এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: বানরের কল্পনাশক্তি, মানুষের একচ্ছত্র দাবি ভাঙল নতুন গবেষণায়
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রাণী > বানরের কল্পনাশক্তি, মানুষের একচ্ছত্র দাবি ভাঙল নতুন গবেষণায়
প্রাণী

বানরের কল্পনাশক্তি, মানুষের একচ্ছত্র দাবি ভাঙল নতুন গবেষণায়

নতুন এক গবেষণা দেখিয়েছে, বনোবো নামক এক নরবানরদের কল্পনাশক্তির প্রাথমিক রূপ রয়েছে। কানজির ওপর চালানো পরীক্ষায় প্রমাণ মিলেছে, এপরা কল্পিত বস্তু বুঝতে ও মনে রাখতে পারে। ফলাফল মানুষের মানসিক ক্ষমতার একচ্ছত্র ধারণাকে নতুনভাবে প্রশ্নের মুখে ফেলেছে।

জারা জাইন্ড
জারা জাইন্ড
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬
হালনাগাদ: 8 ফেব্রুয়ারি, 2026
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
৪৩ বছর বয়সী এক বনোবো নরবানর যার নাম কানজি।Ape Initiative
শেয়ার

বিজ্ঞানীরা শক্ত প্রমাণ পেয়েছেন যে এপদের মধ্যেও কল্পনাশক্তির প্রাথমিক রূপ আছে। গবেষণায় দেখা গেছে, বনোবো (bonobo) নামক একধরণের নরবানর কল্পিত বস্তু বুঝতে এবং সেগুলোর অবস্থান মনে রাখতে পারে, যা একসময় কেবল মানুষের বৈশিষ্ট্য বলে ধরা হতো।

মানুষের শিশুরা খুব ছোট বয়স থেকেই প্রিটেন্ড করা আচরণ শেখে। দুই বছর বয়সে তারা চা-পার্টির মতো কল্পিত খেলায় অংশ নেয়। এমনকি ১৫ মাস বয়সী শিশুরাও খালি কাপ থেকে পানি ঢেলে পান করার খেলা দেখলে বিস্মিত প্রতিক্রিয়া জানায়। যদিও বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে ধারণা করছিলেন যে প্রাণীদের মধ্যেও এমন ক্ষমতা থাকতে পারে, তবে নিয়ন্ত্রিত পরীক্ষায় এর প্রমাণ আগে পাওয়া যায়নি।

এই ধারণা যাচাই করতে গবেষকেরা একটি ধারাবাহিক পরীক্ষা চালান। পরীক্ষার কেন্দ্রবিন্দু ছিল ৪৩ বছর বয়সী বনোবো কানজি, যে যুক্তরাষ্ট্রের এপ ইনিশিয়েটিভ কেন্দ্রে বাস করত। কানজি আগে থেকেই মৌখিক নির্দেশনা ও আঙুল দেখিয়ে নির্দেশনা বুঝতে পারত। গবেষণার ফলাফল ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে Science জার্নালে প্রকাশিত হয়।

পরীক্ষাগুলোতে শিশুর চা-পার্টির মতো পরিবেশ তৈরি করা হয়। গবেষক দুটি খালি কাপে কল্পিত জুস ঢালার ভান করেন, এরপর একটি কাপ থেকে জুস ফেলে দেওয়ার অভিনয় করেন। পরে কানজিকে জিজ্ঞেস করা হয়, জুস কোন কাপে আছে। অধিকাংশ সময় কানজি সঠিক কাপটির দিকেই ইশারা করে, এমনকি কাপের অবস্থান বদলালেও।

বাস্তব বস্তু নিয়ে বিভ্রান্তি এড়াতে আরেকটি পরীক্ষায় একটি কাপে সত্যিকারের জুস এবং আরেকটিতে কল্পিত জুস রাখা হয়। কোনটি চাই জিজ্ঞেস করলে কানজি প্রায় সব সময় আসল জুসই বেছে নেয়। আরেক পরীক্ষায় কল্পিত আঙুর ও খালি জার ব্যবহার করা হয়। এখানেও কানজি কল্পিত আঙুরের সঠিক অবস্থান চিহ্নিত করে।

কানজি সব সময় নিখুঁত ছিল না, তবে তার সঠিক উত্তরের হার কাকতালীয় সম্ভাবনার চেয়ে অনেক বেশি ছিল। ফলাফল ইঙ্গিত দেয়, সে বাস্তবে না থাকা বস্তুর মানসিক ধারণা গঠন করতে পারে।

সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের ড. অ্যামালিয়া বাস্তোস বলেন, “এই তথ্যগুলো দেখায় যে এপরা তাদের মনে বাস্তবে অনুপস্থিত বস্তুও কল্পনা করতে পারে, যা ভীষণ চমকপ্রদ।”

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ড. ক্রিস্টোফার ক্রুপেনিয়ে বলেন, “কল্পনাশক্তি মানুষের মানসিক জীবনের গভীরতা বাড়ায়। যদি এই ক্ষমতার শিকড় এপদের সঙ্গেও ভাগ করা থাকে, তবে অন্য প্রাণীদের কেবল বর্তমানেই আবদ্ধ যান্ত্রিক সত্তা ভাবার ধারণা নতুন করে ভাবতে হবে।”

এই গবেষণা প্রাণীদের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিনের ধারণাকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। আগে শিম্পাঞ্জির হাতিয়ার ব্যবহারের আবিষ্কার মানুষের স্বাতন্ত্র্য নিয়ে প্রশ্ন তুলেছিল। এবার কল্পনাশক্তির প্রমাণ সেই সীমা আরও এগিয়ে নিল।

———

Evidence for representation of pretend objects by Kanzi, a language-trained bonobo. Science (2026)
DOI: 10.1126/science.adz0743

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্টদের অদ্ভুত অনলাইন জগৎ
পরবর্তী প্রবন্ধ চ্যাটজিপিটি ব্যবহার করলে কি মস্তিষ্ক আসলেই অলস হয়ে যায়?
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?