গ্রহণ করত, সেখানে নতুন পদ্ধতিতে প্রায় ৮০ শতাংশ কোষ মাইটোকন্ড্রিয়া গ্রহণ করেছে।

লেই সিনড্রোমে আক্রান্ত ইঁদুরের ক্ষেত্রে এই ক্যাপসুল ব্যবহারে তাদের আয়ু প্রায় দুই সপ্তাহ বেড়েছে। এটি আগের পদ্ধতির তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।

গবেষকেরা পারকিনসন রোগের ইঁদুর মডেলেও এই পদ্ধতি পরীক্ষা করেন। তাদের দাবি, এতে স্নায়ুকোষের ক্ষতি কমেছে, চলাফেরার ক্ষমতা উন্নত হয়েছে এবং মস্তিষ্কে মাইটোকন্ড্রিয়ার কার্যকারিতা ফিরেছে।

তবে এই মডেলটি একটি বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে তৈরি, যা মানুষের পারকিনসন রোগের প্রকৃত কারণের সাথে সরাসরি সম্পর্কিত নয়। তাই এই ফলাফল নিয়ে কিছু বিজ্ঞানী সন্দেহ প্রকাশ করেছেন। গবেষণায় ব্যবহৃত বিষের মাত্রাও প্রচলিত নিয়ম থেকে আলাদা ছিল বলে মন্তব্য করেন অন্য এক গবেষক।

গবেষকেরা বলেন, এটি মূলত ধারণা প্রমাণের কাজ। ভবিষ্যতে আরও বিভিন্ন প্রাণী মডেলে পরীক্ষা করা দরকার। তারা এখন নির্দিষ্ট কোষে এই মাইটোকন্ড্রিয়া ক্যাপসুল পৌঁছে দেওয়ার উপায় উন্নত করতে চান। তাদের লক্ষ্য, চোখের পেশি দুর্বলতার মতো সীমিত টিস্যুতে প্রভাব ফেলে এমন রোগের চিকিৎসায় এই পদ্ধতি ক্লিনিক্যাল পরীক্ষায় নিয়ে যাওয়া।

———

Transplantation of encapsulated mitochondria alleviates dysfunction in mitochondrial and Parkinson’s disease models. Cell (2026)
DOI: 10.1016/j.cell.2026.02.023

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ হাঙর বলতে সত্যিই কি কিছু আছে? নতুন গবেষণায় উঠছে প্রশ্ন
পরবর্তী প্রবন্ধ একটি ইঁদুরকে কি আজীবন ক্লোন করা সম্ভব?
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?